Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বাড়ি বাড়ি মোদক খেয়ে পেট ফেটে গিয়েছিল গণেশের, রাস্তায় সাপ দেখে পেট বেঁধে নিয়েছিলেন

গণেশের পুজো ছাড়া কোনও শুভকাজ শুরুই হতে পারে না। এটাই দেবাদিদেব মহেশ্বর ও দেবী দুর্গার নিদান। 

বাড়ি বাড়ি মোদক খেয়ে পেট ফেটে গিয়েছিল গণেশের, রাস্তায় সাপ দেখে পেট বেঁধে নিয়েছিলেন

গণেশ হলেন সকলের ভালবাসার এবং প্রিয় দেবতা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 August 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধিদাতা গণেশ হলেন একমাত্র দেবতা, যাঁর পুজো হয় এদেশের প্রতিটি ঘরে। কারণ, গণেশের পুজো ছাড়া কোনও শুভকাজ শুরুই হতে পারে না। এটাই দেবাদিদেব মহেশ্বর ও দেবী দুর্গার নিদান। আর সে কারণে দেশের প্রায় প্রতিটি পরিবারে অন্তত একজনের নাম গণেশের বিভিন্ন নামের একটির সঙ্গে মিলে যায়। কারণ, গণেশ হলেন সকলের ভালবাসার এবং প্রিয় দেবতা।

সুস্বাস্থ্য, সমৃদ্ধি, মঙ্গল, সর্ববিঘ্ননাশক হিসাবে গণেশ সকলের পূজ্য। বিশেষ করে গণেশ চতুর্থী অর্থাৎ যেদিনটায় তাঁর জন্ম, সেদিনে ভূমিষ্ঠ শিশুর অনেকেই আদর করে নাম রাখেন গণেশের বিভিন্ন নামে। যেমন- ১০টি নাম হল, অনব। যিনি মানবিকতায় পরিপূর্ণ এবং বিশাল হৃদয়ের অধীশ্বর। অথর্ব, চার বেদের অন্তিম বেদ এটি। কিন্তু, এর অর্থ হল জ্ঞান। সর্বজ্ঞানের আধার। দেবব্রত। যার অর্থ যে দেবতা ভক্তের সমস্ত আকুতি রক্ষা করেন। গৌরিক। পুত্রসন্তানের জন্য এক অভূতপূর্ব আধুনিক গোছের নাম। হরিদ্র। যাঁর গায়ের রং কাঁচা হলুদের মতো। কারুণ্য। যিনি দয়া ও করুণার প্রতিভূ। মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করেছেন যিনি। এই নামের ছেলে দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের অধিকারী হয় বলে বিশ্বাস। শাম্ভব বা শাম্ভবী। অর্থাৎ শম্ভুর পুত্র। শিবাত্মাজ। পৌরাণিক কাহিনি অনুসারে এই নাম খোদ শিবের দেওয়া। এর অর্থ শিবের আত্মা থেকে জাত সন্তান। বিকট মানে ভয়ঙ্কর। গণেশের প্রচণ্ড শক্তি ও পরাক্রমের জন্য অনেকেই ছেলের নাম রাখেন। এছাড়াও গণেশের আরও নাম রয়েছে- যেমন, গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি, একদন্ত, বাপ্পা ইত্যাদি।

