Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুধুই হতাশা ভারতের, ফাইনালে উঠতে পারলেন না গুলবীর, আন্নু

গুলবীর পুরুষদের ৫০০০ মিটার দৌড়ের ফাইনালে উঠতে পারেননি এবং আন্নু রানি মহিলাদের জ্যাভলিন থ্রোতেও সকলকে হতাশ করেছেন। 

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুধুই হতাশা ভারতের, ফাইনালে উঠতে পারলেন না গুলবীর, আন্নু

আন্নু রানি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 20 September 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়ার আগমনের পর থেকেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships 2025) একটি পদক অন্তত নিশ্চিত ছিল ভারতের। কিন্তু সেটি এবার আসেনি। জ্যাভলিনে নীরজ অষ্টম হয়েছেন। এরপর আশা করা গিয়েছিল, পদক না এলেও ভারতীয় অ্যাথলিটরা তাঁদের নিজ নিজ ইভেন্টে সেরা পারফর্ম করে অন্তত ফাইনালে পৌঁছবেন। কিন্তু এবারের চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার সরণিতেই রয়েছে ভারত।

 

জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং (Gulveer Singh) এবং আন্নু রানি (Annu Rani) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হতাশাজনক পারপরম্যান্স করে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। তাঁদের নিজ নিজ ইভেন্টের ফাইনালেই উঠতে পারেননি এই দুই অ্যাথলিট। গুলবীর পুরুষদের ৫০০০ মিটার দৌড়ের ফাইনালে উঠতে পারেননি এবং আন্নু রানি মহিলাদের জ্যাভলিন থ্রোতেও সকলকে হতাশ করেছেন। 

পুরুষদের ৫০০০ মিটার দৌড়ের দ্বিতীয় হিটে গুলবীর নবম স্থান অধিকার করেন১৩ মিনিট ৪২.৩৪ সেকেন্ড সময় নিয়েযা তাঁর মরশুমের সবচেয়ে খারাপ সময় ও তাঁর জাতীয় রেকর্ড ১২:৫৯.৭৭ সময়ের চেয়ে অনেক কম। তবেতিনি অল্পের জন্য ফাইনাল মিস করেন। কারণ উভয় হিটেই কেবল শীর্ষ আটজনই পদক রাউন্ডে উঠেছিলেন। ৩৯ জন প্রতিযোগীর মধ্যে তিনি ২৭তম স্থান অর্জন করেন। এর আগে ১৪ সেপ্টেম্বর ১০,০০০ মিটার দৌড়ে গুলবীর ১৬তম স্থান অর্জন করেছিলেন। 

পাশাপাশি ৩৩ বছর বয়সি আন্নু রানি এবার তাঁর পঞ্চম বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন। যোগ্যতা রাউন্ডে গ্রুপ এ-তে ৫৫.১৮ মিটার থ্রো করে ১৫তম স্থান অর্জন করেন তিনি। ৩৬ জন ক্রীড়াবিদের মধ্যে আন্নু ২৯তম স্থান অর্জন করেছিলেন। ২০২৪ সালে গড় পারফরম্যান্সের পররানি এই বছর ৬২.৫৯ মিটার ছুড়ে মরশুমের সেরা পারফর্ম করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন। কিন্তুশুক্রবারতিনি মরশুমের সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেন। তিনি এর আগে ২০১৭২০১৯২০২২ এবং ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন।


```