Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়া

সম্পূর্ণ বাড়িটি তৈরি করা হয়েছে রাজস্থানের বিখ্যাত মকরানা মার্বেল দিয়ে, যেটি আসল তাজমহলেও ব্যবহার হয়েছিল।

স্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়া

মধ্যপ্রদেশের সেই তাজমহল

শেষ আপডেট: 14 June 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: আগরার তাজমহল তো মানুষের কাছে চির ভালবাসার প্রতীক, বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। কিন্তু মধ্যপ্রদেশের বুরহানপুরেও রয়েছে এক তাজমহল। হুবহু তাজমহল আদলে একটি মার্বেলের তৈরি একটি বাড়ি সত্যিই রয়েছে মধ্যপ্রদেশে। এটিও এক ভালোবাসার প্রতীক হিসেবে তৈরি, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই চমকপ্রদ বাড়িটি আনন্দ প্রকাশ চৌকসের, যিনি নিজেই বুরহানপুরে একটি স্কুল বানিয়েছেন। তাজমহল-অনুপ্রাণিত সেই বাড়ি তৈরি হয়েছে স্কুল ক্যাম্পাসের মধ্যেই।

সম্পূর্ণ বাড়িটি তৈরি করা হয়েছে রাজস্থানের বিখ্যাত মকরানা মার্বেল দিয়ে, যেটি আসল তাজমহলেও ব্যবহার হয়েছিল।
বাড়িটির সাইজ মূল তাজমহলের এক-তৃতীয়াংশ। কিন্তু তাতে রয়েছে অপূর্ব গম্বুজ, খোদাই করা পিলার আর সূক্ষ্ম নকশার দরজা- ঠিক যেন মুঘল আমলের শিল্পকলার পুনর্জন্ম।

এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়ম সরস্বত নামের এক ব্যক্তি বাড়ির ভিতরে গিয়ে দম্পতির সঙ্গে কথা বলছেন। তাঁদের প্রশ্ন করা হয়, ‘এই বাড়ি কি সত্যিই তাজমহলের অনুকরণে তৈরি?’ তাঁরা হেসে উত্তর দেন, ‘হ্যাঁ, একদম। এটা পুরোপুরি আমার স্ত্রীকে উৎসর্গ করা। আমাদের ভালোবাসা আজও অটুট।’

আসল তাজমহলের যে মিটার মাপে নির্মিত হয়েছিল, সেই মাপ এখানে ফুটে রূপান্তর করে ব্যবহার করা হয়েছে। সরস্বতের ক্যাপশন বলছে, ‘ইন্দোরের কাছে এই অসাধারণ বাড়িটি শুধু স্থাপত্য নয়, এই যুগের ভালোবাসার এক প্রতীক.। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটি একটি স্কুল ক্যাম্পাসের মধ্যেই তৈরি।’

ভিডিওটিতে ইতিমধ্যেই ৫.৯ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। কমেন্ট বক্সে উপচে পড়ছে আবেগ আর মুগ্ধতা।

একজন লিখেছেন, ‘এটা এই বছর আমার দেখা সবচেয়ে রোম্যান্টিক জিনিস।’ আরেকজন মন্তব্য করেন, ‘ভালোবাসার প্রকৃত প্রকাশ তো এভাবেই হয়- শুধু কথায় নয়, কাজে ও কিছু গড়ে তোলার মধ্যে দিয়ে।’ আরও মন্তব্য এসেছে, যা বলছে, ‘এটা শুধু বাড়ি নয়, যেন মার্বেলে লেখা এক জীবন্ত কবিতা।’ আবার কেউ বলেছে, ‘স্কুল ক্যাম্পাসে ছোট তাজমহল নিয়ে বড় হওয়া? যেন রূপকথা!’


```