Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'যতই চাপ আসুক, নতিস্বীকার করব না', নাম না করে ট্রাম্পকে বার্তা মোদীর

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর আশ্বাস, আমার উপর ভরসা রাখুন। চাপ মোলাবিলা করেই আমরা এগিয়ে যাব।

'যতই চাপ আসুক, নতিস্বীকার করব না', নাম না করে ট্রাম্পকে বার্তা মোদীর

নরেন্দ্র মোদী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 August 2025 08:46

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভারতীয় পণ্যের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক (Tariffs)। তার দু'দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, যতই চাপ আসুক ভারত মাথানত করবে না। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর আশ্বাস, আমার উপর ভরসা রাখুন। চাপ মোলাবিলা করেই আমরা এগিয়ে যাব।

সোমবার রাতে গুজরাতের (Gujarat) আমদাবাদ শহরে প্রধানমন্ত্রী রোড শো করেন। তার আগে সরকারি অনুষ্ঠানে ৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।

দু জায়গাতে ভাষণেই নাম না করে মার্কিন শুল্কনীতির সমালোচনা করেছেন এবং চ্যালেঞ্জের সুরে বলেছেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

এদিকে, ৫০ শতাংশ হারে শুল্ক চাপানোর কারণ প্রকাশ্যে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার কথায়, রাশিয়া তেলে।জ্বালানি তেল আমদানি করে ভারত ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মস্কোকে অর্থ জুগিয়েছে। তাই ২৫ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে।

এই পরিস্থিতিতে দেশের বণিক এবং ছোট-বড় ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন, কৃষক, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ সরকার রক্ষা করে চলবে।


```