জুয়েলারি বাজারে পূর্ব ভারতের অন্যতম বড় নাম সেনকো গোল্ড লিমিটেডের। দীর্ঘ ৮৫ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করা এই সংস্থা চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে তাদের আর্থিক ফলাফল প্রকাশ করল।

সেনকো গোল্ড
শেষ আপডেট: 4 June 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: জুয়েলারি বাজারে পূর্ব ভারতের অন্যতম বড় নাম সেনকো গোল্ড লিমিটে। দীর্ঘ ৮৫ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করা এই সংস্থা চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে তাদের আর্থিক ফলাফল প্রকাশ করল। আর সেই ফলাফলে রয়েছে চমক। মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ, বিক্রিও ছুঁয়েছে রেকর্ড। হীরের গয়না থেকে সোনার ডিজাইন, নতুন শোরুম চালু থেকে আন্তর্জাতিক স্বীকৃতি—সেনকো গোল্ড আরও এক ধাপ এগিয়ে গেল ২০২৪–২৫ সালের শেষ প্রান্তিকে।
জুয়েলারি সংস্থা সেনকো গোল্ড চলতি অর্থবর্ষের (২০২৪–২৫) চতুর্থ ত্রৈমাসিকে দারুণ সাফল্য পেয়েছে। সংস্থার নিট মুনাফা এক বছরের মধ্যে প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৬২.৪৪ কোটি টাকা। গত বছর একই সময় তাদের মুনাফা ছিল ৩২.১৭ কোটি।
এই তিন মাসে সংস্থার মোট আয় হয়েছে ১,৩৭৭.৭১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি (গত বছর ছিল ১,১৩৭.২৮ কোটি টাকা)। সংস্থার মতে, এই সাফল্যের পেছনে রয়েছে ভ্যালেন্টাইনস ডে ও বিয়ের মরসুমের চাহিদা। ওই সময়ে দোকানে ক্রেতার ভিড় অনেক বেড়েছিল, যার ফলে বিক্রি ২১ শতাংশ বাড়ে।

বিশেষ করে হীরার গয়নার বিক্রি ছিল উল্লেখযোগ্য। শুধু এই ত্রৈমাসিকেই হীরার বিক্রি ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে। সোনার গয়নাতেও মূল্য এবং বিক্রি—দু’টিতেই উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবর্ষে সেনকো গোল্ড লিমিটে চালু করেছে ১৬টি নতুন শোরুম, যার মধ্যে কিছু মালিকানাধীন এবং কিছু ফ্র্যাঞ্চাইজি মডেলে। শুধু জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকেই চালু হয়েছে ৫টি নতুন শোরুম। সংস্থা জানিয়েছে, তারা ইতিমধ্যেই পরবর্তী ত্রৈমাসিকেও (এপ্রিল-জুন) ভাল ব্যবসার ইঙ্গিত পেয়েছে—১৮ শতাংশ বিক্রি বৃদ্ধি দেখা যাচ্ছে।
এই বছরে তারা এনেছে ৩২ হাজারেরও বেশি নতুন সোনার গয়নার ডিজাইন এবং ২৫ হাজারের বেশি হীরার ডিজাইন, যাতে ক্রেতাদের কাছে সব সময় নতুনত্ব বজায় থাকে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছে সেনকো গোল্ড। ২০২৪ সালে Deloitte-এর তালিকায় সংস্থাটি জায়গা পেয়েছে বিশ্বের শীর্ষ ১০০টি বিলাসবহুল ব্র্যান্ডের মধ্যে। সব মিলিয়ে, ২০২৪–২৫ অর্থবর্ষে সেনকো গোল্ডের ব্যবসা এবং মুনাফা দুই-ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ভবিষ্যতের দিকেও আশার ইঙ্গিত দিচ্ছে।

সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, “ভ্যালেন্টাইনস ডে এবং বিয়ের মরসুমের জোড়া প্রভাব এই ত্রৈমাসিকের ব্যবসাকে চাঙ্গা করেছে। দোকানে ভিড় বেড়েছে, ফলে বিক্রিও বেড়েছে। বিশেষ করে হীরের গয়নার বিক্রি একাই ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”