Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

জামদানি থেকে জাম্পস্যুট সব এক ছাদের নীচে, কলকাতায় খুলল রোহন ও করুস্তুতির স্টাইল স্টুডিও

কলকাতার ব্যস্ত শেক্সপিয়ার সরণি দিয়ে যেতে যেতে আপনি হঠাৎই যেন একটু থমকে দাঁড়াবেন। ডেকাথলনের পাশেই নতুন করে খুলে যাওয়া কাঁচের দেওয়ালের ভিতর থেকে আলো ছড়িয়ে পড়ছে রাস্তায়। 

জামদানি থেকে জাম্পস্যুট সব এক ছাদের নীচে, কলকাতায় খুলল রোহন ও করুস্তুতির স্টাইল স্টুডিও

পারফেক্ট শপিং ডেস্টিনেশন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 7 June 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ব্যস্ত শেক্সপিয়ার সরণি দিয়ে যেতে যেতে আপনি হঠাৎই যেন একটু থমকে দাঁড়াবেন। ডেকাথলনের পাশেই নতুন করে খুলে যাওয়া কাঁচের দেওয়ালের ভিতর থেকে আলো ছড়িয়ে পড়ছে রাস্তায়। সেই আলোয় ফ্যাশনকে খুঁজে পাবেন নতুনভাবে। রোহন পরিয়ার এবং করুস্তুতির যুগল উদ্যোগে তৈরি হয়েছে এক ফ্ল্যাগশিপ স্টোর, যা হতে পারে আপনার পারফেক্ট শপিং ডেস্টিনেশন।

এখানে মসলিন জামদানি থেকে শুরু করে পার্ল আর কাঁচের এমবেলিশড স্কার্ট, রোহনের আইকনিক কর্সেট থেকে করুস্তুতির হাতে বোনা ক্লাসিক শাড়ি—সব পাওয়া যাবে। রোহন বলেন, ''এটা একটা স্বপ্ন ছিল, যা আমি গত দশ বছর ধরে মনের মধ্যে বুনছিলাম। করুস্তুতির সঙ্গে আগেও কাজ করেছি, কিন্তু এবার আমরা আমাদের নিজস্ব ভাষায় একসঙ্গে কথা বলার সুযোগ পেলাম।”

করুস্তুতির সহ-প্রতিষ্ঠাতা অঙ্কিতা নস্কর বললেন, “এই স্টোর এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে আমাদের দু’জনের কল্পনার ভিজুয়াল অভিব্যক্তি একইসঙ্গে প্রকাশ পাবে। এটা শুধু পোশাক নয়, এটা একটি অভিজ্ঞতা।”

এই অভিজ্ঞতার অংশ হতে এসেছিলেন মডেল সংগ্রশ্রী রায়। রোহনের হাতে তৈরি ধাতব বোনিং কর্সেট আর সূক্ষ্ম হাতের কাজ করা শাড়ির মাঝে দাঁড়িয়ে যেন তিনি নিজেই এক চলমান গল্প। স্টোরের ভেতর ঢুকলেই চোখে পড়ে জাম্পস্যুট, গাউন, ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন, আর হ্যাঁ, শাড়ি, যা করুস্তুতির প্রভাবশালী অস্তিত্বকে জানান দেয়।


```