Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রত্যাবর্তন মঞ্চেই সাফল্য, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতে সোনালী প্রত্যাবর্তন করেছেন অলিম্পিক্স পদকজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। প্রাক্তন এই বিশ্ব চ্যাম্পিয়ন স্ন্যাচে ৮৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৯ কেজি (মোট ১৯৩ কেজি) ওজন তুলে পোডিয়ামের শীর্ষে উঠে আসেন।

প্রত্যাবর্তন মঞ্চেই সাফল্য, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

মীরাবাই চানু

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 August 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ টোকিও অলিম্পিক্সে রুপো জিতে ভারতের পতাকা উঁচুতে তুলে ধরেছিলেন সাইকম মীরাবাই চানু (Mirabai Chanu)। এরপর অবশ্য ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়। প্যারিসে চতুর্থ হন তিনি। এরপর আর কোনও প্রতিযোগিতায় মণিপুরের ৩১ বছরের এই ভারোত্তোলককে দেখা যায়নি। সোমাবার প্রত্যাবর্তন করেই সোনা (Gold Medal) জিতে নিয়েছেন চানু।   

সোমবার কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে (Commonwealth Weight Lifting Championship) মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতে সোনালী প্রত্যাবর্তন করেছেন অলিম্পিক্স পদকজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। প্রাক্তন এই বিশ্ব চ্যাম্পিয়ন স্ন্যাচে ৮৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৯ কেজি (মোট ১৯৩ কেজি) ওজন তুলে পোডিয়ামের শীর্ষে উঠে আসেন। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (IWF) সংশোধিত নিয়ম অনুযায়ী মীরাবাই তাঁর পছন্দের ৪৯ কেজি বিভাগে নামতে পারেননি। তাই চ্যাম্পিয়নশিপে তাঁকে ৪৮ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।

কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে এটি মীরাবাই চানুর পঞ্চম পদক। এর আগে তিনি ২০১৩২০১৭ এবং ২০১৯ সালে সোানা এবং ২০১৫ সালে রুপো জিতেছিলেন।

কমনওয়েলথ ভারোত্তোলন টুর্নামেন্টটি ২০২৬ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের জন্য একটি বাছাইপর্ব ইভেন্ট। এখান থেকে প্রতিটি বিভাগের বিজয়ীরা আগামী বছরের কমনওয়েলথ গেমসে স্থান নিশ্চিত করবে। ৩১টি দেশের প্রায় ৩০০ জন অ্যাথলিট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। মীরাবাই চানু ভারতের ১৬ সদস্যের সিনিয়র দলের নেতৃত্ব দিচ্ছেনযাঁদের মধ্যে রয়েছেন আটজন পুরুষ এবং একই সংখ্যক মহিলা। পাশাপাশি রয়েছেন চারজন রিজার্ভ খেলোয়াড় (একজন পুরুষ এবং তিনজন মহিলা)।


```