Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উঁচু বাড়ি ভেদ করছে এয়ার ইন্ডিয়ায় বিমান! বিপর্যয়ের কয়েক ঘণ্টা আগে বিজ্ঞাপন বেরোয় সংবাদপত্রে

'ফাদার্স ডে' উপলক্ষে বিশেষ প্রচার করাই ছিল এই বিজ্ঞাপনের উদ্দেশ্য। কিন্তু দুপুর গড়াতেই খবর আসে, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়েছে।

উঁচু বাড়ি ভেদ করছে এয়ার ইন্ডিয়ায় বিমান! বিপর্যয়ের কয়েক ঘণ্টা আগে বিজ্ঞাপন বেরোয় সংবাদপত্রে

ফাইল ছবি

শেষ আপডেট: 13 June 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: সকালে খবরের কাগজের প্রথম পাতায় ছিল এক বিমানের ছবি। 'ফাদার্স ডে'-র বিজ্ঞাপনের জন্য সে ছবি ব্যবহার করা হয়েছিল। আর বিকেলেই খবর এল, সেই সংস্থারই বিমান ভেঙে পড়েছে আমদাবাদে (Ahmedabad Plane Crash)! ঘটনা নিছক কাকতালীয়, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাস?

বৃহস্পতিবার গুজরাটে বহুল জনপ্রিয় সংবাদপত্র ‘মিড-ডে’-র প্রথম পাতায় ছাপা হয়েছিল শিশুদের বিনোদনকেন্দ্র ‘কিডজানিয়া’-র একটি বিজ্ঞাপন (Viral Ad)। তাতে দেখানো হয়েছিল এক কার্টুন শহর, আর একটি বাড়ির মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে একটি এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane Crash)। 

'ফাদার্স ডে' উপলক্ষে বিশেষ প্রচার করাই ছিল এই বিজ্ঞাপনের উদ্দেশ্য। কিন্তু দুপুর গড়াতেই খবর আসে, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান (ফ্লাইট AI171) উড়ানের কিছু ক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে। শুধু ভেঙে পড়েনি, একটি মেডিক্যাল কলেজের হস্টেলে ভেদ করে ভেঙেছে। সে দৃশ্য একেবারে ওই বিজ্ঞাপনের মতো!

এই ভয়াবহ দুর্ঘটনার কিছু ঘণ্টা আগে প্রকাশিত বিজ্ঞাপনে একই সংস্থার বিমানের উপস্থিতি দেখে আঁতকে উঠেছেন অনেকেই। নেটপাড়া বলছেন, “ভয়ের সমাপতন! এমনও হতে পারে?” 

যদিও ‘কিডজানিয়া’র তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপনে ব্যবহৃত ছবিটি তাদের নিয়মিত ডিজাইন। গত বছর থেকেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে শিশুদের ‘এভিয়েশন অ্যাকাডেমি’ বিভাগে এই বিমান মডেল ব্যবহার করা হচ্ছে। বিশ্বের সমস্ত কিডজানিয়া সেন্টারে একই ছবি ছাপে তারা।

তবু বিজ্ঞাপন এবং বিমানের ভেঙে পড়া পর্যন্ত সময়ের ব্যবধান ছিল মাত্র কয়েক ঘণ্টা। আর তার জন্যই এই ছবি অনেকের কাছেই ভয়াবহ এক পূর্বাভাসের মতো দাঁড়িয়েছে। 


```