Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

এখনই 'গ্রাউন্ডিং' নয়, বিমান বিপর্যয়ের পর বোয়িং-এর সুরক্ষায় আরও জোর দিতে নির্দেশ ডিজিসিএ-র

বহুদিন আগে থেকেই এই মডেলের বিমানগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী, বোয়িংয়ে কর্মরত বেশ কয়েকজন কর্মী বিমানের সুরক্ষা আপস করা হয়েছে বলেও অভিযোগ করেন।

এখনই 'গ্রাউন্ডিং' নয়, বিমান বিপর্যয়ের পর বোয়িং-এর সুরক্ষায় আরও জোর দিতে নির্দেশ ডিজিসিএ-র

ফাইল ছবি

শেষ আপডেট: 13 June 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর মনে করা হয়েছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের (Boeing Dreamliner) সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার অর্থাৎ বসিয়ে দেওয়ার ভাবনা নেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপাতত তেমনটা হচ্ছে না। এই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ (DGCA)।

বহুদিন আগে থেকেই এই মডেলের বিমানগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী, বোয়িংয়ে কর্মরত বেশ কয়েকজন কর্মী বিমানের সুরক্ষা আপস করা হয়েছে বলেও অভিযোগ করেন। তারপর আমদাবাদের এই ঘটনা তো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতেই মনে করা হয়েছিল যে, কেন্দ্র হয়তো বোয়িং ড্রিমলাইনের উড়ান আপাতত স্থগিত করে দেবে। কিন্তু চটজলদি এমন সিদ্ধান্ত নিতে রাজি নয় ডিজিসিএ। বরং তাঁদের লক্ষ্য, সুরক্ষায় আরও বেশি করে জোর দেওয়া (Safety Check)।

ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানগুলির সুরক্ষায় আরও নজর দিতে হবে। আপোষহীনভাবে সুরক্ষা সংক্রান্ত চেকিং করতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, এই বিমানকে 'গ্রাউন্ড' করার ভাবনা এখনই নেওয়া হচ্ছে না। এয়ার ইন্ডিয়া সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, ফিউল প্যারামিটার থেকে শুরু করে সিস্টেম, সবকিছুর সুরক্ষায় জোর দিতে হবে।

বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে নতুন নির্দেশ অনুসারে কাজ করতে হবে বিমান সংস্থাকে। ভারত থেকে এই বিমানের উড়ানের ঠিক আগে শেষবারের মতো 'ওয়ান টাইম চেক' বাধ্যতামূলক। জ্বালানি, কেবিন এয়ার কম্প্রেসর, ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, টেক-অফ প্যারামিটার... সবকিছু খতিয়ে দেখতে হবে।

তথ্য বলছে, বিমান তৈরি করার পর থেকে এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি ৭৮৭ মডেলের বিমান বিক্রি করেছে বোয়িং। বর্তমানে এয়ার ইন্ডিয়ার কাছে এই মডেলের ৪৭টি বিমান রয়েছে। এদিকে এও জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে। যদি বিমানের রক্ষণাবেক্ষণে কোনও খামতি বা গাফিলতি পাওয়া যায়, তবে সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।


```