Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ভয়ঙ্কর অবস্থা দিল্লির, সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি! 'গ্যাস চেম্বারে' মেসি, উদ্বেগে অনুরাগীরা

দিল্লির ভয়ঙ্কর বায়ুদূষণের কারণে আজ সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি। শহরের গ্যাস চেম্বারের মতো বাতাসে মেসির আগমন ঘিরে উদ্বেগে অনুরাগীরা।

ভয়ঙ্কর অবস্থা দিল্লির, সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি! 'গ্যাস চেম্বারে' মেসি, উদ্বেগে অনুরাগীরা

সুপ্রিম কোর্ট ও মেসি

গার্গী দাস

শেষ আপডেট: 15 December 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (Delhi) ভয়াবহ বায়ুদূষণ (Air Pollution)। কুয়াশার সঙ্গে মিশে আছে মারাত্মক মাত্রার বিষাক্ত ধুলিকণা। সবমিলিয়ে দৃশ্যমানতা প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে।‌ সেই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যা তো আছেই। এই পরিস্থিতিতে রাজধানীতে আজ পা দিতে চলেছেন লিও মেসি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে তাঁর বিমান। এমন ভয়াবহ পরিস্থিতিতে তাঁর দিল্লি যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, গ্যাস চেম্বারে মেসিকে স্বাগত! উগরে দিয়েছেন ক্ষোভও। এদিকে সুপ্রিম কোর্ট পরিস্থিতি বিবেচনা করে  ভিডিও কনফারেন্সিংয়ের (Video Conferencing) মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে শুনানিতে অংশ নিতে বলেছে আইনজীবীদের।

সোমবার সকাল থেকে রাজধানীর জনজীবন কার্যত অচল। বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বের হননি। রাস্তায় যে সামান্য গাড়ি বেরিয়েছে সেগুলিও চলছে অত্যন্ত ঢিমে গতিতে। ‌তবে এখন পর্যন্ত দৃশ্যমানতার কারণে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। সুপ্রিম কোর্ট (Supreme Court) রবিবারই নির্দেশিকা জারি করেছে। রাজধানীর বাতাসের গুণমান ‘সিভিয়ার প্লাস’ (Severe) স্তরে পৌঁছনোর পর আদালতের তরফে হাইব্রিড শুনানির (Hybrid Hearing) পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়। শারীরিক উপস্থিতি কমিয়ে ভার্চুয়াল মাধ্যমেই (Virtual Mode) শুনানিতে অংশ নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানায়, বর্তমান আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। নির্দেশিকায় বলা হয়েছে, “বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে মাননীয় প্রধান বিচারপতি (Chief Justice of India) আইনজীবী ও স্বশরীরে হাজির হওয়া পক্ষদের অনুরোধ করেছেন, সম্ভব হলে ভিডিও কনফারেন্সিংয়ের (Video Conferencing) মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে শুনানিতে অংশ নিতে।”

ওয়াজিরপুরের (Wazirpur) একিউআই রবিবার ছিল ৫০০। এই সীমার পর আর তথ্য নথিভুক্ত করে না কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Central Pollution Control Board)। বিকেল ৪টে নাগাদ দিল্লির ৩৯টি সক্রিয় বায়ুমাপক কেন্দ্রের মধ্যে ৩৮টিতেই ‘সিভিয়ার’ দূষণ ধরা পড়ে বলে জানাচ্ছে সিপিসিবির (CPCB) সামীর অ্যাপ (Sameer App)। শুধু শাদিপুর (Shadipur) এলাকায় দূষণের মাত্রা ছিল ‘ভেরি পুওর’ (Very Poor) স্তরে।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও কড়া সতর্কবার্তা দিচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ শিলা যাদব (Shila Yadav) সংবাদসংস্থাকে জানিয়েছেন, একিউআই ৩০০ থেকে ৪০০-এর মধ্যে থাকলেও তা বিপজ্জনক, আর ৪৫০ ছুঁলে ঝুঁকি আরও বেড়ে যায়। তাঁর পরামর্শ, ভোরের দিকে বাইরে হাঁটা বা শরীরচর্চা (Outdoor Exercise) এড়ানোই ভাল। ব্যায়াম বন্ধ না করে ঘরের ভিতরে (Indoor Activity) করার কথা বলেছেন তিনি। কারণ দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম কণা—বিশেষ করে পিএম ২.৫ (PM2.5)—ফুসফুসের গভীরে ঢুকে মারাত্মক ক্ষতি করতে পারে।

শিলা যাদব আরও জানান, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো উচিত নয়। বেরোতেই হলে দিনের একটু পরে, যখন রোদ উঠেছে এবং দূষণ কিছুটা ছড়িয়ে যায়, সেই সময় বেরোনো ভাল। কাজের প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক (Mask) ব্যবহার বাধ্যতামূলক বলেও তিনি মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি ভারী শ্বাস-প্রশ্বাস লাগে এমন কঠোর পরিশ্রম (Strenuous Activity) এড়ানোর পরামর্শ দিয়েছেন। সুস্থ থাকতে পর্যাপ্ত জল পান, পুষ্টিকর খাবার ও মরশুমি ফল (Seasonal Fruits) খাওয়ার কথাও বলেছেন তিনি।

এদিকে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে বায়ু মান ব্যবস্থাপনা কমিশন (Commission for Air Quality Management)। শনিবারই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (Graded Response Action Plan) সর্বোচ্চ স্তর—স্টেজ ফোর (GRAP Stage IV)—কার্যকর করা হয়েছে। এর ফলে দিল্লি-এনসিআর (Delhi-NCR) জুড়ে সমস্ত নির্মাণ ও ভাঙার কাজ (Construction and Demolition) নিষিদ্ধ করা হয়েছে। এর আগে একই দিনে গোটা এনসিআরে স্টেজ থ্রি (Stage III) চালু করা হয়েছিল, কিন্তু পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় আরও কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয় প্রশাসন।

কিন্তু এত খারাপ পরিস্থিতি শহরের, ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন, সেখানে মেসির আগমন নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।


```