Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেডভেডেভকে নিয়ে বিতর্কের দিনে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন জোকার-সাবালেঙ্কা

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জকোভিচ স্ট্রেট সেটে হারিয়েছন তাঁর অর্ধকে বয়সি প্রতিপক্ষ লার্নার টিয়েনকে। 

মেডভেডেভকে নিয়ে বিতর্কের দিনে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন জোকার-সাবালেঙ্কা

জকোভিচ-সাবালেঙ্কা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 August 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকে শুরু হয়েছে ইউএস ওপেন (US Open 2025)। প্রত্যাশিত ভাবেই প্রথম দিনে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ও আরিয়ানা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। পাশাপাশি ২০২১-এর পর ফের ইউএস ওপেনে জয়ের মুখ দেখেছেন এমা রাদুকানু। তবে সব কিছু ছাপিয়ে প্রথম দিনের চর্চা প্রথম রাউন্ডেই হেরে যাওয়া দানিল মেডভেডেভকে (Daniil Medvedev) নিয়ে।

লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে বেঞ্জামিন বনজি মেভেদেভকে হারিয়েছেন ৬-৩, ৭-৫, ৬-৭, ০-৬, ৬-৪ ব্যবধানে। ম্যাচ চলাকালীন মেভেদেভ তীব্র ভাষায় আক্রমণ করেন আম্পায়ারকে। তৃতীয় সেটে ৫-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন বনজি। সেই সময় তিনি ম্যাচ পয়েন্টের সামনে ছিলেন। বনজি তাঁর প্রথম সার্ভ মিস করার পর একজন আলোকচিত্রী হঠাৎ করে কোর্টে প্রবেশ করলে বিতর্ক শুরু হয়। যার জেরে চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেনসওয়ার্থ ফরাসি খেলোয়াড় বনজিকে আরেকটি প্রথম সার্ভের সুযোগ দেন। এরপর মেদভেদেভ অফিসিয়ালের উপর ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করতে শুরু করেন।

এদিকে ৩৮ বছরে পৌঁছেও দাপট দেখিয়ে চলেছেন নোভাক জকোভিচ। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে এখনও ছুটে চলেছেন তিনি। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জকোভিচ স্ট্রেট সেটে হারিয়েছন তাঁর অর্ধকে বয়সি প্রতিপক্ষ লার্নার টিয়েনকে। ২০০৮ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন জোকার। টিয়েন ছিলেন তখন দুই বছরের শিশু। 

সার্বিয়ান তারকা প্রথম সেটে ৬-১ গেমে উড়িয়ে দেন ১৯ বছরের টিয়েনকে। পরের সেট অবশ্য গড়ায় টাইব্রেকারে। কিন্তু জোকারের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি এই মার্কিন তরুণ। ৭-৬ (৭-৩) গেমে হেরে পিছিয়ে পড়েন ২-০ সেটে। এরপর তৃতীয় তথা শেষ সেটে টিয়েনকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন জকোভিচ। 

এদিকে, মহিলা সিঙ্গলসে সুইৎজারল্যান্ডের রেবেকা মাসারোভাকে ৭-৫ ও ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন আরিনা সাবালেঙ্কাও। পাশাপাশি ২০২১ সালের পর ইউএস ওপেনে জয় পেয়েছেন এই টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন এমা রাদুকানুও। প্রথম রাউন্ডে এনা শিবাহারাকে রাদুকানু হারিয়েছেন ৬-১ ও ৬-২ গেমে। এর ফলে চ্যাম্পিয়ন হওয়ার চার বছর পর এই প্রথম ইউএস ওপেনে জয়ের দেখা পেলেন রাদুকানু।


```