পথে সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বের প্রাক্তন শীর্ষ জুটি চিনের রেন জিয়াং ইউ এবং শিয়ে হাওনানকে পরাজিত করেছেন ২১-১৪, ২১-১৪ গেমে।
.png.webp)
সাত্ত্বিক-চিরাগ
শেষ আপডেট: 20 September 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: চায়না ওপেন (Chaina Open) থেকে একে একে সব শাটলার বিদায় নিলেও পদকের আশা জিইয়ে রেখেছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি (Satwik-Chirag)। পুরুষদের ডাবলসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তাঁরা উঠে পড়েছেন সেমিফাইনালে।
চায়না মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার পথে সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বের প্রাক্তন শীর্ষ জুটি চিনের রেন জিয়াং ইউ এবং শিয়ে হাওনানকে পরাজিত করেছেন ২১-১৪, ২১-১৪ গেমে। চলতি মরশুমে ভাল ছন্দে রয়েছে ভারতের এই জুটি। সম্প্রতি প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁদের দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন সাত্ত্বিক-চিরাগ, এরপর হংকং ওপেনে রানার্সআপ হয়েছেন।
সাত্ত্বিক এবং চিরাগ জুটি বর্তমানে বিশ্বের নবম স্থানে রয়েছে। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী দ্বিতীয় বাছাই মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া এবং সোহ উই ইক।
এর আগে, ভারতের তারকা শাটলার পিভি সিন্ধুর বিশ্বের এক নম্বর অ্যান সে ইয়ংয়ের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স করে মহিলা সিঙ্গলসের শেষ আট থেকে ছিটকে যান স্ট্রেট সেটে হেরে গিয়ে। দুইবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী ২৩ বছর বয়সি এই কোরিয়ান শাটলারের কাছে ৩৮ মিনিটে ১৪-২১, ১৩-২১ ব্যবধানে হেরে যান। এটি ছিল আনের বিরুদ্ধে সিন্ধুর টানা অষ্টম পরাজয়। তিনি এখনও পর্যন্ত কোরিয়ান খেলোয়াড়ের বিরুদ্ধে একটিও ম্যাচ জিততে পারেননি।