Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ভারত শান্তিকামী কিন্তু ঠুঁটো অহিংস নয়, পাকিস্তানকে বার্তা সিডিএস অনিল চৌহানের

শক্তি বা ক্ষমতা ছাড়া শান্তি আজগুবি ধারণা। মঙ্গলবার ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান (General Anil Chauhan)।

ভারত শান্তিকামী কিন্তু ঠুঁটো অহিংস নয়, পাকিস্তানকে বার্তা সিডিএস অনিল চৌহানের

চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান (General Anil Chauhan)।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 August 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: ভারত শান্তি চায়। কিন্তু, কেউ যেন সেটাকে অহিংসবাদী বলে ভুল না বুঝে বসে। যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। অপারেশন সিঁদুর বন্ধ হয়ে গিয়েছে বলে যারা মনে করছে, তারা ভুল ভাবছে। শক্তি বা ক্ষমতা ছাড়া শান্তি আজগুবি ধারণা। মঙ্গলবার ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান (General Anil Chauhan)।

মধ্যপ্রদেশের মহু-তে আর্মি ওয়ার কলেজে আয়োজিত দুদিনের রণ সংবাদ আলোচনাসভার উদ্বোধন করে একথা বলেন সেনা সর্বাধ্যক্ষ। সেখানেই পাকিস্তানের নাম না করে চৌহান বলেন, পহলগাম হানার পর যে অপারেশন সিঁদুর হয়েছিল তা কিন্তু এখনও থামেনি। তাঁর কথায়, ভারত চিরকাল শান্তির পক্ষে। আমরা শান্তি চাই, শান্তিকামী দেশ। কিন্তু, এটা যেন কেউ ভুল না করে যে আমরা হাত গুটিয়ে রয়েছি, অহিংসবাদী। শক্তি ছাড়া শান্তি কাল্পনিক বিষয় বলে আমি মনে করি। একটি ল্যাটিন প্রবাদ উদ্ধৃত করে বলেন, যদি তুমি শান্তি চাও, যুদ্ধের জন্য তৈরি থাকো।

২৬ ও ২৭ অগস্ট চলা এই আলোচনাসভায় কর্মরত সেনাধিকারিকরা কৌশলগত মতবিনিময় করবেন। আলোচনাসভা শেষে ভাষণ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চৌহান এদিন বলেন, অপারেশন সিঁদুর ছিল আধুনিক যুগের যুদ্ধ। যেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। আর সেগুলির বেশিরভাগই আমরা প্রয়োগ করেছি। কিছু কাজ বাকি আছে। কিন্তু, অভিযান জারি রয়েছে। মনে রাখবেন, আমরা এখানে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে আসিনি। বরং, অপারেশন সিঁদুর পরবর্তী যুদ্ধ কৌশলের উন্নতি নিয়ে নীতি রূপায়ণে জড়ো হয়েছি।

চৌহান সেনাপতিদের উদ্দেশে বলেন, এই সেমিনারে প্রযুক্তির বাইরে ভবিষ্যতে কী ধরনের যুদ্ধের মোকাবিলা করতে হবে, তার উপর আলো ফেলা জরুরি। আমার মনে হয়, এক্ষেত্রে চারটি মূল প্রবণতা রয়েছে। আমি দেখতে পাচ্ছি, প্রথমটি হল- রাষ্ট্র ও সরকারগুলির মধ্যে সামরিক ক্ষমতা প্রয়োগের প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর কারণ মূলত স্বল্পমেয়াদি সংঘর্ষের উপর ভিত গড়ে রাজনৈতিক উদ্দেশ্যসাধন হচ্ছে।

দ্বিতীয়ত, শান্তি ও যুদ্ধের মধ্যে অর্থের মধ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে। লোকে পার্থক্য বুঝছে না। এই যুগে আর যুদ্ধ ঘোষণা করা হচ্ছে না, যেমনটি আগে হতো। এখন পাঁচটি সি-এর জন্য সংঘর্ষ বেধে যাচ্ছে। সেগুলি হল- ক্রাইসিস, কনফ্রন্টেশন, কনফ্লিক্ট ও কমব্যাট।

তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য, সেটি হল- আগেকার যুদ্ধে যেখানে এলাকা দখল ও আদর্শগত বিরোধ ছিল, সেখানে সাধারণ মানুষ ও সেনারা শহিদ হয়ে যেত। চতুর্থ গুরুত্বপূর্ণ প্রবণতা বলে আমি মনে করি যে, আগেকার যুদ্ধের সঙ্গে এখনকার যুদ্ধের সংজ্ঞাই বদলে গিয়েছে। আগে দখল ও যুদ্ধবন্দি সেনার সংখ্যা দিয়ে জয়ের হিসাব হতো। এখন সে জায়গা নিয়েছে সামরিক শক্তির বাইরে আরও অনেক কিছু।


```