গণেশের জন্মকথা

শিবপুরাণে উল্লিখিত উপাখ্যান অনুসারেপার্বতী একদিন নন্দীকে দরজায় দাঁড় করিয়ে স্নান করতে যান। এমন সময় শিব সেখানে উপস্থিত হলেতিনি নন্দীকে তিরস্কার করে পার্বতীর স্নানাগারে প্রবেশ করেন। এতে পার্বতী অপমানিত ও ক্ষুব্ধ হন। অবশেষে সখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে তিনি জল থেকে পাঁক তুলে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন ও সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিজের বিশ্বস্ত অনুচর নিয়োগ করেন। এরপর একদিন এই কুমারকে দরজায় দাঁড় করিয়ে পার্বতী স্নানে গেলে শিব উপস্থিত হন। কুমার শিবকে যেতে বাধা দেন। এতে প্রথমে বিবাদ ও পরে পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয়। বিষ্ণু সহ ও সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন। তখন নারদের বুদ্ধিতে বিষ্ণু কুমারকে মোহাচ্ছন্ন করেন ও শিব শূলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন। এই সংবাদ শুনে পার্বতী ক্রুদ্ধ হয়ে বিশ্বসৃষ্টি নষ্ট করতে উদ্যোগী হন। নারদ ও দেবগণ তাঁকে শান্ত করেন। পার্বতী তার পুত্রের পুনর্জীবন দাবি করেন ও ইচ্ছা প্রকাশ করেন যেন এই পুত্র সকলের পূজ্য হয়। কিন্তু কুমারের মুণ্ডটি তখন আর পাওয়া যায় না। শিব তখন তাঁর অনুচরদের উত্তরমুখে প্রেরণ করেন এবং যাকে প্রথমে দেখা যাবে তারই মস্তক নিয়ে আসতে বলেন। তারা একটি একদন্ত হস্তিমুণ্ড নিয়ে উপস্থিত হন ও দেবগণ এই হস্তিমুণ্ডের সাহায্যেই তাকে জীবিত করেন। শিব এরপর তাকে নিজপুত্র রূপে স্বীকার করেন। দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের পূজ্য হন ও গণেশ নামে আখ্যাত হন।

স্কন্দপুরাণে গণেশের জন্ম বিষয়ে একাধিক উপাখ্যান বর্ণিত হয়েছে। এই পুরাণের গণেশ খণ্ডে আছেসিন্দুর নামে এক দৈত্য পার্বতীর গর্ভে প্রবেশ করে গণেশের মস্তক ছিন্ন করে। কিন্তু এতে শিশুটির মৃত্যু ঘটে নাবরং সে মুণ্ডহীন অবস্থাতেই ভূমিষ্ঠ হয়। জন্মের পরেনারদ এর কারণ জিজ্ঞাসা করলে গণেশ তাকে ঘটনাটি জানান। নারদ তাকে এর একটি বিহিত করতে বললেসে নিজের তেজে গজাসুরের মস্তক ছিন্ন করে নিজের দেহে যুক্ত করে।

ব্রহ্মখণ্ডে আছেপার্বতী নিজের গায়ের ময়লা থেকে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ পুতুল নির্মাণ করে তাতে প্রাণপ্রতিষ্ঠা করেন। 
অর্বুদ খণ্ডে বলা হয়েছেপার্বতী গায়ের ময়লা দিয়ে একটি মুণ্ডহীন পুতুল তৈরি করেন। তারপর স্কন্দকে বলেনপুতুলটির মাথা তৈরির জন্য একতাল কাদা আনতে, এই পুতুল হবে তাঁর ভাই। স্কন্দ কাদা না পেয়ে একটি হাতির মাথা কেটে আনেন। পার্বতী আপত্তি করলেও দৈবযোগে এই মুণ্ডটিই পুতুলের স্কন্ধে যুক্ত হয়। এরপর শক্তিরূপিনী পার্বতী পুতুলটির জীবনদান করেন। গজমুণ্ডযুক্ত পুতুলের দেহে এক বিশেষ নায়কের ভাব ফুটে ওঠে। এই কারণে শিবের বরে ইনি ‘মহাবিনায়ক’ নামে পরিচিত হন। শিব বলেনএই কুমার গণাধিপতি হবে ও সকল কাজের আগে এর পুজো না করলে কার্যসিদ্ধি হবে না। স্কন্দ এঁকে অস্ত্র কুঠার দান করেনপার্বতী দেন মোদকপূর্ণ সুগন্ধযুক্ত ভোজনপাত্র। মোদকের গন্ধে ইঁদুর গণেশে বাহন হয়।

