Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিশ্বকাপ বয়কটের খেসারত? ক্রিকেটে ঝামেলাবাজ হিসেবেই দেখা হবে বাংলাদেশকে,সতর্ক করলেন আশরাফুল

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ (Bangladesh Cricket Board (BCB)। কিন্তু হকের অভিযোগ, বর্তমান বোর্ড প্রশাসন সরকারের সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করেছে—যার সুদূরপ্রসারী কুফল ভোগ করবে দেশের ক্রিকেট।

বিশ্বকাপ বয়কটের খেসারত? ক্রিকেটে ঝামেলাবাজ হিসেবেই দেখা হবে বাংলাদেশকে,সতর্ক করলেন আশরাফুল

শেষ আপডেট: 24 January 2026 17:36

দ্য ওয়াল ব্যুরো: টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ (Bangladesh) ক্রিকেটের ভবিষ্যৎকে বড় বিপদের মুখে ফেলতে পারে বলে কড়া সতর্কবার্তা দিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (BCB) প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। তাঁর আশঙ্কা, এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশকে ‘সম্ভাব্য ঝামেলাবাজ’ হিসেবেই দেখা হবে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ (Bangladesh Cricket Board (BCB)। কিন্তু হকের অভিযোগ, বর্তমান বোর্ড প্রশাসন সরকারের সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করেছে—যার সুদূরপ্রসারী কুফল ভোগ করবে দেশের ক্রিকেট।

 

‘খেলোয়াড়দের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে’

ক্রিকবাজকে (Crickbuzz) দেওয়া সাক্ষাৎকারে হক বলেন, আত্মসম্মানবোধসম্পন্ন যে কোনও বোর্ডের উচিত ছিল আইসিসির নিরাপত্তা ব্যবস্থার তথ্য খেলোয়াড়দের সামনে তুলে ধরা এবং তাঁদের উপর ছেড়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দেওয়া। তাঁর কথায়, খেলোয়াড়রা নিরাপত্তাহীন বোধ করলে না যাওয়াই যুক্তিযুক্ত—কিন্তু সিদ্ধান্তটি সরকারের বা বোর্ডের নয়, হওয়া উচিত ছিল খেলোয়াড়দের। এই পথে না গিয়ে বোর্ড খেলোয়াড়দের আজীবনের বিশ্বকাপ খেলার স্বপ্ন কেড়ে নিয়েছে বলেই তাঁর অভিযোগ।

আইসিসির অবস্থান ও আল্টিমেটাম

বাংলাদেশের দাবি ছিল, তাদের নিরাপত্তা-উদ্বেগ যথাযথভাবে বিবেচিত হয়নি। তবে আইসিসি (ICC) স্পষ্ট জানায়, ভারতে কোনও বিশ্বাসযোগ্য নিরাপত্তা-হুমকি নেই এবং সূচি বদলানো হবে না। শেষ পর্যন্ত আইসিসি আল্টিমেটাম দিলে বাংলাদেশ অবস্থান অনড় রাখে; ফলত টুর্নামেন্টে তাদের জায়গা অনিশ্চিত হয়ে পড়ে এবং বদলি হিসেবে স্কটল্যান্ডের নাম উঠে আসে।

‘আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্নতার ঝুঁকি’

হকের বক্তব্য, বর্তমানে যে সরকার রয়েছে তা কয়েক সপ্তাহের মধ্যে বদলে যেতে পারে। অথচ তাদের রাজনীতির সঙ্গে বোর্ড নিজেকে বেঁধে ফেলেছে। কিন্তু এই ক্ষতি দীর্ঘমেয়া হতে পারেষ আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে যেতে পারে বাংলাদেশ। তিনি মনে করেন, এই নজির ভবিষ্যতে বাংলাদেশের টুর্নামেন্ট-সম্পর্কিত সিদ্ধান্তে আস্থার ঘাটতি তৈরি করতে পারে।

এদিকে আইসিসি সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে অটল। বিসিবি বিষয়টি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটির কাছে পাঠানোর কথা বললেও, বোর্ড স্তরে সূচি বদলের প্রস্তাব ইতিমধ্যেই নাকচ হয়েছে। সব মিলিয়ে, বিশ্বকাপ বয়কটের রাজনৈতিক-প্রশাসনিক সিদ্ধান্ত যে মাঠের বাইরেও বাংলাদেশের ক্রিকেটকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে—তা নিয়ে সংশয় কমছে না।
 


```