সমীক্ষায় দেখা গেছে, মেয়েদের মধ্যে ক্রিকেটই এখন সবচেয়ে বেশি খেলা হয়। ২০২০ সালে ক্রিকেট ও কবাডির জনপ্রিয়তা প্রায় সমান ছিল, কিন্তু নতুন তথ্য বলছে ক্রিকেট এখন অনেকটাই এগিয়ে গেছে।

প্রতীকী ছবি (এআই নির্মিত)
শেষ আপডেট: 14 March 2026 11:15
দ্য ওয়াল ব্যুরো: এক সময় বহু মেয়েকেই শুনতে হয়েছে, ক্রিকেট নাকি মেয়েদের (Women in Cricket) খেলা নয়, এতে নাকি ভবিষ্যৎও নেই। সমাজের সেই চাপ আর নানা কটূক্তির কারণে অনেকেই মাঝপথে স্বপ্ন ছেড়ে দিয়েছেন। কিন্তু সময় বদলাচ্ছে। এখন দেশের বহু তরুণীই ক্রিকেটকে (Cricket) নিজের পছন্দের খেলা হিসেবে বেছে নিচ্ছেন, কেউ কেউ আবার এটাকেই ভবিষ্যতের পেশা হিসেবেও ভাবছেন। সাম্প্রতিক এক সমীক্ষাই বলছে, গত কয়েক বছরে ভারতে মেয়েদের ক্রিকেট খেলার সংখ্যা (women participation in cricket India) উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিবিসি এবং কালেক্টিভ নিউজরুমের উদ্যোগে করা এই সমীক্ষাটি দেশের ১৪টি রাজ্যে চালানো হয়। সেখানে দেখা যায়, ২০২০ সালে যেখানে মাত্র ৫ শতাংশ মেয়েরা ক্রিকেট খেলতেন, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে (young women cricket career)। বিশেষ করে ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণীদের মধ্যে এই বৃদ্ধি আরও বেশি। এই বয়সের মেয়েদের মধ্যে এখন প্রায় ১৬ শতাংশ ক্রিকেট খেলেন, যেখানে ২০২০ সালে এই হার ছিল মাত্র ৬ শতাংশ।
সমীক্ষায় আরও দেখা গেছে, মেয়েদের মধ্যে ক্রিকেটই এখন সবচেয়ে বেশি খেলা হয়। ২০২০ সালে ক্রিকেট ও কবাডির জনপ্রিয়তা প্রায় সমান ছিল, কিন্তু নতুন তথ্য বলছে ক্রিকেট এখন অনেকটাই এগিয়ে গেছে।
প্রায় সব রাজ্যেই মেয়েদের ক্রিকেট খেলার সংখ্যা বেড়েছে। সমীক্ষায় অন্তর্ভুক্ত ১৪টি রাজ্যের মধ্যে মাত্র দু'টি রাজ্য বাদে বাকি সব জায়গায় অংশগ্রহণ বেড়েছে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। সেখানে ২০২০ সালে যেখানে মাত্র ১ শতাংশ মেয়েরা ক্রিকেট খেলতেন, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় ১০ শতাংশে পৌঁছেছে।
ক্রিকেটে নারী ও পুরুষের অংশগ্রহণের ব্যবধানও কিছুটা কমেছে (gender gap in sports India)। বর্তমানে একজন নারী ক্রিকেট খেললে গড়ে তিনজন পুরুষ খেলেন। ২০২০ সালে এই অনুপাত ছিল একজন নারীর বিপরীতে পাঁচজন পুরুষ।
খেলাকে পেশা হিসেবে ভাবার প্রবণতাও বাড়ছে। ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণীদের মধ্যে প্রায় ২৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চান। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং মেঘালয়ে এই আগ্রহ তুলনামূলক বেশি দেখা গেছে।
মহিলাদের খেলা দেখার আগ্রহও বাড়ছে (Women's Intrest in Sports)। সমীক্ষায় অংশ নেওয়া ৫১ শতাংশ মানুষ জানিয়েছেন, গত ছয় মাসে তারা মহিলাদের খেলার খবর বা সম্প্রচার দেখেছেন। মহিলাদের ক্রিকেট লিগের জনপ্রিয়তাও বাড়ছে। ২০২০ সালে যেখানে মাত্র ১৫ শতাংশ মানুষ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দেখতেন, এখন প্রায় ২৮ শতাংশ দর্শক ডব্লিউপিএল (Women's Premier League) দেখছেন।
তবে এখনও কিছু বাধা রয়ে গেছে। যাঁরা খেলাধুলায় অংশ নেন না, তাঁদের মধ্যে প্রায় ১৩ শতাংশ নিরাপত্তার অভাবকে বড় সমস্যা বলে জানিয়েছেন। আবার ৬৫ শতাংশ বলেছেন সময়ের অভাবের কারণে তাঁরা খেলতে পারেন না।
সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। প্রায় ৪৩ শতাংশ মানুষের মতে, মেয়েদের খেলা পুরুষদের তুলনায় কম আকর্ষণীয়। আবার ৪৬ শতাংশ মনে করেন, মহিলা খেলোয়াড়দের আকর্ষণীয় হওয়াও গুরুত্বপূর্ণ।
এই গবেষণাটি ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে করা হয়। আন্তর্জাতিক গবেষণা সংস্থা Kantar ১৪টি রাজ্যে ১৫ বছর বা তার বেশি বয়সি ১০ হাজারের বেশি মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তথ্য সংগ্রহ করেছে। পরে সেই ফলাফল ২০২০ সালের সমীক্ষার সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করা হয়েছে।