Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Smriti Mandhana: আঁধার শেষে আলো! আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্মৃতি মান্ধানা

আলাদা করে নজর কেড়েছেন স্মৃতি মান্ধানা। কোনও ম্যাচ না খেলেও শীর্ষস্থান ফিরে পাওয়া আসলে তাঁর ধারাবাহিকতার প্রতিফলন। 

Smriti Mandhana: আঁধার শেষে আলো! আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 December 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে ভেঙে যাওয়ার জন্য যিনি এই ক’দিন আগেও খবরের শিরোনামে ছিলেন, সেই স্মৃতি মান্ধানা (Smriti Mandhana Ranking) সপ্তাহ ঘুরতে ফের একবার শীর্ষে। কোনও দুঃস্বপ্নের রেশ টেনে নয়, আবার বিশ্বের এক নম্বর ব্যাটার তিনি (Smriti Mandhana)। আইসিসি মহিলা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে (ICC Women’s ODI Player Rankings) দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে (Laura Wolvaardt) টপকে শীর্ষস্থান ফিরে পেলেন ভারতের বাঁ-হাতি ওপেনার (Smriti Mandhana ICC Ranking)। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ হিসেবে ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠেছেন স্মৃতি (Smriti Mandhana-Palash Muchhal)। যা নিছক পরিসংখ্যান নয়, বরং ধারাবাহিকতা আর ক্লাসের স্বীকৃতি।

কীভাবে টপ স্পটে?

এই সপ্তাহে স্মৃতির পয়েন্ট ৮১১-তেই স্থির। কিন্তু ধাক্কা খেয়েছেন উলভার্ট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচে ৩১ রান করার পর তাঁর রেটিং নেমেছে ৮১৪ থেকে ৮০৬-এ। ফলাফল—শীর্ষস্থান হাতছাড়া। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন স্মৃতি। রান না করেও টপে ফেরা—যা বলে দেয়, দীর্ঘ সময় ধরে জমিয়ে রাখা পারফরম্যান্সের দাম কীভাবে মিটিয়ে দেয় র‍্যাঙ্কিং সিস্টেম।

প্রোটিয়াদের সাফল্য

দক্ষিণ আফ্রিকা অবশ্য ময়দানে দলগত দাপট দেখিয়েছে। ইস্ট লন্ডনে আয়োজিত সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ২১০ রানের লক্ষ্য ৩৭ ওভারের মধ্যেই তুলে নেয় তারা। সেই জয়ে বড় ভূমিকা ছিল সুনে লুস (Sune Luus) ও মিয়ানে স্মিটের (Miane Smit)। দু’জনেই হাফ-সেঞ্চুরি করেন। তার পুরস্কারও মিলেছে র‍্যাঙ্কিংয়ে। সুনে লুস ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১ নম্বরে উঠেছেন।

লুসের উন্নতি এখানেই থামেনি। অলরাউন্ডারদের তালিকাতেও ১০ ধাপ লাফিয়ে তিনি উঠে এসেছেন ৩৩ নম্বরে। একই তালিকায় আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার ওর্লা প্রেন্ডারগাস্ট (Orla Prendergast) ও লরা ডেলানির (Laura Delany) উল্লেখযোগ্য উন্নতি। প্রেন্ডারগাস্ট এক ধাপ উঠে এখন দশ নম্বরে। ডেলানি তিন ধাপ এগিয়ে যৌথভাবে ১৬ নম্বরে।

বোলারদের তালিকাতেও আয়ারল্যান্ডের উপস্থিতি চোখে পড়ার মতো। ম্যাচে ১ উইকেটে ৩৪ রান নেওয়ার সুবাদে প্রেন্ডারগাস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দু’ধাপ এগিয়ে ৩৪ নম্বরে। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে আর্লিন কেলি (Arlene Kelly), কারা মারে (Cara Murray) এবং লরা ডেলানিরও। তিনজনই কয়েক ধাপ করে এগিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার পেসার তুমি সেখুখুনে (Tumi Sekhukhune) আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ লাফিয়ে উঠেছেন। এখন তিনি ওয়ানডে বোলারদের তালিকায় ৭৮ নম্বরে।

এই সব ওঠানামার মধ্যেও আলাদা করে নজর কেড়েছেন স্মৃতি মান্ধানা। কোনও ম্যাচ না খেলেও শীর্ষস্থান ফিরে পাওয়া আসলে তাঁর ধারাবাহিকতার প্রতিফলন। খারাপ সময় পেরিয়েও আলোয় ফেরা। আইসিসি র‍্যাঙ্কিংয়ের এই আপডেট শুধু সংখ্যার হিসেব নয়—ভারতীয় ব্যাটিংয়ের এক বিশ্বস্ত মুখের ফের শাসনের ঘোষণা।


```