Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শরীরটা ফিট রাখবেন? টোটকা দিচ্ছেন ক্যাটরিনা-আলিয়ার নিজস্ব ট্রেনার

একঘেয়ে ওয়ার্কআউটে বিরক্ত? ফিটনেস কোচ ইয়াসমিন কারাচিওয়ালার ৪টি সহজ টোটকা মেনে চললেই ফিরবে উদ্দীপনা, থাকবে ফিট শরীর।

শরীরটা ফিট রাখবেন? টোটকা দিচ্ছেন ক্যাটরিনা-আলিয়ার নিজস্ব ট্রেনার

ইয়াসমিন কারাচিওয়ালার ৪টি সহজ টোটকা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 7 June 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: সারাদিন একই রকম ব্যায়াম করতে করতে অনেক সময় ক্লান্ত লাগে। উৎসাহ কমে, লক্ষ্য হারিয়ে ফেলছেন, এমনটাও মনে হয়। কিন্তু ওয়ার্কআউটে যদি নতুনত্ব কিছু করা যায়, তাহলে? ঠিক সেটাই বলছেন বলিউড সেলিব্রিটিদের ফিটনেস কোচ ইয়াসমিন কারাচিওয়ালা। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের ফিট রাখার দায়িত্বে থাকা ইয়াসমিন সম্প্রতি HT Lifestyle-এ চারটি সহজ অথচ কার্যকরী পরামর্শ দিয়েছেন, যেগুলি মেনে চললে আপনার ওয়ার্কআউট আর একঘেয়ে থাকবে না।

১. ব্যায়ামের আগে বাদাম খান

ওয়ার্কআউটের আগে শরীরকে শক্তি দেওয়া খুব জরুরি। আর বাদাম সেই দিক দিয়ে আদর্শ একটি স্ন্যাকস। এতে আছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন আর ফাইবার—যা দীর্ঘ সময় ধরে এনার্জি দেয় এবং ওয়ার্কআউটের সময় আপনাকে রাখে ফোকাসড। চাইলে একমুঠো বাদামের সঙ্গে একটা ফলও খেতে পারেন, বাড়তি এনার্জির জন্য।

২. একঘেয়ে লাগছে? নতুন ব্যায়াম শুরু করুন

একই ব্যায়াম বারবার করলে তা শরীরের যেমন খুব একটা উপকার করে না, তেমন মনেও আসে বিরক্তি। ইয়াসমিন বলছেন, “নতুন কিছু ট্রাই করুন।” কখনও যোগা, কখনও পিলেটস, আবার কখনও বক্সিং কিংবা ডান্স ওয়ার্কআউট—নতুন কিছু চেষ্টা করলে শরীরও ভাল থাকে, মনেও আসে উত্তেজনা।

৩. ফাংশনাল ফিটনেসকে গুরুত্ব দিন

শুধু জিমে ওজন তোলা নয়, বরং যেসব ব্যায়ামে দৈনন্দিন কাজের মতো চলাফেরা, বয়ে নিয়ে যাওয়া, বসে ওঠা ইত্যাদির অনুশীলন হয়—তাকেই বলে ফাংশনাল ফিটনেস। স্কোয়াট, লঞ্জ, কেটলবেল সুইং কিংবা ডেডলিফট—এই ব্যায়ামগুলি শরীরকে শুধু শক্তিশালীই করে না, বরং ইনজুরি থেকে বাঁচায় এবং দৈনন্দিন কাজকে করে আরও সহজ।

৪. লক্ষ্য স্থির করুন

আপনার ফিটনেস রুটিন কতটা ফল দিচ্ছে, তা জানতে হলে একটা পরিষ্কার লক্ষ্য থাকা জরুরি। হতে পারে তা ৫ কিমি দৌড়ানো, কোনও কঠিন যোগাসনের ভঙ্গি আয়ত্তে আনা বা একটা নির্দিষ্ট ওজন তোলা। এই লক্ষ্যগুলো নির্দিষ্ট হওয়া উচিত।


```