Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Chess Candidates: লাগামছাড়া আগ্রাসনেই কপাল পুড়ল! তৃতীয় রাউন্ডে হেরে পিছিয়ে পড়লেন প্রজ্ঞানন্দ

শুরুটা খারাপ ছিল না। ম্যাচ সহজেই ড্রয়ের দিকে যেতে পারত। কিন্তু তখনই বাড়তি ঝুঁকি নিতে যান প্রজ্ঞানন্দ। 

Chess Candidates: লাগামছাড়া আগ্রাসনেই কপাল পুড়ল! তৃতীয় রাউন্ডে হেরে পিছিয়ে পড়লেন প্রজ্ঞানন্দ

আর প্রজ্ঞানন্দ

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 April 2026 10:56

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা আশাপ্রদ, ঝকঝকে। প্রথম রাউন্ডে জয়, দ্বিতীয় রাউন্ডে নিয়ন্ত্রিত ড্র—সব মিলিয়ে দারুণ ছন্দে ছিলেন আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। কিন্তু তৃতীয় রাউন্ডে জোর ধাক্কা। উজবেকিস্তানের জাভোখির সিন্দারভের (Javokhir Sindarov) বিরুদ্ধে হেরে গেলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। সাদা ঘুঁটি নিয়েও সুবিধা করতে পারলেন না। যার জেরে তিন রাউন্ড শেষে ১.৫ পয়েন্ট নিয়ে নেমে যেতে হল তিন নম্বরে।

ভাল শুরু, হঠাৎ ব্রেক

প্রথম ম্যাচে অনীশ গিরিকে (Anish Giri) হারিয়ে টুর্নামেন্টে জোরাল বার্তা, দ্বিতীয় রাউন্ডে ওয়ে ই-র (Wei Yi) বিরুদ্ধে ড্র করে যৌথভাবে শীর্ষেও ছিলেন প্রজ্ঞানন্দ। সেই আত্মবিশ্বাস নিয়েই নামেন তৃতীয় রাউন্ডে। কিন্তু অহেতুক আগ্রাসনের ফলে ধারাবাহিকতা হাতছাড়া। এই হারের ফলে ছন্দে কিছুটা হলেও ছেদ পড়ল।

কোথায় ভুল?

শুরুটা খারাপ ছিল না। ম্যাচ সহজেই ড্রয়ের দিকে যেতে পারত। কিন্তু তখনই বাড়তি ঝুঁকি নিতে যান প্রজ্ঞানন্দ। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে খেলাকে জটিল করে ফেলেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সিন্দারভ। মিডল গেমে ঘুঁটি দিয়ে আক্রমণ খুলে দেন। এরপর থেকেই নিয়ন্ত্রণ হাতছাড়া। কয়েকটি ছোট ভুল মিলে বড় গলদ হয়ে দাঁড়ায়। প্রজ্ঞানন্দ বিপদ বুঝে রক্ষণে চলে যান, সিন্দারভ আক্রমণ ধরে রাখেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত চাপ সামলাতে পারেননি ভারতীয় গ্র্যান্ডমাস্টার। যার জেরে ম্যাচ হাত ফসকে বেরিয়ে গেল। এই পরাজয় গুরুত্বপূর্ণ, কারণ এমন টুর্নামেন্টে প্রতিটি পয়েন্টই কার্যত অমূল্য।

শীর্ষে নতুন সমীকরণ

লড়াই জিতে সিন্দারভ আপাতত শীর্ষে। তাঁর সঙ্গে ২.৫ পয়েন্টে একই সারিতে আছেন ফাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana), যিনি অন্য একটি ম্যাচে ওয়ে ই-কে হারিয়েছেন। অন্যদিকে হিকারু নাকামুরা (Hikaru Nakamura), ম্যাথিয়াস ব্লুবাউম (Matthias Bluebaum), আন্দ্রেই এসিপেনকো (Andrey Esipenko) ও অনীশ গিরি রয়েছেন তালিকার মাঝামাঝি জায়গায়। এখনও ১১ রাউন্ড বাকি। তার আগে বার্তা পরিষ্কার—এই মঞ্চে শুধু আগ্রাসন নয়, আসল চাবিকাঠি নিয়ন্ত্রণ। সেটা মেনে চললে প্রজ্ঞানন্দের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।


```