Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে ‘তিরস্কার’ নয়, উল্টে ‘পুরস্কার’ দিল আইসিসি! কেন?

এই সমঝোতার বিনিময়েই বাংলাদেশের ‘ক্ষতিপূরণ’ প্রাপ্তি—কোনও শাস্তি নয়, বরং ভবিষ্যৎ আয়োজনের প্রতিশ্রুতি। যদিও আসল সত্যি হচ্ছে, আইসিসির কাছে বাংলাদেশ ও পাকিস্তানের মতো বোর্ডগুলো শুধু সদস্য নয়, বড় বাজারও বটে।

বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে ‘তিরস্কার’ নয়, উল্টে ‘পুরস্কার’ দিল আইসিসি! কেন?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 February 2026 17:48

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ যুক্তি বলে, বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে না খেললে শাস্তি অবধারিত। জরিমানা, নিষেধাজ্ঞা বা অন্তত কড়া সতর্কবার্তা। কিন্তু বাস্তবে হল উল্টোটা। চলতি টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পরও বাংলাদেশকে (Bangladesh) কোনও শাস্তি দিল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। বরং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। তাই ক্রিকেট মহলে ঘুরছে প্রশ্ন—কেন এই ‘নরম’ আচরণ? নেপথ্যে কী যুক্তি?

শাস্তি নয়, ‘নিউট্রালিটি’: আইসিসির সরকারি অবস্থান

২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026) ভারত (India) আয়োজন করলেও বাংলাদেশ সেখানে দল পাঠাতে অস্বীকার করে। কারণ হিসেবে দেখানো হয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল, এর ফল ভুগতে হবে। কিন্তু আইসিসির সাফ বক্তব্য—বাংলাদেশের বিরুদ্ধে কোনও আর্থিক, প্রশাসনিক বা ক্রীড়াগত শাস্তি নেওয়া হবে না। যা সিদ্ধান্ত, সব নেওয়া হয়েছে ‘নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতি’ মেনে। অর্থাৎ, শাস্তি নয়, পরিস্থিতি সামাল দেওয়াই মূল লক্ষ্য। পাশাপাশি বাংলাদেশকে ২০৩১ সালের আগেই কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজনের আশ্বাসও দেওয়া হয়েছে। প্রতীকী নজরে বার্তা পরিষ্কার—বাংলাদেশ এখনও আইসিসির গুরুত্বপূর্ণ সদস্য।

লাহোর বৈঠক, পাকিস্তান ফ্যাক্টর আর অর্থনীতির অঙ্ক

এই সিদ্ধান্ত বুঝতে গেলে চোখ রাখতে হবে পর্দার আড়ালের রাজনীতিতে। বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। এমনকী ভারত–পাক ম্যাচ বয়কটের হুমকিও ওঠে। আর এখানেই আইসিসির মাথাব্যথা শুরু। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানে শুধু ক্রিকেট নয়—ব্রডকাস্টিং রাইটস, স্পনসরশিপ আর রাজস্বের পাহাড়। এই একটি ম্যাচ বাতিল হলে পুরো টুর্নামেন্টের অর্থনৈতিক কাঠামো নড়ে যেত। তাই লাহোরে (Lahore) জরুরি বৈঠক, যেখানে আইসিসি, পিসিবি ও বিসিবি প্রতিনিধিরা হাজির ছিলেন। শেষ পর্যন্ত যদিও পাকিস্তান ইউ-টার্ন নেয় এবং ভারত ম্যাচ খেলতে রাজি হয়।

এই সমঝোতার বিনিময়েই বাংলাদেশের ‘ক্ষতিপূরণ’ প্রাপ্তি—কোনও শাস্তি নয়, বরং ভবিষ্যৎ আয়োজনের প্রতিশ্রুতি। যদিও আসল সত্যি হচ্ছে, আইসিসির কাছে বাংলাদেশ ও পাকিস্তানের মতো বোর্ডগুলো শুধু সদস্য নয়, বড় বাজারও বটে।

বাংলাদেশকে শাস্তি দিলে কী হত?

বাংলাদেশ ক্রিকেটের অর্থনীতি অনেকটাই আইসিসির কেন্দ্রীয় তহবিলের উপর নির্ভরশীল। বিশ্বকাপ না খেলায় এমনিতেই বিসিবির (BCB) বড় অঙ্কের রাজস্বক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবর্ষে বাংলাদেশ প্রায় ৬০ শতাংশ পর্যন্ত আয় হারাতে পারত। এই অবস্থায় আইসিসি বাড়তি শাস্তি দিলে প্রভাব পড়ত ঘরোয়া ক্রিকেট, খেলোয়াড়দের বেতন, এমনকি ভবিষ্যৎ প্রতিভা তৈরির উপরও। তামিম ইকবালের (Tamim Iqbal) মতো প্রাক্তন ক্রিকেটার যদিও আগেই সতর্ক করেছিলেন—এমন সিদ্ধান্তের প্রভাব ১০ বছর পরেও টের পাওয়া যাবে।

আইসিসি সেটাই এড়াতে চেয়েছে। কারণ বাংলাদেশ শুধু একটি দল নয়, প্রায় ২০ কোটিরও বেশি ক্রিকেট–পাগল দর্শকের বাজার। এই বাজারকে দূরে ঠেলে দিলে ক্ষতিটা শেষ পর্যন্ত সবার—আইসিসিও সেই তালিকায় পড়ে।

গোটা ঘটনায় একটাই বিষয় স্পষ্ট—আন্তর্জাতিক ক্রিকেটে নীতি আর বাস্তব সমীকরণ আলাদা। বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, কিন্তু শাস্তিও পায়নি। আইসিসির কাছে ‘স্বচ্ছতা’র পাশাপাশি ভবিষ্যৎ ভারসাম্যও সমান গুরুত্বপূর্ণ। তাই এই সিদ্ধান্তকে নৈতিকতা নয়, বরং ক্রিকেটীয় বাস্তবতার নিরিখেই দেখা জরুরি।


```