Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জগদ্ধাত্রী পুজোর সপ্তমীতে বিপত্তি, চন্দননগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সবথেকে বড় মণ্ডপ

দর্শকদের চমকে দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে অল্প হাওয়া দিতেই ভেঙে পড়ে এই মণ্ডপ।

জগদ্ধাত্রী পুজোর সপ্তমীতে বিপত্তি, চন্দননগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সবথেকে বড় মণ্ডপ

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 28 October 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল ট্যাগ লাইন। সপ্তমীর দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চন্দননগর কানাইলাল পল্লীর সেই পুজো মণ্ডপ। আহত হয়েছেন পাঁচজন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

দর্শকদের চমকে দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে অল্প হাওয়া দিতেই ভেঙে পড়ে এই মণ্ডপ। সেই সময় বেশ কয়েকজন  দর্শনার্থী ছিলেন মণ্ডপে। তাঁদের মধ্য়ে পাঁচজন আহত হন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "কানাইপল্লীর প্যান্ডেল পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও দমকল পৌঁছায়। কয়েকজন চাপা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে পাঠানো হয়। সবাই ঠিক আছেন।প্যান্ডেলের স্ট্রাকচার সরিয়ে দেখা যায় নীচে আর কেউ নেই। স্থানীয় মানুষজন ভাল কাজ করেছেন। পুজো কমিটিকে বলা হয়েছে স্ট্রাকচারটাকে ঠিক করে চেক করে তারপর আবার পুজো করতে। মায়ের পুজো আটকাবে না।"

চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, "ঘটনাটি ঘটেছে সপ্তমীর দিনে। মণ্ডপটার উচ্চতা একটু বেশি ছিল। কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে চন্দননগর হাসপাতালে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন। এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজ চালান।"

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার কানাইলাল পল্লীর প্যান্ডেলে প্রতিমা দর্শন বন্ধ থাকবে। কাল সব ঠিক করে ফিট সার্টিফিকেট দেওয়া হলে তবে মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।


```