Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেই

টেক-অফের কয়েক মিনিট পরেই আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিজে মেডিক্যাল কলেজের বিমানবন্দর লাগোয়া হস্টেলে ক্র্যাশ ল্যান্ডিং করে সেটি।

হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেই

ফাইল ছবি

শেষ আপডেট: 13 June 2025 22:07

দ্য ওয়াল ব্যুরো: চরম ট্র্যাজেডি। লন্ডনগামী যে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্ত (Air India Plane Crash) হয়েছে তা আদতে ভেঙে পড়েছিল একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর। বৃহস্পতিবারের এই ঘটনায় একজন বাদে বিমানযাত্রীদের সকলেই মৃত। এদিকে, প্রাণ হারিয়েছেন মেডিক্যাল কলেজের (Medical College) ১০ জনও। যাঁদের মধ্যে চারজন ডাক্তারি পড়ুয়া (Junior Doctors)।

শুক্রবার ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ) জানিয়েছে, বিমান ভেঙে পড়ে হস্টেলের ১০ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে চারজন ডাক্তারি পড়ুয়া এবং ছ’জন পড়ুয়াদের আত্মীয়। পাশাপাশি এও জানান হয়েছে, এখনও হোস্টেলের ২৪ জন বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন।

টেক-অফের কয়েক মিনিট পরেই আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান (Ahmedabad Plane Crash)। বিজে মেডিক্যাল কলেজের বিমানবন্দর লাগোয়া হস্টেলে ক্র্যাশ ল্যান্ডিং করে সেটি। সেই সময় মধ্যাহ্নভোজ সারছিলেন চিকিৎসক-পড়ুয়ারা। ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবেই কেউ জায়গা থেকে নড়ার সুযোগ পাননি। এখন জানা গেল ১০ জনের মৃত্যুর খবর। তবে মৃতের সংখ্যা যে বাড়তে পারে সে আশঙ্কাও রয়েছে। 

কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। কেউ মনে করছেন যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করছেন 'হিউম্যান এরর'। আবার কারও ধারণা, পাখির ধাক্কায় এমন হয়েছে। তবে এই প্রশ্নের উত্তর যেটি দিতে পারে সেই 'ব্ল্যাক বক্স' ডাক্তারদের হস্টেলের ছাদ থেকেই উদ্ধার হয়েছে। দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছিল ডিজিসিএ (DGCA)এবং অন্যান্য তদন্তকারী সংস্থা। তাঁদের মধ্যে রয়েছে গুজরাট সরকারের 'এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো'-এর (AAIB)৪০ জন সদস্য। তাঁরাই ওই হস্টেলের ছাদ থেকে এটি খুঁজে পেয়েছে।

বহুদিন আগে থেকেই এই মডেলের বিমানগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী, বোয়িংয়ে কর্মরত বেশ কয়েকজন কর্মী বিমানের সুরক্ষা আপস করা হয়েছে বলেও অভিযোগ করেন। তারপর আমদাবাদের এই ঘটনা তো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতেই মনে করা হয়েছিল যে, কেন্দ্র হয়তো বোয়িং ড্রিমলাইনের উড়ান আপাতত স্থগিত করে দেবে। কিন্তু চটজলদি এমন সিদ্ধান্ত নিতে রাজি নয় ডিজিসিএ। বরং তাঁদের লক্ষ্য, সুরক্ষায় আরও বেশি করে জোর দেওয়া (Safety Check)।


```