Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

নাটকীয় টাইব্রেকার! লিভারপুলকে ডুবিয়ে কমিউনিটি শিল্ড জিতে ইতিহাস গড়ল ক্রিস্টাল প্যালেস

ম্যাচের শুরুতেই লিভারপুলের ঝলক। চতুর্থ মিনিটে হুগো একিতিকে’র নিখুঁত শট পেরিয়ে গেল ডিন হেন্ডারসনকে। মনে হচ্ছিল, নতুন মরশুমেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আগের মতোই অপ্রতিরোধ্য।

 নাটকীয় টাইব্রেকার! লিভারপুলকে ডুবিয়ে কমিউনিটি শিল্ড জিতে ইতিহাস গড়ল ক্রিস্টাল প্যালেস

ছবি- সংগৃহীত

শেষ আপডেট: 11 August 2025 09:19

দ্য ওয়াল ব্যুরো: ওয়েম্বলির আলো ঝলমলে সন্ধ্যা। একপাশে ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করে সাজানো লিভারপুলের নতুন সাজ। অন্যপাশে এফএ কাপজয়ী ক্রিস্টাল প্যালেস-প্রথমবার কমিউনিটি শিল্ডে নামা। ফল? নাটকীয়তা, রোমাঞ্চ আর শেষে নয়া ইতিহাস। পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবার এই ট্রফি ঘরে তুলল দক্ষিণ লন্ডনের ক্লাবটি।

ম্যাচের শুরুতেই লিভারপুলের ঝলক। চতুর্থ মিনিটে হুগো একিতিকে’র নিখুঁত শট পেরিয়ে গেল ডিন হেন্ডারসনকে। মনে হচ্ছিল, নতুন মরশুমেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আগের মতোই অপ্রতিরোধ্য। ২১ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস হেন্ডারসনের মাথার ওপর দিয়ে জালে—২-১ লিড তখন লিভারপুলের। এর মাঝেই ১৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জ্যঁ-ফিলিপ মাতেতা।

তবে লিভারপুলের নতুন রক্ষণভাগের দুর্বলতা দিনের আলোয় স্পষ্ট। ফ্রিমপং ও কেরকেজ আক্রমণে উজ্জ্বল হলেও সাইডে ফাঁক তৈরি হচ্ছিল বারবার। সেই সুযোগেই ৭৭ মিনিটে এডাম হোয়ার্টনের পাস ধরে ইসমায়লা সার পোস্ট ঘেঁষা শটে সমতা ফেরান—২-২।

টাইম শেষ হওয়ার আগেও দু’দলই জয়ের সুযোগ পেয়েছে। সারের শট কেরকেজ ডিফ্লেক্ট করে কর্নারে পাঠালেন, অন্যদিকে সালাহর শট সোজা হেন্ডারসনের হাতে। নির্ধারিত সময় শেষে গড়াল পেনাল্টি শুটআউট। এখানেই কাহিনি বদল। লিভারপুলের সালাহ, ম্যাক অ্যালিস্টার, হার্ভি এলিয়ট—তিনজনই মিস করলেন। শেষ শটে জাস্টিন ডেভেনি নেট ভেদ করতেই ওয়েম্বলি জুড়ে লাল-নীল উল্লাস।

প্যালেসের কোচ অলিভার গ্লাসনারের শিষ্যরা যেন বার্তা দিল—মিলিয়ন পাউন্ডে শুধু নামকরা তারকা কেনা যায়, কিন্তু মনোবল নয়। এই জয় শুধু ট্রফি নয়, বরং মরশুমের শুরুতেই আত্মবিশ্বাসের তুমুল জ্বালানি। অন্যদিকে আর্নে স্লটের লিভারপুলের জন্য এটা সতর্কবার্তা—নতুন সাজানো আক্রমণভাগ যতই ঝলমলে হোক, রক্ষণের ফাঁক মেরামত না হলে ট্রফির পথে হোঁচট খাওয়া অবধারিত।

ইতিহাসের পাতায় আজকের তারিখ লেখা থাকবে ক্রিস্টাল প্যালেসের সোনালি অক্ষরে—প্রথম কমিউনিটি শিল্ড, আর তাও লিভারপুলকে হারিয়ে। ওয়েম্বলিতে রাতটা রয়ে গেল লন্ডনের রঙে রাঙানো।


```