Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টানা ২৬ সেট জয়! জোকোভিচের রেকর্ড ভেঙে মায়ামিতে ইতিহাস সিনারের, লক্ষ্য ‘সানশাইন ডবল’

এটিপি র‍্যাঙ্কিংয়ে এখন দুই নম্বরে। ফর্ম দেখে মনে হচ্ছে, মায়ামি ওপেনের ট্রফিটাও সিনারের ঝুলিতে আসতে চলেছে।

টানা ২৬ সেট জয়! জোকোভিচের রেকর্ড ভেঙে মায়ামিতে ইতিহাস সিনারের, লক্ষ্য ‘সানশাইন ডবল’

ইয়ানিক সিনার

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 March 2026 12:03

দ্য ওয়াল ব্যুরো: শুধু ম্যাচ জিতছেন না, রেকর্ড ভাঙতে ভাঙতে এগচ্ছেন! সেই ধারা মেনেই মায়ামি ওপেনের (Miami Open 2025) তৃতীয় রাউন্ডে ফরাসি কোরেন্তাঁ মুতেকে (Corentin Moutet) স্ট্রেট সেটে (৬-১, ৬-৪) হারিয়ে এটিপি মাস্টার্সের (ATP Masters 1000) ইতিহাসে নয়া অধ্যায় লিখলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। টানা ২৬টি সেট জয়—যা এর আগে কারও হাতে আসেনি! এমনকি নোভাক জোকোভিচেরও (Novak Djokovic) না।

জোকারের ২৪ পেরিয়ে ২৬-এ সিনার

এতদিন রেকর্ডটা ছিল জোকোভিচের দখলে। টানা ২৪টি সেট জিতেছিলেন সার্বিয়ান কিংবদন্তি। মায়ামির দ্বিতীয় রাউন্ডে সেই রেকর্ড ছুঁয়েছিলেন সিনার। তৃতীয় রাউন্ডে পেরিয়েও গেলেন।

অসাধারণ ধারার শুরু গত নভেম্বরে। প্যারিস মাস্টার্সে (Rolex Paris Masters) একটিও সেট না খুইয়ে শিরোপা জেতেন। তারপর মার্চে ইন্ডিয়ান ওয়েলসেও (BNP Paribas Open Indian Wells) একই ছবি। সেট না হারিয়ে চ্যাম্পিয়ন। এবার মায়ামিতেও দাপট অব্যাহত। মাস্টার্স ১০০০ স্তরে টানা ১৩টি ম্যাচ জিতেছেন—পারফরম্যান্সই বুঝিয়ে দিচ্ছে ধারাবাহিকতার ধরন।

এদিন মুতের বিরুদ্ধে সিনারের দাপট ছিল একচেটিয়া। প্রথম সার্ভে পয়েন্ট জিতেছেন ৮৭ শতাংশ। উইনার মেরেছেন ২৩টি, প্রতিপক্ষের মাত্র ১১। মাত্র ১ ঘণ্টা ১১ মিনিটে খেল খতম! মুতেকে কখনও সেভাবে ছন্দ পেতে দেননি।

‘সানশাইন ডবলে’র পথে!

ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি—একই মরসুমে দু-দুটো শিরোপা। টেনিসের ভাষায় যার নাম ‘সানশাইন ডবল’ (Sunshine Double)। শেষবার এই কীর্তি গড়েছিলেন রজার ফেডেরার (Roger Federer), ২০১৭ সালে। সিনারও একই পথে হাঁটছেন। পরের ধাপে অপেক্ষায় আমেরিকান অ্যালেক্স মিকেলসেন (Alex Michelsen)। আলেহান্দ্রো তাবিলোকে (Alejandro Tabilo) ৩-৬, ৬-৩, ৬-৪ হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। মঙ্গলবার তাঁর মুখোমুখি ইতালীয় তারকা।

এমনিতে বাঁ-হাতি খেলোয়াড়দের বিরুদ্ধে সিনারের রেকর্ড বেশ চমকপ্রদ। টানা ২১টি ম্যাচ জিতেছেন। মুতে, শেলটন (Ben Shelton), শাপোভালভ (Denis Shapovalov)—কেউই আটকাতে পারেননি। যদিও সিনার সাবধানি। বলছেন, ‘এই খেলা অনিশ্চিত। তাই মনোযোগ ধরে রাখাটাই সবচেয়ে জরুরি!’ এটিপি র‍্যাঙ্কিংয়ে (PIF ATP Rankings) এখন দুই নম্বরে। ফর্ম দেখে মনে হচ্ছে, মায়ামি ওপেনের ট্রফিটাও সিনারের ঝুলিতে আসতে চলেছে।


```