Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'বাচ্চার সুস্বাস্থ্য চাইলে বাবা-মাকেই রোল মডেল হতে হবে', দ্য ওয়ালকে জানালেন ডাঃ নীলম

বাড়ছে স্ক্রিনটাইম, কমছে ঘুম। ডায়েটে ঢুকেছে জাঙ্ক ফুড। বাচ্চাদের শরীরে তার প্রভাব, বাবা-মায়েদেরই করণীয় কী, সেই নিয়ে দ্য ওয়ালের মুখোমুখি ডাঃ নীলম মোহন।

'বাচ্চার সুস্বাস্থ্য চাইলে বাবা-মাকেই রোল মডেল হতে হবে', দ্য ওয়ালকে জানালেন ডাঃ নীলম

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 January 2026 18:48

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে কিছু বছর আগে পর্যন্তও হার্টের সমস্যা (heart disease), ডায়াবেটিস (diabetes), কোলেস্টেরল (cholesterol) মানে সেটা বয়স্কদের রোগ বলেই প্রচলিত ছিল। কিন্তু এখন এই গতির যুগে এইসব লাইফস্টাইল ডিজিজ (lifestyle diease) থাবা বসাতে শুরু করেছে বাচ্চাদের শরীরেও। যার নেপথ্যে একটা বড় ভূমিকা রয়েছে ওবেসিটির।

এই প্রসঙ্গে সচেতনতা বাড়াতে শহরে চলছে অ্যানুয়াল কনফারেন্স অফ ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (Indian Academy of Pediatrics) বা পেডিকন ২০২৬ (Pedicon 2026), এটা তাদের ৬৩তম বছর। ভারতে বাচ্চাদের সুস্বাস্থ্য (child healthcare), ডায়েট, 'হেলদি হ্যাবিট' (child's diet and healthy habits) খেয়াল রাখা এবং তা সুনিশ্চিত করাই এই সংগঠনের উদ্দেশ্য। কলকাতায় সেই সেমিনারে যোগ দিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্সের প্রেসিডেন্ট ডাঃ নীলম মোহন, সঙ্গে ছিলেন চিফ অর্গানাইজিং চেয়ারপার্সন ডাঃ স্বপন কুমার রায়, চিফ অর্গানাইজিং সেক্রেটারি অতনু ভদ্রও।

বাচ্চাদের মধ্যে বাড়তে থাকা ওবেসিটি (obesity) এবং নানা ধরনের শারীরিক সমস্যার জন্য অনেকাংশেই দায়ী ডায়েট (child's diet), ঘুম (proper sleep) এবং স্ক্রিনটাইম (child screentime)। কীভাবে বাচ্চাদের শরীরে তার প্রভাব পড়ছে, বাবা-মায়েদেরই বা করণীয় কী, সেই নিয়ে দ্য ওয়ালের মুখোমুখি ডাঃ নীলম মোহন।

ডাঃ নীলমের কাছে প্রশ্ন ছিল, আজকের প্রজন্মের বাবা-মা (new age parents lifestyle habits) যাঁরা, তাঁরা নিজেরাই দিনের বেশিরভাগ সময়টাই জাঙ্ক ফুডের (new age parents junk food diet) ওপর ভরসা করেন। এটাই সমস্যার মূল কারণ নয় তো?

ডাঃ নীলম মোহন উত্তরে বলেন, ''যাঁকে আমরা মেডিসিনের জনক বলে জানি, সেই হিপোক্রিটস আজ থেকে প্রায় ৪ হাজার বছর আগেই বলে গিয়েছিলেন, শরীরের সব সমস্যাই শুরু হয় আসলে পেট থেকে। শুধু বেঁচে থাকার জন্যই খাবারের প্রয়োজন তা নয়, খাবার আমাদের শরীরের জন্য জ্বালানির কাজ করে, যা আমাদের অঙ্গপ্রত্যঙ্গকে সচল রাখে। আমরা এটা ভুলে গেছি। এখন শুধু আমরা স্বাদের কথাই ভাবি। এটাই আমাদের বুঝতে হবে।''

তাঁর কথায়, ''আমি বারবার এটা ওপরই নিউট্রিশন মডিউল বানানোর কথা ভেবেছি, যেখানে গোটা ভারতেই আগে ডাক্তার, শিশু বিশেষজ্ঞদের ট্রেনিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এই ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসকরাই বাবা-মাদের সঠিকভাবে বোঝাতে পারবেন।'' ডাঃ নীলমের এই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সঠিক প্রোমোশনের দৌলতে।

স্বাস্থ্য সংক্রান্ত সঠিক প্রশ্ন মানুষের সামনে তুলে ধরাটাই তাঁর কাজ আরও অনেকটা সহজ করে দিয়েছে বলে মনে করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্সের প্রেসিডেন্ট ডাঃ নীলম মোহন।

ডাঃ নীলম বুঝিয়ে বলেন, ''বাচ্চাদের ব্রেন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা 'তাৎক্ষণিক ভাললাগা'র ভাষা বোঝে। কোন খাবার কেন খাব, এসব যুক্তি দিয়ে চলে না। এখানেই বাবা-মায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।

