Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘এটা ভয়াবহ!’, লকার রুমে আলকারাজের নতুন লুক দেখে হতবাক টিয়াফো

আমি জানি না কে তোমাকে এটা করতে বলেছে, তবে এটা ভয়াবহ।

‘এটা ভয়াবহ!’, লকার রুমে আলকারাজের নতুন লুক দেখে হতবাক টিয়াফো

কার্লোস আলকারাজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 August 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ছিল ইউএস ওপেনের (US Open 2025) দ্বিতীয় দিন। প্রাক্তন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) ম্যাচ ছিল রেইলি ওপেলকার (Carlos Alcaraz) বিরুদ্ধে। বিশ্বের দুই নম্বর তারকা ম্যাচ জিতে অভিযান শুরু করেছেন ঠিকই, তবে আলোচনা হচ্ছে তাঁর লুক নিয়ে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে স্প্যানিশ তারকা যখন নামলেন, তখন তাঁকে চেনাই যাচ্ছিল না। মাথায় চুল নেই বললেই চলে।

আলকারাজের এই রূপ দেখে ফ্রান্সেস টিয়াফো (Frances Tiafoeতো বলেই দিলেন, "ভয়াবহ"। তবে পরে অবশ্য ইউএস ওপেনের দ্বিতীয় বাছাই জানিয়েছেন তাঁর ন্যাড়া মাথার রহস্য। সোমবার নতুন লুকেই স্ট্রেট সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আলকারাজ। আমেরিকার ওপেলকাকে হারিয়েছেন ৬-৪, ৭-৫, ৬-৪ ব্যবধানে। 

 

গত সপ্তাহে এমা রাদুকানুর সঙ্গে সিনসিনাটিতে মিক্সড ডাবলসে জয়লাভের পর আলকারাজ যখন নিউইয়র্কে পৌঁছন, তখন তাঁর মাথায় লম্বা চুল ছিল। এরপর ইউএস ওপেনের প্রস্তুতির জন্য ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে দুটি প্রশিক্ষণ শিবিরেও পরিচিত লুকেই দেখা গিয়েছিল আলকারাজকে।

 ইউএস ওপেনের প্রথম রাউন্ডে নামার আগে যখন আলকারাজ প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাঁর সঙ্গে দেখা হয় গলফের কিংবদন্তি  রোরি ম্যাকিলরয়ের। গলফ তারকা তখন আলকারেজর মাথার ছোট ছোট চুলে হাত বোলাতে শুরু করেন। ম্যাকিলরয় জিজ্ঞাসা না করে থাকতে পারেননি, "কেন এটা?" আলকারাজ উত্তরে বলেন, "সমস্যায় পড়েছিলাম, চুলের সঙ্গে লড়াই করতে হচ্ছিল। এখন নিজেকে মুক্ত লাগছে।" ম্যাকিলরয় তখন বলেন, “আমার এটা বেশ পছন্দ হয়েছে। এটা ভাল।”

২০২২ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে আলকারাজের কাছে হেরে যাওয়া টিয়াফো সোমবার লকার রুমে আলকারাজকে দেখে হতবাক হয়ে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, সেই ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে টিয়াফো বলছেন, "এটা ভয়াবহ। এটা ভয়াবহ। এটা অবশ্যই ভয়াবহ। তবে এটি খুবই মজার বিষয়। আমার মনে হয় তুমি অ্যারোডাইনামিক। আমি জানি না কে তোমাকে এটা করতে বলেছে, তবে এটা ভয়াবহ।"


```