Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Abhishek Sharma: ডান হাতে ‘মোটিভেশনাল’ ট্যাটু খোদাই করলেন অভিষেক শর্মা! কী লেখা তাতে?

ব্যাটে কথা বলেন অভিষেক শর্মা। কিন্তু এই তিন শব্দে যিনি মেলে ধরলেন নিজের দর্শনও—ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, বাকিটা সময় বলবে।

Abhishek Sharma: ডান হাতে ‘মোটিভেশনাল’ ট্যাটু খোদাই করলেন অভিষেক শর্মা! কী লেখা তাতে?

অভিষেক শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 November 2025 10:49

দ্য ওয়াল ব্যুরো: মাঠে ঝড় তোলার পর এবার অঙ্গে খোদাই করলেন নিজের অটুট বিশ্বাস। ভারতীয় টি২০ তারকা অভিষেক শর্মা (Abhishek Sharma) ডান হাতে লেখালেন নতুন ট্যাটু। তাতে লেখা মাত্র তিনটি শব্দ—‘ইট উইল হ্যাপেন’ (It will happen)। অর্থাৎ, সব হবে। সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু অর্থে গভীর। ঠিক যেন তাঁর ব্যাটিংয়েরই প্রতিচ্ছবি—স্বচ্ছন্দ স্ট্রোকপ্লে, বড় ধামাকা! কম শব্দে জোরালো প্রভাব।

বর্তমানে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেকের এই ট্যাটু এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর প্রথম ১০ ঘণ্টাতেই ‘লাইক’ ছুঁয়েছে এক লক্ষের কাছাকাছি। ছবিতে দেখা যাচ্ছে, কব্জির উপর খোদাই করা ছোট্ট বাক্য, নিচে সূক্ষ্ম রেখায় সংযমী নকশা। ইনস্টাগ্রাম স্টোরিতেও এটা শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, গত এক বছরে অভিষেক যেভাবে পারফর্ম করেছেন, তাতে তাঁর এই আত্মবিশ্বাসের মন্ত্রটি পুরোপুরি খাপ খায়। ২৫ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটার বর্তমানে ভারতের টি২০ দলে অপরিহার্য। গত মরশুমে খেলেছেন দুটি অবিস্মরণীয় ইনিংস—একটি ১৩৫ রানের, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে টি২০-তে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর; আরেকটি ১৪১, যেখানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জার্সিতে অসম্ভব টার্গেট ২৪৬ রান তাড়া করে দলকে জয় এনে দেন।

এ ছাড়া এশিয়া কাপে (Asia Cup 2025) টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিষেক। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। এরপর অস্ট্রেলিয়া সফরেও (Australia tour) বজায় রাখেন সেই ছন্দ। ২-১ ব্যবধানে সিরিজ জেতার পথে হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়! বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC Ranking) তাঁর রেটিং ৯২৫, দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের (Phil Salt) চেয়ে ৭৬ পয়েন্ট বেশি। ভারতের দ্বিতীয় সেরা ব্যাটার তিলক বর্মা (Tilak Varma) অনেকটাই দূরে।

আসন্ন টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে এমন ফর্মে থাকা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার জন্য শুভ লক্ষণ। ট্যাটুর বার্তা যেন সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন—অর্থাৎ, যা চাইছেন, সেটাই হবে। ব্যাটে কথা বলেন অভিষেক শর্মা। কিন্তু এই তিন শব্দে যিনি মেলে ধরলেন নিজের দর্শনও—ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, বাকিটা সময় বলবে।


```