Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়দীপ পুত্রের অসামান্য সাফল্য, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন আদ্রিয়ান

আদ্রিয়ান কেবল সোনাই জেতেননি, শেষ পাঁচটি শটে ১০.৮, ১০.২, ১০.৪, ১০.৫ এবং ১০.৫ স্কোর করে এশীয় জুনিয়র রেকর্ডও গড়েছেন।

জয়দীপ পুত্রের অসামান্য সাফল্য, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন আদ্রিয়ান

আদ্রিয়ান কর্মকার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 August 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: বাবার পথ ধরেই এগিয়ে চলেছেন আদ্রিয়ান কর্মকার (Adrian Karmakar)। বাংলার নামী শুটার জয়দীপ কর্মকারের ছেলে আদ্রিয়ান এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের (Asian Shooting Championship) জুনিয়র বিভাগে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে সোনা (Gold Medal) জিতেছেন। জুনিয়র থ্রি পজিশনস ইভেন্টে সোনা জেতার পথে জুনিয়র এশিয় রেকর্ড গড়েছেন জয়দীপের পুত্র। তাঁর স্কোর ছিল ৪৬৩.৮।

অলিম্পিক্সে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল জয়দীপ কর্মকারের। তিনি সেই আক্ষেপ মেটাতে সর্বস্ব দিয়ে আদ্রিয়ানকে নিজেই কোচিং করাচ্ছেন। বাবার কোচিংয়ে সাফল্যও পাচ্ছেন আদ্রিয়ান। কাজাখস্তানের শ্যামকেন্টে ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে (রাইফেল/পিস্তল/শটগান) শুরুটা অবশ্য ভাল হয়নি তাঁর। ৫৭৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন পর্ব শেষ করেছিলেন তিনি। তবে ২০ বছর বয়সি আদ্রিয়ান ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন করেন।

আদ্রিয়ানের পাশাপাশি একই বিভাগে ভারত আরও একটি পদক জিতেছে। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বেদান্ত। ফাইনালে আদ্রিয়ান দুর্দান্ত শুরু করেন। প্রথম ১৫টি শট (নিলিং পজিশন) পরে তিনি চিনের হান ইয়িনান থেকে ০.৯ পয়েন্ট এগিয়ে ছিলেন। এই সময়ে বেদান্ত ছিলেন ষষ্ঠ স্থানে।

দ্বিতীয় অবস্থানে (প্রোন) ১০টি শটের পর বেদান্ত ফিরে আসেন এবং আদ্রিয়ানের থেকে মাত্র ০.৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন। এরপর আদ্রিয়ান তাঁর লিড ১.৪ পয়েন্টে উন্নীত করেন এবং ফাইনাল স্ট্যান্ডিং পজিশনে পারফরম্যান্স অব্যাহত রাখেন। স্ট্যান্ডিং পজিশনে, বেদান্ত এক সময়ে কাজাকাস্তানের শ্যুটার ওলেগ নসকভের থেকে পিছিয়ে ছিলেন, কিন্তু তিনি ফিরে আসেন। অন্যদিকে, আদ্রিয়ান কেবল সোনাই জেতেননি, শেষ পাঁচটি শটে ১০.৮, ১০.২, ১০.৪, ১০.৫ এবং ১০.৫ স্কোর করে এশীয় জুনিয়র রেকর্ডও গড়েছেন। চিনের হান ইয়িনান শেষ শটে বেদান্তকে পরাজিত করে রুপো জিতেছেন। বেদান্তকে ব্রোঞ্জ পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে। 


```