Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুস্তাফিজুর বিতর্কে আইপিএল সম্প্রচারে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার

৫ জানুয়ারি জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে আইপিএল সংক্রান্ত সব ধরনের সম্প্রচার, প্রচার এবং ইভেন্ট কভারেজ বন্ধ রাখতে হবে। 

মুস্তাফিজুর বিতর্কে আইপিএল সম্প্রচারে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার

মুস্তাফিজুর রহমান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 January 2026 13:47

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচারে (IPL Telecast Banned) নিষেধাজ্ঞা জারি করল সে দেশের সরকার (Bangladesh)। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কলকাতা নাইট রাইডার্সের (KKR) দল থেকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

৫ জানুয়ারি জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে আইপিএল সংক্রান্ত সব ধরনের সম্প্রচার, প্রচার এবং ইভেন্ট কভারেজ বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘জনস্বার্থে’ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আইপিএলে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকেই এহেন নির্দেশের সূত্রপাত। বাংলাদেশের কর্তৃপক্ষের দাবি, বিসিসিআইয়ের নির্দেশেই কেকেআর এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর পিছনে কোনও ‘যৌক্তিক কারণ’ নেই। সরকারি আদেশে বলা হয়েছে, “ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। এই ঘটনায় বাংলাদেশের মানুষ মর্মাহত, ক্ষুব্ধ ও বিস্মিত।”

এই পরিস্থিতিতে সরকার বাধ্য হয়ে আইপিএল সম্প্রচার বন্ধের পথে হাঁটছে বলে দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠানের সম্প্রচার এবং প্রচার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট সকলকে।

প্রভাব পড়েছে ক্রিকেটীয় স্তরেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা ভারত সফরে যাবে না। বিসিবির দাবি, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং সরকারের পরামর্শেই এই সিদ্ধান্ত। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার ঘটনার পরেই শনিবার রাতে জরুরি বৈঠক ডাকে বিসিবি। রবিবার বোর্ডের বৈঠকে সর্বসম্মত ভাবে ঠিক হয়, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দল ভারতে যাবে না।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, “গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ খতিয়ে দেখে বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের পরামর্শ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বৈঠকের পর বিসিবি কর্তা খালেদ মাসুদ পাইলট স্পষ্ট করে বলেন, “ভারত যদি আমাদের এক জন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো দলের নিরাপত্তা কীভাবে দেবে? সেই কারণেই আমরা সেখানে খেলতে যাচ্ছি না।”
এখন এই পরিস্থিতিতে আইসিসি-র হস্তক্ষেপের দিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

বর্তমান সূচি অনুযায়ী, ভারতেই চারটি লিগ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে বিশ্বকাপ আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হল।


```