Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট অর্শদীপের, দুরন্ত খেলেও হেরে গেল ওমান

ভারত শেষ পর্যন্ত ২১ রানে জিতলেও ওমানের লড়াইকে কুর্নিশ জানাতেই হবে। যে ভারত আমিরশাহি ও পাকিস্তানকে হেলায় হারিয়েছিল, তাদের আজ ওমানকে হারাতে কালঘাম ছুটল।

 

প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট অর্শদীপের, দুরন্ত খেলেও হেরে গেল ওমান

ভারত বনাম ওমান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 20 September 2025 00:17

দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ের প্রবল গরম, স্লো উইকেট, ওমানের বোলারদের ভাল পারফরম্যান্স, বিপক্ষের উইকেট নিতে ভারতীয় বোলারদের মাথার ঘাম পায়ে ফেলা, সবই ছিল। তবুও সব কিছুই সামলে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। ভারত এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানকে হারিয়ে দিল ২১ রানে। হারলেও ওমান তাদের ক্রিকেট ইতিহাসে এদিন সেরা ম্যাচটি খেলল ভারতীয় বোলারদের সাধারণ স্তরে নামিয়ে এনে।

এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে আগেই উঠে গিয়েছে ভারত। আজ নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল ওমান (India vs Oman)। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার (India batting first) সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতে অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা করেন, ওমানের বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন করেছেন। বরুণ চক্রবর্তীর পরিবর্তে হর্ষিত রানা এবং জসপ্রীত বুমরাহর পরিবর্তে অর্শদীপ সিংকে দলে নেওয়া হয়েছে। 

এদিন ভারত ব্যাটিং অর্ডার নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা করেছে। বাকিদের সুযোগ করে দিতে এদিন ব্যাট করতেই নামেননি ভারত অধিনায়ক। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে আট উইকেট হারিয়ে ১৮৮।

প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহ ফয়সাল শুভমান গিলকে ছয় রানে বোল্ড করেন। গিল আট বলে পাঁচ রান করতে সক্ষম হন। সঞ্জু স্যামসনকে এদিন নামানো হয় ফার্স্ট ডাউনে। তৃতীয় ওভারে সঞ্জু ও অভিষেক তুলেলন ১৩ রান।

গিলের আউটে অবশ্য ভারতের কোনও অসুবিধা হয়নি। ভারতীয় ক্রিকেটের তরুণ সেনসেশন অভিষেক শর্মা নিজের ফর্মুলায় বোলার নিধন যজ্ঞ শুরু করলেন। যোগ্য সঙ্গত দিলেন সঞ্জুও। ৫.১ ওভারেই উঠল ৫০ রান। পাওয়ার প্লে-তে উঠল এক উইকেট হারিয়ে ৬০ রান। কিন্তু এরপরই আউট হয়ে গেলেন অভিষেক। ১৫ বলে ৩৮ রান করে তিনি জিতেন রামানন্দির শিকার হন। ভারত আরও একটি ঝটকা খায় হার্দিক পান্ডিয়া একই ওভারে এক রান করে রান আউট হলে। 

হার্দিক আউট হওয়ার পর সূর্য বা তিলককে নামতে দেখা যায়নি। ক্রিজে আসেন অক্ষর প্যাটেল। সুপার ফোরের আগে লোয়ার মিডল অর্ডারকে দেখে নেওয়ার জন্যই হয়তো অক্ষরকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ ওভারে ভারত তোলে তিন উইকেট হারিয়ে ১০০।

ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ১১৮ রানে। ১৩ বলে ২৬ রান করে আউট হন অক্ষর প্যাটেল। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি শিবম দুবেও (৫ রান)। অক্ষরের পর শিবমও আউট হন বাঁহাতি স্পিনার আমির কালিমের বলে। তিলক বর্মাকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্জু। ৪১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। অবশ্য এরপরই তিনি ৪৫ বলে ৫৬ রান করে আউট হয়ে যান।

সঞ্জুর আউটের পর লোয়ার অর্ডারকে দেখে নিতে নিজে না নেমে হর্ষিত রানাকে নামান সূর্য। তবে এরপরই আউট হয়ে যান তিলক (১৮ বলে ২৯)। অর্শদীপ মাত্র এক রান করেই রান আউট হয়ে যান। তবে সূর্য এদিন ব্যাট করতেই নামলেন না। নির্ধারিত ২০ ওভারে ভারত ৮ উইকেট হারিয়ে তুলল ১৮৮। কুলদীপ ১ ও হর্ষিত ১৩ রান করে অপরাজিত থাকলেন। ওমানের হয়ে দুটি করে উইকেট নিলেন শাহ ফয়জল, জিতেন রামানন্দি ও আমির কালিম। হার্দিক আর অর্শদীপ হয়েছেন রান আউট।

ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল ওমান। কোনও উইকেট না হারিয়ে তারা ৭ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায়। ভারতীয় বোলারদের সাবলীল ভাবেই সামলাচ্ছিলেন দুই ওপেনার। অবশেষে কুলদীপ যাদবের হাত ধরে এল ভারতের প্রথম সাফল্য। ৩৩ বলে ৩২ রান করে ওমান অধিনায়ক যতিন্দর সিং বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন। ৫৭ রানে পড়ল ওমানের প্রথম উইকেট।

দ্বিতীয় উইকেটের জুটিতে এরপর হাম্মাদ মিরজাকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ৪৩ বছর বয়সের ওপেনার আমির কালিম। আট জন বোলার ব্যবহার করেও ভারতের সাফল্য আসছিল না। ১৩.৫ ওভারে ১০০ রান করে ওমান। ৩৮ বলে অর্ধশতক হাঁকান কালিম। তিনি এদিন বল হাতেও দুটি উইকেট নিয়েছিলেন। অবশেষে কালিমকে ফেরালেন হর্ষিত রানা। বাউন্ডারি লাইনে হার্দিকের দুরন্ত ক্যাচে শেষ হল এক আসাধারণ ইনিংসের। কালিম যে ভাবে খেলছিলেন তাতে ওমানের জয়ের সম্ভাবনাও দেখা দিয়েছিল। ৪৬ বলে ৬৪ রান করেন কালিম। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। মিরজার সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৯৩ রান। এরপরই মিরজার অর্ধশতক এল ৩০ বলে। এরপর মিরজাকে ফেরান হার্দিক। ম্যাচের শেষ ওভারের প্রথম বলে উইকেট তুলে নিয়ে প্রথম ভারতীয় বোলার হিসাবে ১০০ উইকেটের মালিক হলেন অর্শদীপ সিং। ভারত শেষ পর্যন্ত ২১ রানে জিতলেও ওমানের লড়াইকে কুর্নিশ জানাতেই হবে। যে ভারত আমিরশাহি ও পাকিস্তানকে হেলায় হারিয়েছিল, তাদের আজ ওমানকে হারাতে কালঘাম ছুটল।

 


```