Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শেষ হল বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠিত টেবল টেনিস ক্যাম্প

এক মাস ব্যাপী এই ক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট এবং পুরস্কার। সেই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় শিবিরে যোগদানকারী প্যাডলারদের মায়েদেরও। 

শেষ হল বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠিত টেবল টেনিস ক্যাম্প

টেবল টেনিস কোচিং ক্যাম্পের সমাপ্তি

শেষ আপডেট: 18 June 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো: সিএলটিতে (CLT) শেষ হল তৃতীয় জয় থেরাপি গ্রীষ্মকালীন টেবল টেনিস কোচিং ক্যাম্প (Joy therapy summer table tennis coaching camp)। এদিন শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্যারা অলিম্পিক্স প্যাডলার মৈত্রেয়ী সরকার, রাইফেল শুটার রৌণক বসাক।
এক মাস ব্যাপী এই ক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট এবং পুরস্কার। সেই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় শিবিরে যোগদানকারী প্যাডলারদের মায়েদেরও। অবন মহলে অনুষ্ঠিত এই শিবিরে যোগদান করেছিল ১৪ জন বিশেষভাবে সক্ষম বালক-বালিকা (Special Child)। 
সমাপ্তি অনুষ্ঠানে দেবাশিস কুমার বলেন, অনেক দিন ধরেই আমি সিএলটিতে আসছি। এই প্রতিষ্ঠানে শিশুদের নাচ-গান-ছবি আঁকা শেখানোর পাশাপাশি নানারকম ক্রীড়া প্রশিক্ষণও দেওয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য রোলার স্কেটিং ও টেবল টেনিস। এবার বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

প্যারা অলিম্পিক্স প্যাডলার মৈত্রেয়ী সরকার বলেন, এই রকম একটা অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভাল লাগছে। এরকম উদ্যোগ বিশেষভাবে সক্ষম শিশুদের মনোবল বাড়িয়ে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করে।” 

রৌণক বসাক এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে রীতিমতো আপ্লুত। তিনি বলেন, বিশেষভাবে সক্ষম শিশুদের মায়েদের সংবর্ধনা দেওয়া একটি বিশেষ উদ্যোগ। এ ভাবে তাঁদের কৃতিত্বকে সমাজের সামনে তুলে ধরা হল।

এদিন সমাপ্তি অনুষ্ঠান শুরুর আগে বিশেষভাবে সক্ষম শিশুদের উপর নির্মিত একটি ভিডিও দেখানো হয়। ভিডিওটি নির্মিত হয়েছে সিএলটির প্রাক্তন শিক্ষার্থী শিবাজি দত্ত ও প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন রূপা বন্দ্যোপাধ্যায়ের উপর ভিত্তি করে। এই দুজনই জানিয়েছেন, সিএলটির এই প্রচেষ্টা সত্যিই অভাবনীয়।


```