Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কাজে এল না দুবের দাপুটে ইনিংস, চতুর্থ টি-২০ ম্যাচে কিউয়িদের কাছে ৫০ রানে হেরে ছন্দপতন ভারতের

শিবম দুবের বিধ্বংসী ৬৫ রানের ইনিংসও কাজে এল না। বিশাখাপত্তনমে চতুর্থ টি-২০ ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে ছন্দ হারাল টিম ইন্ডিয়া।

কাজে এল না দুবের দাপুটে ইনিংস, চতুর্থ টি-২০ ম্যাচে কিউয়িদের কাছে ৫০ রানে হেরে ছন্দপতন ভারতের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 January 2026 23:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতকে রক্ষার একা চেষ্টা চালিয়ে গেলেন শিবম দুবে। এক প্রান্ত আগলে রেখে বিধ্বংসী ইনিংস খেললেও শেষ পর্যন্ত রক্ষা হল না। তাঁর সাহসী ও লড়াকু ব্যাটিং দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পারল না। নিউজিল্যান্ডের (IND vs NZ:) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক করলেও, চতুর্থ ম্যাচে এসে ছন্দপতন হল টিম ইন্ডিয়ার। বুধবার বিশাখাপত্তনমে ৫০ রানের বড় ব্যবধানে হারতে হল ভারতকে।

ম্যাচের শুরু থেকেই বিপাকে পড়ে ভারত। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ টপ অর্ডার। একের পর এক উইকেট পড়ে যাওয়ায় দ্রুত চাপ বাড়তে থাকে, যার প্রভাব পড়ে গোটা ইনিংস জুড়ে। সেই কঠিন পরিস্থিতিতে একমাত্র শিবম দুবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় নির্ধারিত লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে পড়ে ভারত।

এর আগে টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিউ জ়িল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠালেও সেই সিদ্ধান্ত কাজে লাগাতে পারেননি ভারতীয় বোলাররা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন কিউয়ি ব্যাটাররা এবং দ্রুত বড় রানের ভিত গড়ে তোলেন।

নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টিম শেফার্ট ইনিংসের শুরুতেই ভারতের বোলিং আক্রমণকে চাপে ফেলে দেন। প্রথম উইকেটেই মাত্র ৫০ বলের মধ্যে ১০০ রানের জুটি গড়ে ওঠে। কনওয়ে ঝোড়ো মেজাজে ২৩ বলে ৪৪ রান করে আউট হন— তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৪টি চার। অন্যদিকে আরও বিধ্বংসী হয়ে ওঠেন টিম শেফার্ট। ৩৬ বলে ৬২ রানের দুরন্ত হাফসেঞ্চুরি করেন তিনি, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

ওপেনারদের বিদায়ের পরও ভারতের চাপ কমেনি। চার নম্বরে নামা গ্লেন ফিলিপস ১৬ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন। পরে ছয় নম্বরে নেমে ড্যারিল মিচেল মাত্র ১৮ বলে ৩৯ রানের ঝলমলে ক্যামিও খেলেন। শেষের দিকে দ্রুত রান ওঠায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় স্কোর দাঁড় করায় নিউ জ়িল্যান্ড।

ভারতের হয়ে আর্শদীপ সিং ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। এ ছাড়া জশপ্রীত বুমরা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট পেলেও সামগ্রিক ভাবে বোলারদের নিয়ন্ত্রণহীন পারফরম্যান্সই কিউয়িদের বড় রানের ভিত গড়ে দিতে সাহায্য করে।

২১৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় ভারত। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক করে ফেরেন অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারের শেষ বলে মাত্র ৮ বলে ৮ রান করে আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদব। তখন ভারতের স্কোর মাত্র ৯ রান, দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

এর পর সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু সেই জুটিও বেশিক্ষণ টেকেনি। সুযোগ পেয়েও ব্যর্থ হন সঞ্জু— ১৫ বলে ২৪ রান করে ফিরে যান তিনি। রিঙ্কু লড়াই চালিয়ে ৩০ বলে ৩৯ রান করেন। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও প্রত্যাশিত অবদান আসেনি; তিনি করেন মাত্র ৫ বলে ২ রান।

এই অবস্থায় এক প্রান্ত আগলে একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন শিবম দুবে। মাত্র ২৩ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। তবে শিবম আউট হতেই দ্রুত ভেঙে পড়ে ভারতের ইনিংস। শেষ পর্যন্ত মাত্র ২০ রানের মধ্যেই বাকি উইকেটগুলি পড়ে যায়। ১৮.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার একাই ৩টি উইকেট নেন। জ্যাকব ডাফি ও ইশ সোধি নেন ২টি করে উইকেট।


```