Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

Chess Candidates: দিব্যাকে হারিয়ে ক্যান্ডিডেটসের মেয়েদের বিভাগে যৌথভাবে শীর্ষে উঠলেন বৈশালী

ক্যান্ডিডেটস দাবায় রমেশবাবু বৈশালীর জয়জয়কার! নবম রাউন্ডে দিব্যা দেশমুখকে হারিয়ে মেয়েদের বিভাগে যৌথভাবে শীর্ষে উঠলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। চিনের জিনার ঝুর সঙ্গে লড়াই এখন তুঙ্গে। দাবার দুনিয়ার সর্বশেষ আপডেট পড়ুন।

Chess Candidates: দিব্যাকে হারিয়ে ক্যান্ডিডেটসের মেয়েদের বিভাগে যৌথভাবে শীর্ষে উঠলেন বৈশালী

আর বৈশালী

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 April 2026 13:07

দ্য ওয়াল ব্যুরো: শুরুতে মন্থর। তারপর ধীরে ধীরে গতি বাড়ানো। আর মোক্ষম সময়ে চূড়ান্ত আঘাত। ক্যান্ডিডেটস দাবার (Candidates Chess) মেয়েদের বিভাগে এভাবেই নিজের জমি মজবুত করলেন রমেশবাবু বৈশালী (R Vaishali)। নবম রাউন্ডে দিব্যা দেশমুখকে (Divya Deshmukh) হারিয়ে উঠে এলেন একেবারে শীর্ষে। তাঁর পাশে একমাত্র প্রতিদ্বন্দ্বী চিনের জিনার ঝু (Jiner Zhu)।

কীভাবে ম্যাচ নিজের করে নিলেন বৈশালী?

ম্যাচের শুরুতে খেলায় তাড়াহুড়ো ছিল না। বৈশালী ধীরেসুস্থে, হিসেব করে এগিয়েছেন। দিব্যার বিরুদ্ধে প্রথমে অবস্থান শক্ত করে তারপর ধাপে ধাপে চাপ বাড়ানো। মিডল গেম থেকে শেষ পর্যায়ে এসে বোঝা যাচ্ছিল—কন্ট্রোল পুরোপুরিভাবে তাঁর দখলে। সেই সুযোগ কাজে লাগালেন। কোনও নাটকীয় সমাপ্তি নয়, দাপট অক্ষুণ্ণ রেখে পরিষ্কার জয়ে খেল খতম! লড়াই শেষে বৈশালীর পয়েন্ট দাঁড়াল ৫.৫।

জিনার ঝুর সঙ্গে শীর্ষে, টক্কর জমে উঠছে

একই রাউন্ডে জিতেছেন জিনার ঝুও। তিনি কাতেরিনা লাগনোকে (Kateryna Lagno) পরাস্ত করেন। যার ফলে দু’জনের পয়েন্ট এই মুহূর্তে সমান—৫.৫। যৌথভাবে শীর্ষে। আপাতত পাঁচ রাউন্ড খেলা বাকি। অর্থাৎ, লড়াই এখনও খোলা।

টুর্নামেন্টের এই পর্যায়ে এসে একটা বিষয় পরিষ্কার—বৈশালী আর ‘নীরব প্রতিদ্বন্দ্বী’ নন, সরাসরি শিরোপার দাবিদার। পাশাপাশি শীর্ষে দু’জন থাকলেও, পেছনে ব্যবধান খুব কম। আন্না মুজিচুক (Anna Muzychuk) ৫ পয়েন্টে। তিনি সর্বশেষ রাউন্ডে ঝোংই তানের (Zhongyi Tan) বিরুদ্ধে ড্র করেন। দিব্যা, লাগনো, বিবিসারা আসাউবায়েভা (Bibisara Assaubayeva) — সবার ঝুলিতে ৪.৫। যার অর্থ, লড়াই কাঁটায়-কাঁটায়! এক ম্যাচে গোটা হিসেব বদলে যেতে পারে। ছোট্ট ভুল মানেই নির্মমভাবে লড়াই থেকে ছিটকে যাওয়া!

ওপেন বিভাগে সিন্দারভের দাপট

ছেলেদের বিভাগ অনেকটা একপেশে। একচেটিয়া দাপট দেখাচ্ছেন জাভোখির সিন্দারভ (Javokhir Sindarov)। ৯ রাউন্ডে ৭ পয়েন্ট। অন্তিম খেলায় ম্যাথিয়াস ব্লুবাউমের (Matthias Bluebaum) বিরুদ্ধে ড্র করেও লিড ধরে রেখেছেন উজবেক দাবাড়ু।

অন্যদিকে বড় জয় পেলেন অনীশ গিরি (Anish Giri)। হারালেন ফাবিয়ানো কারুয়ানাকে (Fabiano Caruana)। আর বৈশালীর ভাই প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)? ভাল জায়গায় থেকেও ওয়েই ই-র (Wei Yi) বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছেন।


```