Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ক্রিকেটের কোন নিয়মের পরিবর্তন হওয়া উচিত? জানিয়ে দিলেন তেন্ডুলকর

বর্তমান ক্রিকেটে “আম্পায়ার্স কল” ডিআরএস-এর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা মাঠের আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তকে বৈধতা দিতে সহায়তা করে। 

ক্রিকেটের কোন নিয়মের পরিবর্তন হওয়া উচিত? জানিয়ে দিলেন তেন্ডুলকর

শচিন তেন্ডুলকর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 August 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সম্প্রতি রেডিটে তাঁর ক্রিকেটপ্রেমী ভক্তদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে একটি পর্ব ছিল- আস্ক মি এনিথিং (Ask Me Anything)। অর্থাৎ তাঁকে ভক্তরা যে কোনও প্রশ্ন করতে পারবেন। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেছেন। প্রসঙ্গ উঠেছিল, তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকরের বাগদান পর্ব, নিজেকে প্রমান করার জন্য আধার কার্ডের মতো বিষয় নিয়ে। সব বিষয়েই খোলা মনে আলোচনা করেছেন মাস্টার-ব্লাস্টার।

অনুষ্ঠানে শচিন বলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালে কেন তিনি কোচ গ্যারি কার্স্টেনকে বলেছিলেন, যুবরাজ সিংয়ের আগে মহেন্দ্র সিং ধোনিকে পাঠানো উচিত। এরপর একজন ভক্ত তেন্ডুলকরকে প্রশ্ন করেন, আপনার মতে ক্রিকেটের কোন নিয়মের পরিবর্তন হওয়া উচিত? আন্তর্জাতিক ক্রিকেটের ১০০ শতরানের মালিক সঙ্গে সঙ্গে জবাব দেন, আম্পায়ার্স কল (Umpire’s Call)।

বর্তমান ক্রিকেটে আম্পায়ার্স কল ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)-এর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা মাঠের আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তকে বৈধতা দিতে সহায়তা করে। যখন একজন ব্যাটার মনে করেন, তিনি আউট নন এবং ডিআরএস নেন, তখন তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে চূড়ান্ত রায় দেন। 

তবে যখন এলবিডব্লিউ-এর প্রেক্ষাপটে নট-আউট সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়, তখন বর্তমান নিয়ম অনুসারে আউট ঘোষণার জন্য দেখা হয় কমপক্ষে বলের ৫০% তিনটি স্টাম্পের একটিতে আঘাত করছে কি না। যদি ৫০% স্টাম্পে আঘাত না করে, তৃতীয় আম্পায়ার অন-ফিল্ড আম্পায়ারের নট-আউটের মূল সিদ্ধান্তটি মেনে নেন। এটাকে আম্পায়ার্স কল বলা হয়।


```