Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্টেডিয়ামে বল-জার্সি দেওয়া-নেওয়া, বাড়ি ফিরে পোস্ট! মেসিকে নিয়ে কী লিখলেন সচিন?

মঞ্চে দাঁড়িয়ে সচিন জানান, মুম্বই স্বপ্নের শহর। আর ওয়াংখেড়ে সেই স্বপ্নপূরণের জায়গা। মেসিকে নিয়ে তাঁর বক্তব্য সংক্ষিপ্ত, কিন্তু গভীর—কৃতিত্ব, নিষ্ঠা, বিনয়। 

স্টেডিয়ামে বল-জার্সি দেওয়া-নেওয়া, বাড়ি ফিরে পোস্ট! মেসিকে নিয়ে কী লিখলেন সচিন?

সচিন ও মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 December 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) আলো নিভেছে। গ্যালারির গর্জন থেমেছে। কিন্তু রবিবারের সেই সন্ধ্যার রেশ এখনও সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চায়।

ইতিমধ্যে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) আর ফুটবলের বরপুত্র লিওনেল মেসির (Lionel Messi) যুগলবন্দির পরের চ্যাপ্টার সোশ্যাল মিডিয়ায় নতুন করে তুফান তুলেছে। বাড়ি ফিরে এক লাইনের বার্তা, কিন্তু তাতেই সব আবেগ মেলে ধরেছেন লিটল মাস্টার। এক্সে (X) সচিন লেখেন, ‘বলতেই হচ্ছে আজকের দিন দশে দশ!’

ছোট্ট এই বাক্যের মধ্যেই লুকিয়ে পুরো সন্ধ্যার গল্প। বাইরের অর্থে: কারণ, সচিন মেসিকে নিজের টিম ইন্ডিয়ার (Team India) ১০ নম্বর জার্সি উপহার দিয়েছেন। অণ্যদিকে আর্জেন্তিনীয় তারকার পরিচিত সংখ্যাটাও সেই ‘১০’—আর্জেন্তিনার (Argentina) জার্সিতে তাঁর পরিচয়চিহ্ন।

আবার অন্যদিকে দিয়ে গোটা দিন ভারতীয় খেলাধুলোর ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। সেভাবে দেখলে এক নম্বরও কাটা চলে না। গতকাল সত্যিই দশে দশ পাওয়ার যোগ্য!

ওয়াংখেড়ের ইতিহাস এমনিতেই সমৃদ্ধ। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2011) জয়, বিরাট কোহলির (Virat Kohli) ঐতিহাসিক ৫০তম ওডিআই সেঞ্চুরি—সব দেখেছে এই মাঠ। রবিবার তালিকায় যোগ হল আরেকটা অধ্যায়। ক্রিকেট বনাম ফুটবল—যে তর্ক বছরের পর বছর অনুরাগীদের মধ্যে চলে, সেই দ্বন্দ্ব এক লহমায় যেন থমকে গেল, যখন মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন দুই ‘গোট’ (গ্রেটেস্ট অফ অল টাইম)।

অনুষ্ঠান শুরু হয়েছিল সঙ্গীত আর আলোয়। ডিজে সেট, বলিউডি সুর, ‘ওয়েভিং ফ্ল্যাগ’ (Wavin’ Flag)—সব মিলিয়ে উৎসবের আবহ। তারপর অল স্টার্স বনাম মিত্র স্টার্সের (All Stars vs Mitra Stars) প্রদর্শনী ম্যাচ। সুনীল ছেত্রী (Sunil Chhetri), টাইগার শ্রফ (Tiger Shroff)—তারকাখচিত লড়াইয়ের পরেই মূল আকর্ষণ। ইন্টার মায়ামির (Inter Miami) সতীর্থ লুইস সুয়ারেজ (Luis Suarez) ও রদ্রিগো দি পল-কে (Rodrigo De Paul) সঙ্গে নিয়ে মাঠে মেসি। মুহূর্তে ওয়াংখেড়ে মুখরিত তাঁর জয়গানে।

মাঠে শুধু তারকাদের মিলনই নয়। মহারাষ্ট্র সরকারের ‘প্রজেক্ট মহাদেবে’র (Project Mahadeva) মহিলা ফুটবলারদের সঙ্গে সময় কাটালেন মেসি। বল পায়ে হাল্কা জাগলিং, হাসিমুখে নজরদারি—এই দৃশ্য অনেকের কাছেই আজীবনের স্মৃতি হয়ে উঠবে।

অবশেষে এল সন্ধ্যার সবচেয়ে প্রতীক্ষিত ফ্রেম। সচিন মাঠে পা রাখলেন। গ্যালারি আবার গর্জে উঠল। টিম ইন্ডিয়ার জার্সি তুলে দিলেন মেসির হাতে। বদলে ফুটবল নক্ষত্রের সৌজন্য-স্বাক্ষরিত স্মারক… বিশ্বকাপের বল। ক্রিকেট আর ফুটবলের দুই মহাতারকা এক ফ্রেমে। ইনস্ট্যান্ট ক্লাসিক!

মঞ্চে দাঁড়িয়ে সচিন জানান, মুম্বই স্বপ্নের শহর। আর ওয়াংখেড়ে সেই স্বপ্নপূরণের জায়গা। মেসিকে নিয়ে তাঁর বক্তব্য সংক্ষিপ্ত, কিন্তু গভীর—কৃতিত্ব, নিষ্ঠা, বিনয়। অনুষ্ঠানের শেষে একবার ‘সচিন’, একবার ‘মেসি’—দু’টি নামেই ওয়াংখেড়ের স্ট্যান্ড কম্পমান! বাড়ি ফিরে সেই আবেগই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন সচিন। একটা পোস্ট। আর তাতেই স্পষ্ট—ওয়াংখেড়ের সন্ধ্যাটা শুধু অনুষ্ঠান নয়, ভারতীয় ক্রীড়া–ইতিহাসের (Indian sporting history) এক অবিস্মরণীয় মুহূর্ত।


```