Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

একটা ভুলেই তালভঙ্গ! অনীশের কাছে হেরে ক্যান্ডিডেটসের দৌড় থেকে প্রায় ছিটকে গেলেন প্রজ্ঞানন্দ

ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্টে বড় ধাক্কা প্রজ্ঞানন্দের! অনীশ গিরির বিরুদ্ধে ৩৫তম চালে এক ভুলে স্বপ্নভঙ্গ ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে কি আর ঘুরে দাঁড়ানো সম্ভব? বিস্তারিত পড়ুন।

একটা ভুলেই তালভঙ্গ! অনীশের কাছে হেরে ক্যান্ডিডেটসের দৌড় থেকে প্রায় ছিটকে গেলেন প্রজ্ঞানন্দ

আর প্রজ্ঞানন্দ

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 April 2026 13:36

দ্য ওয়াল ব্যুরো: জমে উঠছিল লড়াই। কিন্তু একটা ভুলেই বদলে গেল ছবিটা। ক্যান্ডিডেটস দাবা (Candidates Chess) টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে বড়সড় ধাক্কা খেলেন আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। অনীশ গিরির (Anish Giri) বিরুদ্ধে হার মানতে হল। আর এই পরাজয়ের জেরে কার্যত শীর্ষ লড়াই থেকে ছিটকে যাওয়ার মুখে ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

৩৫তম চালে ভাঙন, ম্যাচ হাতছাড়া

ম্যাচটা শুরুতে না পুরোপুরি নিয়ন্ত্রণে, না একেবারে ছন্দহারা প্রজ্ঞা। কালো ঘুঁটি নিয়ে ভিয়েনা ভ্যারিয়েশন (Vienna Variation) খেলেন। প্রতিপক্ষ অনীশ ধীরে ধীরে চাপ তৈরি করলেও প্রজ্ঞা তা সামলে নেন। খেলা প্রায় সমতায় ফিরেছিল। ঠিক তখনই বিপর্যয়। ৩৫তম চালে ছোট ভুল। যার সুযোগ নিয়ে গিরি দ্রুত আক্রমণে যান। তারপর আর ফেরার রাস্তা ছিল না। সামান্য কয়েক চালেই ম্যাচ শেষ।

পয়েন্ট টেবিলে বড় ধাক্কা

এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার পরাজিত হলেন প্রজ্ঞানন্দ। ৮ রাউন্ড শেষে তাঁর পয়েন্ট ৩.৫। যৌথভাবে চতুর্থ স্থানে। শীর্ষে উজবেক দাবাড়ু জাভোখির সিন্দারভ (Javokhir Sindarov)। তাঁর থেকে প্রজ্ঞা আপাতত ২ পয়েন্ট পিছিয়ে। বাকি মাত্র ৬ রাউন্ড। এই ব্যবধান মেটানো প্রায় অসম্ভব। যে কারণে শীর্ষে ওঠার আশা কার্যত ক্ষীণ।

একতরফা জয়ের আভাস

ক্যান্ডিডেটসে এই মুহূর্তে অপ্রতিরোধ্য সিন্দারভ। একচুল ভুল করছেন না। সর্বশেষ রাউন্ডে আন্দ্রে এসিপেঙ্কোর (Andrey Esipenko) বিরুদ্ধে ড্র সত্ত্বেও এগিয়ে গেলেন ৬.৫ পয়েন্টে। আগাগোড়া স্থিতিশীল পারফরম্যান্স। যা তাঁকে বাকিদের থেকে আলাদা করে দিচ্ছে। এহেন ফর্ম বজায় থাকলে বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশের (D Gukesh) চ্যালেঞ্জার হিসেবে জায়গা প্রায় পাকা।

মিড-টেবিলে ভিড়

টেবিলের হিসেব বলছে, আপাতত প্রজ্ঞার সঙ্গে ৩.৫ পয়েন্টে রয়েছেন হিকারু নাকামুরা (Hikaru Nakamura), ওয়েই ই (Wei Yi) এবং ম্যাথিয়াস ব্লুবাউম (Matthias Bluebaum)। অন্যদিকে অনীশ গিরি ও ফাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana) পৌঁচেছেন ৪.৫ পয়েন্টে। তাঁরাও, প্রজ্ঞার মতোই, সিন্দারভের চাইতে পিছিয়ে। নাকামুরা কারুয়ানাকে হারিয়ে সম্ভাবনা বাড়িয়েছেন। কিন্তু উজবেকিস্তানের দাবাড়ুর ধারাবাহিকতা অন্যদের থেকে আলাদা। ফলে ছাপিয়ে যাওয়া খুব কঠিন।

মেয়েদের বিভাগেও জমজমাট লড়াই

মেয়েদের ক্যান্ডিডেটসে (Women’s Candidates) লড়াই এখনও খোলা। রমেশবাবু বৈশালী (R Vaishali) ড্র করে ৪.৫ পয়েন্টে। কাতেরিনা লাগনো (Kateryna Lagno) জয় ছিনিয়ে একই পয়েন্টে উঠে এসেছেন। সামান্য এগিয়ে আন্না মুজিচুক (Anna Muzychuk)। শেষ কয়েক রাউন্ডে টানটান লড়াই হতে চলেছে।


```