Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বিষ-বাতাসে ধুঁকছে দিল্লি! মেসির উড়ানে দেরি, রাজধানীতে যাওয়া মানে ৩০টি সিগারেট খাওয়ার সমান

সোমবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢেকে ছিল দিল্লি ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। জাহাঙ্গিরপুরা অঞ্চলে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) পৌঁছে গিয়েছে ৪৯৮-এ।

বিষ-বাতাসে ধুঁকছে দিল্লি! মেসির উড়ানে দেরি, রাজধানীতে যাওয়া মানে ৩০টি সিগারেট খাওয়ার সমান

লিওনেল মেসি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা, হায়দরাবাদ ও মুম্বই— তিন শহর পরিক্রমা শেষে সোমবার দিল্লিতে (Delhi News) পা রাখতে চলেছেন ফুটবলের (Messi In Delhi) মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। শনিবার কলকাতা থেকে শুরু হওয়া তাঁর ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া ২০২৫’-এর শেষ পর্ব হবে রাজধানীতে।

সূত্রের খবর, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ দিল্লি পৌঁছনোর কথা ছিল মেসির (Messi News)। এর পর ১১টা ১৫ মিনিটে তাঁর লীলা প্যালেস হোটেলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি দেশের প্রধান বিচারপতি, সেনাপ্রধান, আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং কয়েক জন শীর্ষ সরকারি আধিকারিকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মেসির।

তবে সূচিতে সামান্য পরিবর্তন আসে রবিবার। মুম্বইয়ে তিন দিনের সংক্ষিপ্ত ভারত সফরের দ্বিতীয় দিনে ছিলেন মেসি। সেখান থেকেই রবিবার সকালে দিল্লি পৌঁছনোর কথা থাকলেও রাজধানীতে ঘন কুয়াশার কারণে তাঁর চার্টার্ড বিমানের যাত্রা কিছু ক্ষণের জন্য বিলম্বিত হয়।

প্রবল বায়ুদূষণের মধ্যেই সোমবার জনসংযোগের কর্মসূচিতে নামতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। দিল্লির বর্তমান আবহাওয়ার পরিসংখ্যান বলছে, রাজধানীর বাতাসে একদিন নিঃশ্বাস নেওয়া মানে কার্যত ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি শরীরে ঢুকছে।

সোমবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢেকে ছিল দিল্লি ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। জাহাঙ্গিরপুরা অঞ্চলে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) পৌঁছে গিয়েছে ৪৯৮-এ, যা ‘গুরুতর’ পর্যায়ের অনেক ঊর্ধ্বে। রবিবারের তুলনায় সোমবার দূষণের মাত্রা আরও বেড়েছে বলে জানাচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, AQI যখন ৪৯৪-এর গণ্ডি পেরিয়ে যায়, তখন তা একদিনে প্রায় ৩০টি সিগারেট পান করার সমতুল ক্ষতি করে মানবদেহে। সেই পরিস্থিতিতেই দিল্লিতে মেসির উপস্থিতি ঘিরে উন্মাদনা থাকলেও, ক্রমবর্ধমান দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। রাজধানীর বায়ুগুণের এই অবনতি শুধু সাধারণ মানুষের নয়, শহরে আগত অতিথিদের জন্যও বড় চিন্তার কারণ হয়ে উঠছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির হাসপাতালগুলিতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসা রোগীদের সংখ্যা এক লাফে আগের থেকে ২০-৩০ শতাংশ বেড়ে গিয়েছে। রোগীদের মধ্যে বয়স্কদের পাশাপাশি রয়েছেন তরুণ এবং শিশুরাও। চিকিৎসকদের কথায়, গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগ এবং জরুরি বিভাগে এ ধরনের রোগীদের ভিড় লেগেই রয়েছে। রোজই কেউ না কেউ শ্বাসকষ্ট, হাঁপানি, বুকে টান ধরা এবং কাশির মতো উপসর্গ নিয়ে আসছেন।


```