Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা! নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা

আগের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক প্রথম বলেই আউট হন—গোল্ডেন ডাক। ভারত বোলিংয়ে নামার সময়ও তিনি মাঠে নামতে পারেননি। তাঁর জায়গায় পুরো ইনিংস ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন।

গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা! নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা

অভিষেক শর্মা

গার্গী দাস

শেষ আপডেট: 11 February 2026 09:40

দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের নামিবিয়া ম্যাচের আগে বড় দুশ্চিন্তা। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) পেটের সংক্রমণ নিয়ে ভর্তি হলেন দিল্লির এক বেসরকারি হাসপাতালে।

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে আগের ম্যাচের আগেও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না। খেলার পরে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। জ্বরে মাথা তুলতে পারছিলেন না। স্যালাইন পর্যন্ত দিতে হয়। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে ১২ ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে গ্রুপ-স্টেজ ম্যাচে অভিষেককে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সহকারী কোচ রায়ান টেন ডসচাতে (Ryan ten Doeschate) মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘অভির এখনও পেটের কিছু সমস্যা রয়েছে। আমরা আশা করছি, দু'দিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে।’ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একটি সূত্র পিটিআই (PTI)-কে স্পষ্ট জানিয়েছে, ম্যাচে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বলেন,‘অভিষেককে পেটের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা চলছে। আজই ছাড়পত্র পাবেন কি না, বলা যাচ্ছে না। তবে নামিবিয়ার বিরুদ্ধে নামা এখন কঠিন বলেই মনে হচ্ছে।’

আগের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক প্রথম বলেই আউট হন—গোল্ডেন ডাক। ভারত বোলিংয়ে নামার সময়ও তিনি মাঠে নামতে পারেননি। তাঁর জায়গায় পুরো ইনিংস ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ম্যাচ শেষ হওয়ার পর বিজয় উদ্‌যাপনেও অভিষেককে দেখা যায়নি।

এদিকে ভারতীয় দলে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সংবাদিক বৈঠকে টেন ডসচাতে জানিয়েছেন, সুন্দর সোমবার দলভুক্ত হয়েছে। আজ অনুশীলন করবে।

অন্যদিকে, টিম ইন্ডিয়ার গতি তারকা জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)-র শারীরিক অবস্থাতেও রয়েছে স্বস্তির ইঙ্গিত। ডসচাতে বলেন, ‘দশ দিনের বিরতির পরে বুমরা নিয়মিত বল করছে। ও অনেকটা ভাল আছে। আজও বোলিং করবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিয়ে ডসচাতের মত, ‘কৃতজ্ঞ যে আমাদের অধিনায়ক (Captain) এমন ইনিংস খেলেছেন। গত এক বছরে ওর ফর্ম ওঠা–নামা করেছে। কিন্তু ও পাশে ভাল লোকজন রয়েছে বলেই ফর্মে ফিরে এসেছে। নেতৃত্ব, ধারাবাহিকতা—সবটাই ওর খেলায় স্পষ্ট।’

অভিষেকের শারীরিক অবস্থার উন্নতি না হলে ভারতকে ওপেনিংয়ে বদল আনতেই হবে। ফলে নামিবিয়া ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের মাথায় এখন সবচেয়ে বড় অঙ্ক, অভিষেকের বদলে কে? তবে তার আগেই নজর থাকবে—হাসপাতাল থেকে তিনি কবে ছাড়া পান।


```