বড় আইনি স্বস্তি পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। দিল্লির ফ্যামিলি কোর্ট তাঁর প্রাক্তন স্ত্রীকে প্রায় ৫.৭২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 25 February 2026 09:29
ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েই আইনি জটিলতার (Shikhar Dhawan court case) খবর সামনে এসেছে। বিয়ে, বিচ্ছেদ এবং আর্থিক নিষ্পত্তি—এই সব বিষয় ঘিরে বহু ক্রিকেটারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। সেই তালিকায় এবার বড় আইনি স্বস্তি (Shikhar Dhawan divorce) পেলেন ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
দিল্লির একটি ফ্যামিলি কোর্ট তাঁর প্রাক্তন স্ত্রীকে নির্দেশ দিয়েছে, ধাওয়ানকে প্রায় ৫.৭২ কোটি টাকা ফেরত দিতে হবে। অস্ট্রেলিয়ার একটি ফ্যামিলি কোর্টের আগের নির্দেশ খতিয়ে দেখেই এই রায় দিয়েছে দিল্লির আদালত।
এর আগে অস্ট্রেলিয়ার আদালত ‘প্রপার্টি সেটেলমেন্ট’-এর ভিত্তিতে ধাওয়ানকে তাঁর স্ত্রীকে এই অর্থ দিতে বলেছিল। অস্ট্রেলিয়ার পারিবারিক আইনে এই ‘প্রপার্টি সেটেলমেন্ট’ একটি প্রচলিত ধারণা, যেখানে বিচ্ছেদ বা ডিভোর্সের পর দম্পতির আর্থিক বিষয়গুলি নিষ্পত্তি করা হয়। সেই নির্দেশ মেনেই ধাওয়ান ওই অর্থ প্রদান করেছিলেন।
তবে দিল্লির ফ্যামিলি কোর্ট জানায়, অস্ট্রেলিয়ার আইনে যে ‘প্রপার্টি সেটেলমেন্ট’-এর ধারণা রয়েছে, ভারতীয় বৈবাহিক আইনে তা একইভাবে স্বীকৃত নয়। আদালতের পর্যবেক্ষণ, বিদেশি আদালতের নির্দেশ অনুযায়ী দেওয়া এই অর্থ ভারতীয় আইনের নিরিখে বৈধ বলে গণ্য করা যায় না।
সমস্ত নথি এবং আগের নির্দেশ খতিয়ে দেখে আদালত সিদ্ধান্তে পৌঁছায়, ধাওয়ানের দেওয়া প্রায় ৫.৭২ কোটি টাকা ফেরত দেওয়া উচিত। সেই অনুযায়ী তাঁর প্রাক্তন স্ত্রীকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।