আরেকটি মতেপার্বতী পুত্রলাভে ইচ্ছুক হলে শিব অনিচ্ছা প্রকাশ করেন। অগত্যা পার্বতীর পীড়াপীড়িতে শিব পার্বতীর বস্ত্র টেনে সেটিকেই পুত্রজ্ঞানে চুম্বন করতে বলেন। পার্বতী সেই বস্ত্রকে পুত্রের আকার দিয়ে কোলে নিতেই সেটি জীবিত হয়ে ওঠে। তখন শিব পুত্রকে কোলে নিয়ে বলেনএই পুত্র স্বল্পায়ু। উত্তরদিকে মাথা করে শায়িত এই শিশুর মস্তকও তৎক্ষণাৎ ছিন্ন হয়ে যায়। পার্বতী দুঃখে ভেঙে পড়েন। এমন সময় দৈববাণী হয় যে উত্তরদিকে মাথা করে শুয়ে আছে এমন কারও মাথা এনে জুড়ে দিলে তবেই এই পুত্র বাঁচবে। পার্বতী তখন নন্দীকে মস্তকের সন্ধানে পাঠান। নন্দী ইন্দ্রের বাহন ঐরাবতের মাথা কেটে আনেন। দেবতারা বাধা দিয়েও ব্যর্থ হন। এই মাথাটি জুড়ে শিব পুত্রকে জীবিত করেন। শিবের বরেইন্দ্র ঐরাবতকে সমুদ্রে ফেলে দিলে সে আবার মস্তক প্রাপ্ত হয়।

ব্রহ্মবৈবর্ত পুরাণ মতেশঙ্খ-চক্র-গদা-পদ্মধারী কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে পার্বতী অনুরূপ একটি পুত্রকামনা করেন। কৃষ্ণও তাঁকে ইচ্ছাপূরণের বর দেন। এরপর একদিন যখন শিব-পার্বতী ঘরে ছিলেনসেই সময় কৃষ্ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ভিক্ষা চাইতে আসেন। পার্বতী তাকে ভিক্ষা দিতে গেলে শিবের বীর্য পতিত হয় ও কৃষ্ণ শিশুর বেশে পালঙ্কে আবির্ভূত হন। বৃদ্ধ ব্রাহ্মণ অন্তর্হিত হন। পার্বতী তখন পালঙ্কে ‘শতচন্দ্রসমপ্রভম্’ এক শিশুকে শয্যায় দেখতে পেয়ে আনন্দিত হন। এরপর দেবতা ও ঋষিগণ কুমারকে দেখতে শিবের ভবনে আসেন। আসেন শনিও। শনি নিজের কুদৃষ্টির কথা পার্বতীকে জানান। পার্বতী তবু তাকে পীড়াপীড়ি করলে তিনি কুমারকে দেখতে সম্মত হন। কিন্তু শনি সভয়ে বাঁ-চোখের কোণ দিয়ে কুমারকে দেখামাত্র তার মস্তক ছিন্ন হয়ে বৈকুণ্ঠে কৃষ্ণের দেহে গিয়ে মেশে। পার্বতী শোকে মূর্ছা যান। তখন বিষ্ণু গরুড়ে চেপে পুষ্পভদ্রা নদীর তীরে এসে উত্তরদিকে মাথা করে শুয়ে থাকা এক হাতিকে দেখেন। তার মস্তক ছিন্ন করলে হস্তিনী ও তার শাবকেরা কাঁদতে কাঁদতে বিষ্ণুর স্তব করতে থাকেন। তখন বিষ্ণু ওই মুণ্ডটি থেকে দুটি মুণ্ড তৈরি করে একটি হাতির স্কন্ধে ও অপরটি গণেশের স্কন্ধে স্থাপন করে উভয়কেই জীবিত করেন।

