Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক

Messi in Kolkata: যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়ামন্ত্রী অরূপের পদত্যাগ দাবি বিজেপির মালব্যের

বিজেপি নেতার দাবি, অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং যুবকল্যাণমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তিনি।

Messi in Kolkata: যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়ামন্ত্রী অরূপের পদত্যাগ দাবি বিজেপির মালব্যের

অমিত মালব্য ও অরূপ বিশ্বাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: "ফুটবলপ্রেমীদের আবেগ নিয়ে রাজ্য সরকার ‘কুমিরের কান্না’ কাঁদছে"। কলকাতায় মেসি (Lionel Messi) আসার পর যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির অমিত মালব্য (Amit Malviya)। এক্স-এ করা একটি পোস্টে তিনি দাবি করেন, গোটা ঘটনার পিছনে রয়েছে চরম অপব্যবস্থাপনা ও দুর্নীতি, যা বর্তমান রাজ্য সরকারের ‘নিয়মিত অভ্যাসে’ পরিণত হয়েছে।

মালব্যর বক্তব্য, এই ঘটনার মাধ্যমে তৃণমূল শুধু প্রশাসনিক ব্যর্থতার পরিচয়ই দেয়নি, পশ্চিমবঙ্গের মানুষের আবেগ এবং ফুটবলপ্রেমীদেরও (Football Fan) অপমান করেছে। তাঁর অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবেই মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।

বিজেপি নেতার দাবি, অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং যুবকল্যাণমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তিনি। একই সঙ্গে, যাঁরা এই অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করে টিকিট কিনেছিলেন, সেই আয়োজকদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করেছেন মালব্য।

শনিবার সকাল ঠিক ১১টা ৩০ মিনিট নাগাদ যুবভারতীতে ঢুকল মেসির (Kolkata Messi) গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ (Luis Surez) ও রদ্রিগো ডি পল (De Paul)। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে হাসিমুখেই ছিলেন মেসি (Lionel Messi)। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার (Argentina) তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তাঁর হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট ধরে মেসিকে দেখাই গেল না। যা নিয়ে চরম হতাশ দর্শকরা।

এর মধ্যেই গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান শুরু হয় স্টেডিয়ামে (Messi Kolkata News)। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন। কিন্তু সেখানেও পরিষ্কার ভাবে মেসিকে (Messi Kolkata Tour) দেখা যাচ্ছিল না। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব চলাকালীনও তাঁকে ঘিরে ভিড় কমেনি। নেতা-মন্ত্রীরা তো বটেই, আয়োজকদের লোকজনও এমন ভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন যে মেসির টিকিটিও দেখতে পাননি দর্শকরা। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে বারবার অনুরোধ জানাতে হয়। তাতেও কাজ হয়নি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ শুরু হয় স্টেডিয়ামে।

প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে (Lionel Messi) এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থক স্টেডিয়ামের দিকে রওনা হয়েছিলেন। কাড়ি কাড়ি টাকা দিয়ে প্রিয় তারকার টিকিটিও দেখতে না পেয়ে চরম চটে যান দর্শকরা। শুরু হয় ভাঙচুর, বোতল ছোড়া।  

এ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, তিনি নিজেও ঘটনার খবরে স্তম্ভিত ও ব্যথিত। লিওনেল মেসি-সহ (Messi In Kolkata) সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন তিনি।


```