Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বিশ্বেসেরাকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আয়ুষ, সামনে ইতিহাসের হাতছানি

দ্বিতীয় গেম থেকে খেলা বদলে যায় তরুণ ভারতীয় শাটলারের। আত্মবিশ্বাস বাড়িয়ে আক্রমণ বাড়ান, লম্বা র‍্যালি জেতেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখান স্থিরতা।

বিশ্বেসেরাকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আয়ুষ, সামনে ইতিহাসের হাতছানি

ইতিহাস গড়ার পথে আয়ুষ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 15:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ব্যাডমিন্টনের আকাশে উঠল এক নতুন সূর্য। মাত্র ২০ বছর বয়সে অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়ার পথে আয়ুষ শেট্টি (Ayush Shetty)। বিশ্বের এক নম্বর শাটলারকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Championships) ফাইনালে পৌঁছে তিনি শুধু একটি ম্যাচ জেতেননি, জিতেছেন কোটি ভারতবাসীর হৃদয়।

শুরুতে ধাক্কা, তারপর দুরন্ত প্রত্যাবর্তন

চিনের (China) নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে (Olympics Sports Centre) ম্যাচটি চলে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট। আয়ুষের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে বিশ্বসেরা কুনলাভুত ভিতিদসার্ন (Kunlavut Vitidsarn)। প্যারিস অলিম্পিক্সে রুপোও জিতেছিলেন তাইল্যান্ডের এই তারকা প্লেয়ার। প্রথম গেমে খেলা তাঁর নিয়ন্ত্রণেই ছিল। আয়ুষকে চাপে ফেলে ২১–১০ ব্যবধানে এগিয়েও যান।

দ্বিতীয় গেম থেকে খেলা বদলে যায় তরুণ ভারতীয় শাটলারের। আত্মবিশ্বাস বাড়িয়ে আক্রমণ বাড়ান, লম্বা র‍্যালি জেতেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখান স্থিরতা। ফল হয়, ২১-১৯। শেষ পর্যন্ত ২১–১৭ জিতে প্রথমবারের মতো বড় কোনও সিনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যান তিনি।

ইতিহাসের সামনে ভারতীয় তারকা

এশিয়া চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Championships) সিঙ্গলসে ভারতীয় পুরুষ খেলোয়াড়দের সাফল্য বলতে একটিই উদাহরণ, ১৯৬৫ সালে দীনেশ খান্নার (Dinesh Khanna) সোনা জয়। সেই দীর্ঘ ব্যবধান ভেঙে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে উঠলেন আয়ুষ। সেমিফাইনালে উঠেই পদক নিশ্চিত করেছিলেন তিনি।  ভারতের ঝুলিতে শেষ পদক এসেছিল ২০২৩ সালে ডাবলসে, যখন স্বত্বিকসাইরাজ রণকিরড্ডি এবং চিরাগ শেট্টির (Satwiksairaj Rankireddy–Chirag Shetty) জুটি সোনা জিতেছিলেন।

ফাইনালে কার সঙ্গে লড়াই?

চৌ তিয়েন চেন অথবা শি ইউ কি-এই দুজনের মধ্যে কেউ একজন ফাইনালে আয়ুষের প্রতিপক্ষ হবেন। দু’জনই অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা, তাই তরুণ ভারতীয় শাটলারের সামনে আরও এক বড় পরীক্ষা অপেক্ষা করছে।

সোনার হাতছানি

সেমিফাইনালে ওঠার আগে একের পর এক বড় চমক দেখিয়েছেন আয়ুষ। প্রথমে হারিয়েছেন বিশ্বের ৭ নম্বর চিনা শাটলার  লি শি ফেং-কে (Li Shi Feng)। এরপর পরের রাউন্ডে জেতেন ওয়েং হং ইয়াং-এর (Weng Hong Yang) বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে হারান বিশ্বের ৪ নম্বর জোনাতান ক্রিস্টিকে (Jonatan Christie)। ধারাবাহিক চাপে থেকেও ম্যাচ বের করে আনার এই ক্ষমতাই তাঁকে আজ ফাইনালের দোরগোড়ায় দাঁড় করিয়েছে।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে আয়ুষ শেট্টি। ১৯৬৫-র পর প্রথমবার ভারত সিঙ্গলসে এশিয়া চ্যাম্পিয়ন হতে পারে, এই আশাই এখন রক্ত গরম করে দিচ্ছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। তাঁর হাতেই কি ভরসা নতুন সোনালি অধ্যায়ের? সময়ই বলবে।


```