Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এশিয়া কাপে বাদ পড়ার পর প্রথমবার মুখ খুললেন যশস্বী, কতটা রেগে!

এশিয়া কাপ ২০২৫-এ বাদ পড়ার পর প্রথমবার মুখ খুললেন যশস্বী জয়সওয়াল। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে কী বললেন বাঁ-হাতি ওপেনার?

এশিয়া কাপে বাদ পড়ার পর প্রথমবার মুখ খুললেন যশস্বী, কতটা রেগে!

যশস্বী জয়সওয়াল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 20 September 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে তাঁর নাম নেই। তবুও মন খারাপ নয় যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। এশিয়া কাপ ২০২৫-এ (ওেগো ণহজ ২০২৫) দলে না থাকার প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন বাঁ-হাতি ওপেনার। তাঁর স্পষ্ট বক্তব্য, "এ সব সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। আমি যা পারি তা হল কঠোর পরিশ্রম করা আর নিজের উপর আস্থা রাখা। সময় এলে সব ঠিক জায়গায় বসে যাবে।"

এশিয়া কাপের জন্য আট দলের স্কোয়াড ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। তখন থেকেই প্রশ্ন উঠেছিল— কেন যশস্বী নেই? আইপিএল ২০২৫-এ ১৪ ম্যাচে ৫৫৯ রান করেছিলেন তিনি, স্ট্রাইক রেট ১৫৯.৭১। আন্তর্জাতিক টি-২০তে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ৭২৩ রান করেছেন, গড় ৩৬.১৫ ও স্ট্রাইক রেট ১৬৪.৩১। এই পারফরম্যান্সের পরও তাঁকে বাদ দেওয়ায় ভক্তরা হতাশ হয়েছিলেন।

যশস্বী অবশ্য আবেগে ভেসে না গিয়ে শান্তভাবে বলেন,"আমি এসব নিয়ে ভাবি না। নির্বাচকরা দল গঠন করেন তাঁদের পরিকল্পনা অনুযায়ী। আমি যা করতে পারি, তা হল নিজের উপর কাজ চালিয়ে যাওয়া।"

স্কোয়াড ঘোষণায় দেখা যায়, শুভমন গিল ফিরেছেন এবং তাঁকে ভাইস-ক্যাপ্টেন করা হয়েছে। এর ফলে সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডার নিচে নেমে যায়। অন্যদিকে, যশস্বী ও শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া নিয়ে ভক্তদের মধ্যে প্রবল অসন্তোষ দেখা দেয়।

যশস্বী জানিয়েছেন, তিনি সবসময় নিজের উপর বিশ্বাস রেখেছেন। "আমি সবসময় জানতাম, বড় কিছু করব। থেমে থাকার মানুষ নই। কঠোর পরিশ্রম চালিয়ে যাব।"

তিনি আরও জানান, ইংল্যান্ড সফরে বাবা-মায়ের সামনে শতরান করা তাঁর জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত। পাশাপাশি তিনি স্বপ্নের কথাও বললেন—"আমার আসল লক্ষ্য হল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয় আমার কাছে অত্যন্ত স্মরণীয়। দেশে ফিরে যে অভ্যর্থনা পেয়েছিলাম, তা ভোলার নয়।"

এশিয়া কাপে জায়গা না হলেও যশস্বীর সামনে বড় সুযোগ অপেক্ষা করছে। আগামী ২ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজেই আবার ব্যাট হাতে নামবেন তিনি।


```