Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্য

আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে (Scientific Reports) প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, রেইনবো ট্রাউটকে মারার পর  তারা কমপক্ষে ২ মিনিট থেকে সর্বাধিক ২০ মিনিট পর্যন্ত যন্ত্রণা সহ্য করে। 

মাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্য

ফাইল চিত্র- রেইনবো ট্রাউট

শেষ আপডেট: 14 June 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো: খাবারের তালিকায় মাছ আমাদের প্রায় সকলরেই পছন্দ। রুই, কাতলা কিংবা কোনও সামুদ্রিক মাছ, পাতে পড়লেই খুশি। কিন্তু কখনও কি ভেবে দেখেছি, এই মাছগুলো আমাদের প্লেটে আসার আগে কতটা যন্ত্রণা সহ্য করে? এক নতুন গবেষণায় উঠে এসেছে এমনই এক তথ্য। খাবারের জন্য যখন মাছ মারা হয় (Fish Endure Intense Pain Up To 20 Minutes When Killed), তখন তারা ২০ মিনিট পর্যন্ত তীব্র যন্ত্রণায় ছটফট করে। রেইনবো ট্রাউট (Rainbow Trout) নামের মাছটির ওপর চালানো গবেষণায় এই চিত্র সামনে এসেছে।

আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে (Scientific Reports) প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, রেইনবো ট্রাউটকে মারার পর  তারা কমপক্ষে ২ মিনিট থেকে সর্বাধিক ২০ মিনিট পর্যন্ত যন্ত্রণা সহ্য করে। এই গবেষণাটি বিশেষভাবে প্রচলিত মাছ মারার পদ্ধতি 'এয়ার অ্যাসফিক্সিয়েশন' দ্বারা করা হয়েছে। প্রসঙ্গত, এই পদ্ধতিতে জল এবং অক্সিজেন ছাড়াই মাছগুলিকে ফেলে রাখা হয়।

এতে দেখা গিয়েছে, রেইনবো ট্রাউট (Rainbow Trout) এই পদ্ধতিতে মৃত্যুর আগে পর্যন্ত গড়ে প্রায় ১০ মিনিট ধরে মাঝারি থেকে তীব্র মাত্রার যন্ত্রণা সহ্য করে। প্রাণী কল্যাণ সংগঠনগুলি এই পদ্ধতিকে ‘অমানবিক’ বলে চিহ্নিত করেছে এবং দ্রুত এটি বন্ধের দাবিও জানিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, 'মাত্র ৬০ সেকেন্ডের এয়ার এক্সপোজার (হাওয়ায় ফেলে রাখা) মাছের শরীরে এমন চাপ সৃষ্টি করে যা দীর্ঘ সময়ের মানসিক ও শারীরিক চাপের থেকেও বেশি ক্ষতিকর। আরও একটি যন্ত্রণাদায়ক পদ্ধতি হল, মাছকে মারতে বরফ জল ব্যবহার করা। এতে মাছের বিপাকক্রিয়া ধীরে চলে ফলে তারা অনেক সময় ধরে যন্ত্রণা সহ্য করে।

গবেষণার মাধ্যমে মাছকে মারার কিছু বিকল্প পদ্ধতিও সামনে এসেছে। যেমন- যন্ত্রণা কমাতে বিদ্যুতের ব্যবহার করা যেতে পারে। গবেষকরা জানিয়েছেন, সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করে মাছকে অজ্ঞান করলে তাদের ব্যথা অনেক কমানো যায়। এই পদ্ধতিতে ব্যথা প্রায় ১ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত রোধ করা সম্ভব, যদি তা সঠিকভাবে প্রয়োগ করা হয়।

এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ভ্লাদিমির আলোনসো । তাঁর কথায়, 'এই গবেষণা আমাদের দেখায়, কোন কোন জায়গায় আমরা বেশি প্রভাব ফেলতে পারি, এবং কোথায় অর্থ খরচ করলে প্রাণীদের জন্য ভাল ফল পাওয়া যাবে।'

প্রতিবছর খামারে চাষ হওয়া ১৭১ বিলিয়ন মাছ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তবে মোট সংখ্যাটা আরও বড় বলেই জানা গিয়েছে। গবেষকদের মতে, এই বিশাল সংখ্যক মাছের যন্ত্রণার কথা মাথায় রেখে আরও মানবিক পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন।


```