Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ইংরেজি অনুবাদে দেশভাগের বাংলা কবিতা নিয়ে উইমেন্স কলেজ ক্যালকাটায় অনুষ্ঠিত হল সিম্পোজিয়াম

বইটি থেকে কবিতা পাঠ করেন মন্দাক্রান্তা সেন ও হিমালয় জানা। এঁরা দুজনেই এই গ্রন্থে বেশ কিছু কবিতা অনুবাদ করেছেন।

ইংরেজি অনুবাদে দেশভাগের বাংলা কবিতা নিয়ে উইমেন্স কলেজ ক্যালকাটায় অনুষ্ঠিত হল সিম্পোজিয়াম

ইংরেজি অনুবাদে দেশভাগের বাংলা কবিতা নিয়ে অনুষ্ঠান।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 July 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো: একটি বইকে কেন্দ্র করে হয়ে গেল একটি সিম্পোজিয়াম। কলকাতার বাগবাজারের উইমেন্স কলেজ ক্যালকাটায়। বইটির নাম 'দ্য লস্ট পেন্ডেন্ট'। সম্পাদনা করেছেন অংশুমান কর। প্রকাশ করেছে হাওয়াকল। সবদিক থেকেই এই বইটি একটি অনন্য প্রকাশ। বইটিতে ইংরেজি অনুবাদে প্রকাশ করা হয়েছে বাংলা ভাষায় দেশভাগ নিয়ে লেখা বাঙালি কবিদের কবিতা। 

এতে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে দেশভাগ নিয়ে বাংলায় লেখা কবিতার অনুবাদ তেমনই রয়েছে ত্রিপুরা এবং অসমে লেখা বাংলা কবিতার ইংরেজি অনুবাদও। এই ধরনের কাজ ইতিপূর্বে হয়নি। বইটির প্রথম প্রকাশ হয়েছিল দিল্লিতে ইথস লিটারারি ফেস্টিভ্যালে, ৭ জুন।

উইমেন্স কলেজ ক্যালকাটার সিম্পোজিয়ামে বইটির উদ্বোধন করে পবিত্র সরকার বলেন, 'এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ইংরেজি অনুবাদে কবিতাগুলির আত্মা ধরা পড়েছে। অনুবাদের ভাষাও অত্যন্ত ঝরঝরে।'

সিম্পোজিয়ামের সূচক বক্তৃতা দিয়েছেন বইটির সম্পাদক অংশুমান কর। তিনি তাঁর বক্তৃতায় বলেন যে, 'এই বইটির কবিতাগুলিকে ইতিহাসের অংশ হিসেবেই দেখতে হবে। দেখতে হবে টেস্টিমনি হিসেবে। এতে যেমন দেশভাগের প্রত্যক্ষ শিকার শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়ের কবিতা রয়েছে, তেমনই রয়েছে দেশভাগকে সেই সময় প্রত্যক্ষ করা পশ্চিমবঙ্গের কবি বিষ্ণু দে বা অলোকরঞ্জন দাশগুপ্তর কবিতা। রয়েছে ঋত্বিক ঘটক এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দু-টি বাংলা কবিতার ইংরেজি অনুবাদও। আছে বাংলাদেশের শামসুর রহমান এবং মহাদেব সাহার মতো কবিদের কবিতার অনুবাদ। আগামীতে বইটির আরও দু'টি খণ্ড প্রকাশ পাবে।'

অধ্যাপক হিমাদ্রি লাহিড়ী তাঁর বক্তৃতায় জানান বইটির শিরোনাম সুনির্বাচিত। বস্তুগতস্মৃতির  নতুন তত্ত্ব নিয়ে এখন দেশভাগের সাহিত্যকে বিচার করা হচ্ছে। এই শিরোনামটি এই নব্যতাত্ত্বিক ধারণাটিকে স্পর্শ করেছে। রাষ্ট্র কিছু কিছু স্মৃতিকে অনেক সময় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই স্মৃতি সংরক্ষণের কাজও করবে এই বইটি।

সিম্পজিয়ামটিতে বইটি থেকে কবিতা পাঠ করেন মন্দাক্রান্তা সেন ও হিমালয় জানা। এঁরা দুজনেই এই গ্রন্থে বেশ কিছু কবিতা অনুবাদ করেছেন। আর এক অনুবাদক রাজর্ষি পত্রনবিস, অংশুমান কর ও মন্দাক্রান্তা সেন হিমালয়ে জানার সঙ্গে একটি আলাপচারিতায় অংশ নেন। নানা প্রশ্ন-উত্তরে উপভোগ্য হয়ে উঠেছিল সিম্পোজিয়ামের এই অংশটি।

সিম্পোজিয়ামটি নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ছাত্রীরা দেশভাগ নিয়ে একটি এক্সিবিশানের আয়োজন করেছিল। অনেকেই দেশভাগের ওপর লেখা তাদের নিজেদের কবিতা পড়ে। অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশভাগের ওপর লেখা কবিতা ও গান নিয়ে একটি নৃত্যগীতিআলেখ্য।

উইমেন্স কলেজ ক্যালকাটার অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী বলেন, সারা বছর ধরে নানা সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম আমাদের কলেজে অনুষ্ঠিত হয়। দেশভাগের ওপর একটি বই নিয়ে একটি সিম্পোজিয়ামের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত খুশি। আগামী দিনে এই বইটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে বলেই মনে করি।


```