বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিবিসির ‘ইন্ডিয়ান স্পোর্টসউওম্যান অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার জিতলেন স্মৃতি মান্ধানা। আর কে কে কোন খেতাব জিতলেন?

স্মৃতি মান্ধানা
শেষ আপডেট: 17 February 2026 10:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেটে খুশির খবর। মুকুটে জুড়ল আর এক সোনালি পালক। দেশের তারকা ওপেনার ও ভাইস–ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) জিতলেন ২০২৫ সালের বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার। ঘরের মাঠে অনুষ্ঠিত গত বছরের ওডিআই বিশ্বকাপ (ODI World Cup) জয়ে তাঁর কৃতিত্বের জন্যই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
স্মৃতি নিজে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বদলে পুরস্কার গ্রহণ করেন তাঁর মা স্মিতা মান্ধানা। বিচারকের আসনে ছিলেন তিন তারকা- লিয়েন্ডার পেস (Leander Paes), দীপা মালিক (Deepa Malik) এবং অঞ্জু ববি জর্জ (Anju Bobby George)।
অস্ট্রেলিয়া সফরে থাকায় সরাসরি অনুষ্ঠানে থাকতে পারেননি স্মৃতি। ভিডিও বার্তায় তিনি বলেন, “২০২৫ মহিলাদের ক্রিকেটের পক্ষে বিশেষ বছর। বিশ্বকাপে দেশের হয়ে অবদান রাখতে পেরে গর্বিত।”
আর কারা পেলেন পুরস্কার?
উদীয়মান প্রতিভাদের মধ্যে সেরার খেতাব জিতেছেন দাবার তরুণ প্রতিভা দিব্যা দেশমুখ। মাত্র ২০ বছর বয়সে FIDE Women’s World Cup জয়ের স্বীকৃতি এটি।
অন্য বিজয়ীদের তালিকায় রয়েছেন—
বিবিসি নিউজের সিইও জোনাথন মনরো (Jonathan Munro) বলেন, “এই বছরের সমস্ত বিজয়ীদের অভিনন্দন। ওঁদের সাফল্য সত্যিই অনুপ্রেরণার। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ভারত ও বিশ্বের নানা প্রান্তের দর্শকদের কাছে এই সব মানবিক সংগ্রাম ও সাফল্যের গল্প পৌঁছে দিতেই বদ্ধপরিকর।”
বিবিসি স্টার পারফরমার অফ দ্য ইয়ার ২০২৫
বিবিসি চেঞ্জমেকার অফ দ্য ইয়ার ২০২৫