আরেকটি মতেমালী ও সুমালী নামে দুই শিবভক্ত সূর্যকে ত্রিশূল দ্বারা আঘাত করেন। এতে সূর্য অচৈতন্য হয়ে পড়লে বিশ্ব অন্ধকার হয়ে যায়। সূর্যের পিতা কশ্যপ শিবকে অভিশাপ দেন যে শিবের পুত্রের মাথাও খসে যাবে। এই জন্য গণেশ মুণ্ডহীন হন ও ইন্দ্রের ঐরাবতের মাথা এনে তার মস্তকে জুড়ে দেওয়া হয়।

পদ্মপুরাণ মতেহরপার্বতী ঐরাবতের বেশে বনে বিহার করছিলেনতাঁদের সেই মিলনের ফলে গজমুণ্ড গণেশের জন্ম হয়। এছাড়াওদেবগণ শিবের কাছে উপস্থিত হন ও অসুরদের হাত থেকে নিরাপত্তা চান। শিব তখন নিজ দেহ থেকে গণেশের জন্ম দেন। বরাহপুরাণ মতেদেব ও ঋষিগণ রুদ্রের নিকটে বিঘ্নোপসারণকারী এক নতুন দেবতা চাইলে হাস্যময় শিবের সম্মুখস্থ আকাশে শিবের গণযুক্ত একটি কুমারের জন্ম হয়। এই শিশুর রূপে দেবগণএমনকী স্বয়ং পার্বতী মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু শিব ক্রুদ্ধ হলেন ও অভিশাপ দিলেন যে এই কুমারের গজমুখলম্বোদর ও নাগ উপবীত হবে। শিবের রাগের সময় তাঁর পা থেকে ঝরা ঘাম থেকে অসংখ্য গজমুখ বিনায়ক গণ জন্ম নিলেন। কুমার গণেশ হলেন এঁদের অধিপতি। 

দেবীপুরাণে রয়েছেশিবের রাজসিক ভাব দেখা দিলে তাঁর দুই হাত ঘামতে থাকে এবং সেই ঘাম থেকে গজাননের জন্ম হয়। মৎস্যপুরাণ মতেপার্বতী চূর্ণক বা বেসন দিয়ে নিজের গা পরিষ্কার করছিলেন। সেই সময় এই চূর্ণক দিয়ে একটি গজানন মূর্তি নির্মাণ করে তা গঙ্গাজলে ফেলে দেন। পুতুলটি বিরাট হয়ে পৃথিবী পূর্ণ করতে উদ্যত হলে পার্বতী ও গঙ্গা একে পুত্র সম্বোধন করেন ও ব্রহ্মা একে গণাধিপতি করে দেন।

গণেশ চতুর্থী 

ভাদ্র মাসের শুক্লাচতুর্থীকে গণেশ চতুর্থী বলা হয়। হিন্দু বিশ্বাসে এই দিনটি গণেশের জন্মদিন। গণেশ চতুর্থী সংক্রান্ত একটি কিংবদন্তি হিন্দুসমাজে প্রচলিত, একবার গণেশ চতুর্থীতে প্রতি বাড়িতে মোদক ভক্ষণ করে ভরা পেটে ইঁদুরে চেপে ফিরছিলেন গণেশ। পথে ইঁদুরের সামনে একটি সাপ এসে পড়লে সে ভয়ে কাঁপতে শুরু করে। এতে গণেশ পড়ে যান ও তার পেট ফেটে সব মোদক রাস্তায় পড়ে যায়। গণেশ উঠে সেগুলি কুড়িয়ে পেটের মধ্যে পুরে পেটের ফাটা জায়গাটি ওই সাপ দিয়ে বেঁধে দেন। আকাশ থেকে চন্দ্র তা দেখে হেসে ফেলেন। তাই গণেশ শাপ দেন যে চতুর্থীর দিন চাঁদ কেউ দেখবে না। প্রসঙ্গত, গণেশ অত্যন্ত মোদকপ্রিয় দেবতা। অন্য মতে, এই দিনে শিব গণেশকে লুকিয়ে কার্তিকেয়কে একটি ফল দিয়েছিলেন। চন্দ্র তা দেখে হেসে ফেলেন বলে শিব চন্দ্রকে অভিশাপ দেন।


```