''বাবা-মাকেই রোল মডেল হয়ে উঠতে হবে''

''বাবা-মা যদি বাচ্চার কাছে রোল মডেল হয়ে উঠতে না পারেন, তাহলে বাচ্চা কী শিখবে? সব বাবা-মায়েদের কাছে একটাই অনুরোধ, আদর্শ-অনুপ্রেরণা হয়ে উঠুন। আপনারা সঠিক খাবার বেছে নিন। ময়দা, প্রসেসড ফুড, প্যাকেটের খাবার, জুস, কোল্ড ড্রিংকসের মতো জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন,'' বারবার জোর দিয়ে বললেন ডাঃ নীলম।

বেছে নিন স্বাস্থ্যকর বিকল্প

ডাক্তারের কথা, ''কম চিনি বেছে নিন। প্যাকেটের খাবার একদমই নয়। পানীয় চাইলে স্যুপ, ডাবের জল খেতে পারেন। আরও বেশি প্রাকৃতিক বিকল্পের দিকে জোর দিন। আপনি ভাল অনুপ্রেরণা হয়ে উঠলে বাচ্চাও আপনাকে দেখে তাই শিখবে।''

সমস্যার মূল যখন স্ক্রিনটাইম (screentime)

স্ক্রিনের দৌলতে আজকাল জাঙ্ক ফুডের নানারকম বিজ্ঞাপন চোখের সামনে রয়েছে, কিন্তু কোনও স্বাস্থ্যকর বিকল্প তো চোখে পড়ে না। মানুষ বুঝবেন কীভাবে? দ্য ওয়ালের এই প্রশ্নের উত্তরে ডাঃ নীলম বলেন, ''এই জন্যই এখন বিশ্বের বহু দেশে বাচ্চাদের টিভি দেখার সাধারণ সময়গুলিতে এই ধরনের বিজ্ঞাপন দেখানো বন্ধ করা হয়েছে। ধূমপানে যেমন সতর্কতা জারি রয়েছে, সেভাবেই অস্বাস্থ্যকর খাবারের জন্যও প্রয়োজন, সেগুলো টিভিতে দেখানো উচিত নয়। আমি নিশ্চিত ভারতেও খুব তাড়াতাড়ি প্যাকেটের খাবার, আনহেলদি খাবারের জন্য এমন কিছু নিয়ম চালু হবে। তার বদলে স্বাস্থ্যকর খাবারের দিকে নজর ঘোরাতে হবে।''

স্ক্রিনটাইম আর অ্যাডিকশন

বাচ্চাদের জীবনে দৌড়ঝাঁপ, খেলাধুলো কমেছে, বেড়েছে স্ক্রিনের সঙ্গে সখ্যতা। বাড়তে থাকা এই সমস্যা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। সেই প্রসঙ্গে, বাবা-মায়েদের একটাই সাজেশন ডাঃ মোহনের, ''আপনি স্ক্রিনটাইম কমান, বাচ্চারও স্ক্রিনটাইম কমবে। বাচ্চা তো বাবা-মাকে দেখেই শেখে।'' আর একটু বড় বাচ্চাদের প্রসঙ্গে ডাঃ নীলমের বক্তব্য, ''ভারতে টিনএজারদের, বিশেষত ১৫-১৮ বছর, মৃত্যুর একটা বড় কারণ আত্মহত্যা। চিনি বা অ্যালকোহলের মতো স্ক্রিনও একটা বড় অ্যাডিকশন হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া, নানারকম অ্যাপ তাদের একটা অবাস্তব জগতে পৌঁছে দেয়।''

স্ক্রিনটাইম, কম ঘুম - এটা একটা লুপ

''বাচ্চাদের স্ক্রিনটাইম বাড়তে থাকা মানে ঘুম কমে যাচ্ছে, শরীর নিজেকে রিকভার করতে পারার সুযোগ পাচ্ছে না। একজন বাচ্চার কম থেকে ৮ থেকে ১০ ঘণ্টার ঘুম নিশ্চিত করা প্রয়োজন। আজকালকাল বাচ্চারা সেই সময়টাই ঘুমকে দিতে পারছে না,'' খানিক আফশোসের সুর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্সের প্রেসিডেন্টের গলায়।

ডিজিটাল যুগে বাচ্চাদের মধ্যে ক্রমশ বাড়ছে মানসিক সমস্যা

''মানসিক সমস্যাকে দূরে রাখতে গেলে পর্যাপ্ত ঘুম দরকার, স্ক্রিনটাইম কমাতে হবে। শান্ত থাকতে পারার কার্যকারিতাকে বুঝতে হবে। ব্রিদিং এক্সারসাইজে জোর দিতে হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নানারকম গবেষণা বলছে, মাত্র ৫-১০ মিনিটের মেডিটেশন-ব্রিদিং বাচ্চাদের অ্যাংজাইটি-সহ নানা মানসিক সমস্যা কম করতে সাহায্য করে,'' বাচ্চাদের মানসিক স্বাস্থ্য এবং হেলদি হ্যাবিটের স্বার্থে এটাই ডাঃ নীলমের সাজেশন।


```