Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

সোমবার আইএসএলের অভিযান শুরু করবে লাল হলুদ বাহিনী, 'ষষ্ঠ বিদেশি নিয়ে ভাবছিনা', বললেন অস্কার

সোমবার আইএসএলে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের আগে কোচ অস্কার ব্রুজো জানালেন, ষষ্ঠ বিদেশি নিয়ে এখনই ভাবছেন না। চোট সমস্যা নিয়েও মুখ খুললেন তিনি।

সোমবার আইএসএলের অভিযান শুরু করবে লাল হলুদ বাহিনী, 'ষষ্ঠ বিদেশি নিয়ে ভাবছিনা', বললেন অস্কার

ফাইল চিত্র

রণদীপ দে

শেষ আপডেট: 15 February 2026 14:53

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে মোহনবাগান আইএসএলের জয়ের যাত্রা শুরু করে। চির প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল সোমবার আইএসএলের অভিযান শুরু করবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড।

ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে খেলতে নামার আগে যুবভারতীতে সাংবাদিক সম্মেলন করে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজো এবং লাল হলুদ দলের তারকা মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। লাল হলুদ দলের একধিক চোট রাকিপ, নোয়েরেম মহেশ এবং কেভিন। এই তিন জনকে ছাড়াই দল সাজাতে হবে অস্কার্কে।

সাংবাদিক সম্মেলনে অস্কার জানান 'নর্থইস্ট খুব ভালো দল। আগামীকালের ম্যাচ অবশ্যই কঠিন হবে আমাদের কাছে। আমারও তৈরি আছি নর্থইস্ট এর ম্যাচের জন্য। এই সব চোট আঘাত ফুটবল খেললে লেগেই থাকে। এই সিজনে আমাদের দল অনেকটাই ভালো দল। কেভিন ২ সপ্তাহের মধ্যে ভারতে আসবে। হ্যামস্ট্রিং চোটের কারণে এখন স্পেনে চিকিৎসা করাতে গেছে। আশা করব ২-৩ টে ম্যাচের পর কেভিনকে আমরা দলে পাবো। সাউল ক্রেসপো শনিবার রাতে শরীর খারাপের জন্য আজ অনুশীলনে আসতে পারেনি। ষষ্ঠ বিদেশি নিয়ে কোনও কথা বলব না। ক্লাব বলবে।

সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ রশিদ আমি খুব উত্তেজিত আগামীকালের ম্যাচের জন্য। আমি প্রথম আইএসএল খেলব। আশা করব ভালো ম্যাচ উপহার দেব। আমাদের দল খুব আত্মবিশ্বাস নর্থইস্ট এর বিরুদ্ধে খেলার জন্য। অতীতের কথা ভেবে লাভ নেই এখন আমাদের এই লিগের খেলা নিয়ে ভাবতে হবে। আমি সমর্থকদের কথা বুঝতে পেরেছি । আমরা আইএফএ শিল্ড এবং সুপার কাপের ফাইনালে হেরেছি। আশা করব এই সিজনটা আমদের ভালো হবে। আমাদের যেমন ভাবে সমর্থন করে এসেছেন করুন। আগামীকাল আমাদের সমর্থন করতে আসুন আমাদের বিশ্বাস আপনাদের জয় উপহার দেবো।

সোমবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লাল হলুদ বাহিনী আইএসএলের অভিযান শুরু করবে। ইস্টবেঙ্গল কি  আইএসএলের প্রথম জয় তুলতে পারবে কি সেটাই দেখার অপেক্ষা।


```