Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Mustafizur Rahman: মুস্তাফিজুরের বিকল্প কে? আলোচনায় উঠে এলেন মার্কো জানসেনের যমজ ভাই!

ডুয়ান জানসেনের নাম সামনে আসায় মনে করা হচ্ছে, কেকেআর যদি দক্ষিণ আফ্রিকার পেস-বংশধারার দিককে ঝোঁকে, তাতে মোটেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। 

Mustafizur Rahman: মুস্তাফিজুরের বিকল্প কে? আলোচনায় উঠে এলেন মার্কো জানসেনের যমজ ভাই!

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 January 2026 10:55

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬ শুরুর আগেই দলবদলের ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। নিলামে প্রায় সাড়ে ন’কোটি টাকায় কেনা বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) শেষ পর্যন্ত খেলতে পারবেন না টুর্নামেন্টে। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই (BCCI) কেকেআরকে তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) এএনআই-কে বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বলা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি চাইলে তাঁর বদলে নতুন খেলোয়াড় নিতে পারে!’

এই সিদ্ধান্তের ফলে কেকেআর এখন বিকল্প খোঁজার পথে। আর সেই বিকল্প নিয়ে আলোচনায় উঠে এসেছে এক চমকপ্রদ মুখ।

শ্রীবৎসের প্রস্তাব: জানসেন পরিবারের ‘আরেক’ পেসার

প্রাক্তন কেকেআর ও বাংলার উইকেটকিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami) মনে করছেন, মুস্তাফিজুরের জায়গায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জানসেনের (Marco Jansen) যমজ ভাই ডুয়ান জানসেনকে (Duan Jansen) নেওয়াই হবে বিচক্ষণ সিদ্ধান্ত। যুক্তি পরিষ্কার—ডুয়ান বাঁ-হাতি পেসার, উচ্চতা ও বাউন্সে সুবিধা পান, আর নিচের দিকে ব্যাট হাতেও ছাপ রাখতে দক্ষ। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো যে ধরনের বহুমুখী বিদেশি পেসার খোঁজে, ডুয়ান জানসেন সেই প্রোফাইলে ঠিকঠাক মানানসই।

কেকেআরের সামনে বিকল্পের দরজা খোলা

মুস্তাফিজুরের প্রস্থানে কেকেআরের পেস আক্রমণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। এখনও একাধিক বিদেশি খেলোয়াড় নিলামের বাইরে রয়েছেন। তবে ডুয়ান জানসেনের নাম সামনে আসায় মনে করা হচ্ছে, কেকেআর যদি দক্ষিণ আফ্রিকার পেস-বংশধারার দিককে ঝোঁকে, তাতে মোটেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এখন দেখার, শাহরুখ খান-মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি শেষ পর্যন্ত কোন পথে হাঁটে—পরিচিত অভিজ্ঞতায়, নাকি সম্ভাবনাময় নতুন মুখে!


```