Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Jagadhatri Puja 2025: কবে পড়েছে নবমী তিথি? এবার জগদ্ধাত্রী পুজো কবে? কী বলছেন ধর্মীয় উপদেষ্টারা?

দুর্গাপুজো কালীপুজো শেষ হতে না হতেই চলে আসে দেবী জগদ্ধাত্রীর (Jagadhatri Puja 2025) আরাধনার শুভক্ষণ। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী দেবীর আরাধনা করা হয়। এ বছর নবমী তিথি কবে কখন পড়ছে এবং মায়ের পুজো কবে করা উচিত, তা নিয়ে মতানৈক্য রয়েছে। 

Jagadhatri Puja 2025: কবে পড়েছে নবমী তিথি? এবার জগদ্ধাত্রী পুজো কবে? কী বলছেন ধর্মীয় উপদেষ্টারা?

শেষ আপডেট: 30 October 2025 13:08

সোমা লাহিড়ী

দুর্গাপুজো কালীপুজো শেষ হতে না হতেই চলে আসে দেবী জগদ্ধাত্রীর (Jagadhatri Puja 2025) আরাধনার শুভক্ষণ। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী দেবীর আরাধনা করা হয়। এ বছর নবমী তিথি কবে কখন পড়ছে এবং মায়ের পুজো কবে করা উচিত, তা নিয়ে মতানৈক্য রয়েছে। 

কী বলছেন ধর্মীয় বিশেষজ্ঞরা?

• পঞ্জিকা মতে কবে কখন নবমী?

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি পড়ছে ৩০শে অক্টোবর সকাল ১০টা ০৬মিনিটে। আর নবমী তিথি শেষ হচ্ছে ৩১শে অক্টোবর সকাল ১০টা ০৫মিনিটে। তাহলে মা জগদ্ধাত্রীর (Jagadhatri Puja 2025) পুজো কবে করতে হবে?

Sri Sri Jagaddhatri Puja 2024 | Ramakrishna Mission Saradapitha | Belur  Math Media Gallery

রাত্রি পেলে তিথি মান্যতা পায়

বিশিষ্ট ধর্মীয় উপদেষ্টা জ্যোতিষী শিবশংকর ভারতী বললেন ,' আমরা যে দিনটা রাত্রি পায় ,সেই দিনটিকেই নির্দিষ্ট তিথি হিসেবে মান্যতা দিই। এই দিক থেকে ধরলে ৩০শে অক্টোবরই দেবী জগদ্ধাত্রীর পুজো (Jagadhatri Puja 2025)।  কারণ ৩০শে অক্টোবর  সকাল ১০টা ০৬মিনিটে নবমী তিথি পড়ছে। আর শেষ হচ্ছে পরের দিন ৩১শে অক্টোবর সকাল ১০টা ০৫মিনিটে। ৩০ তারিখই নবমীর রাত্রি পাচ্ছে। তাই ওই দিনই মা জগদ্ধাত্রীর পুজো করতে হবে।'

Jagaddhatri Puja 2025: Date, Time, Meaning, and Significance – Pujahome

• অক্ষয় নবমীতে মায়ের পুজো করতে হবে

সম্পূর্ণ ভিন্ন মত দিলেন জ্যোতিষ-শিরোমণি বাস্তুবিদ ড:সুরেন্দ্র কাপুর। বললেন, 'কার্তিক মাসের অক্ষয় নবমী তিথিতে দেবীর পুজো করা উচিত। অক্ষয় নবমীতে  মায়ের পুজো করলে অক্ষয় ধনসম্পদ লাভ হয়। শুধু তাইই নয়, অক্ষয় নবমীতে মায়ের পুজো করলে সিঁথির সিঁদূর অক্ষয় হয়,এমনই বিশ্বাস আমাদের। এবার অক্ষয় নবমী  তিথি পড়েছে ৩১শে অক্টোবর। তাই জগদ্ধাত্রী দেবীর পুজো এই দিনেই।'

Jagaddhatri Puja Would Be Celebrated On 31 October, 2025 - Calendarr

• তিথি আগের দিন পড়লেও পুজো পরের দিন

জ্যোতিষী শ্রীলাল একই মত দিয়েছেন। তাঁর মতে, নবমী তিথি আগের দিন অর্থাৎ ৩০শে অক্টোবর থেকে পড়লেও ৩১শে অক্টোবর অক্ষয় নবমী তিথি। তাই এই দিনেই দেবী জগদ্ধাত্রীর পুজো করা উচিৎ।

Jagaddhatri Puja: Date, Time, Meaning, Significance & Benefits

• বেলুড় মঠে শুক্রবার জগদ্ধাত্রী পুজো

শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে  স্বামী বিভাত্মানন্দ জানালেন,' সারদা মায়ের জন্মভিটে জয়রামবাটি মন্দির ও সারদা পীঠ বেলুড় মঠে আগামী ৩১শে অক্টোবর শুক্রবার শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো অনুষ্ঠিত হবে।  কারণ রামকৃষ্ণ মঠ ও মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণ করে। এই পঞ্জিকা অনুযায়ী জগদ্ধাত্রী পুজো ৩১শে অক্টোবর। এই দিন ভোরবেলা থেকে মায়ের সপ্তমী পুজো শুরু হবে। তারপর অষ্টমী পুজো, শেষে নবমী তিথিতে  মা জগদ্ধাত্রীর আসল পুজো শুরু হবে। মায়ের পায়ে অঞ্জলি, ভোগ অর্পণ, বিশেষ পূজা ও আরতি করে পুজো সাঙ্গ হবে।'

পুজোর দিনক্ষণ  নিয়ে যত মতানৈক্যই থাক না কেন,ভক্তি ভরে দেবী জগদ্ধাত্রীকে যিনি ডাকবেন , তিনি জীবনে  সব দিক থেকে সমৃদ্ধ হবেন। দেবী জগদ্ধাত্রী যে সমগ্র জগতকে ধারণ করেন। অসীম তাঁর মহিমা।


```