Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতের অন্তিম পাঙ্ঘাল

অন্তিম সুইডেনের অনূর্ধ্ব-২৩ বিশ্বচ্যাম্পিয়ন এমা জোনা ডেনিস মালমগ্রেনকে ৯-১ ব্যাবধানে পরাজিত করে টুর্নামেন্টে ভারতের প্রথম পদকটি জিতেছেন।

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতের অন্তিম পাঙ্ঘাল

অন্তিম পাঙ্ঘাল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 September 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships 2025) মহিলাদের ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ (Bronze) পদক জিতেছেন ভারতীয় মহিলা কুস্তিগীর অন্তিম পাঙ্ঘাল (Antim Panghal)। অন্তিম সুইডেনের অনূর্ধ্ব-২৩ বিশ্বচ্যাম্পিয়ন এমা জোনা ডেনিস মালমগ্রেনকে ৯-১ ব্যাবধানে পরাজিত করে টুর্নামেন্টে ভারতের প্রথম পদকটি জিতেছেন।

এটি অনন্তের দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক। প্যারিস অলিম্পিক্সে সফল হননি অন্তিম। এরপর এই পদক জয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন করলেন হরিয়ানার ২১ বছরেরে এই কুস্তিগির।

এর আগে তিনি ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন। তবে২০২৪ প্যারিস অলিম্পিক্সের প্রথম রাউন্ডে থেকেই তিনি বিদায় নেন। এই বছরের পদকটি কেবল তাঁর অসাধারণ প্রত্যাবর্তনই নয়ভারতীয় কুস্তিতে তাঁর শক্তিশালী অবস্থানকেও চিহ্নিত করে।

ভিনেশ ফোগতের পর অন্তিম পাঙ্ঘাল দ্বিতীয় ভারতীয় কুস্তিগীর যিনি একাধিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন। পাশাপাশি ভারতীয় কুস্তিগীরদের মধ্যে অলকা তোমারগীতা ফোগতববিতা ফোগতপূজা ধাণ্ডাসরিতা মোর এবং অংশু মালিকের একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক রয়েছে।

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্রিকো-রোমান কুস্তিগীরদের হতাশাজনক পারফরম্যান্স ছিল। চারজন কুস্তিগীরই একটিও লড়াই জিততে বা এমনকি একটি পয়েন্টও অর্জন করতে ব্যর্থ হন।

৫৫ কেজি বিভাগে অনিল মোরে সবথেকে হতাশজনক পারফরম্যান্স করেন। মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আজারবাইজানের এলদানিজ আজিজলির কাছে পরাজিত হন তিনি। আজিজলি অনিলকে হেডলকের ফাঁদে ফেলেন এবং লড়াই শেষ করার জন্য বেশ কয়েকটি ফ্লিপ করেন। আজিজলি সেমিফাইনালে হেরে যাওয়ার পর অনিল রিপেচেজে যাওয়ার সুযোগও পাননি।

একইভাবে৭৭ কেজি বিভাগেআমান জাপানের নাও কুসাকার কাছে টেকনিক্যাল শ্রেষ্ঠত্বের কারণে হেরে যান। যদিও কুসাকার ফাইনালে ওঠার ফলে আমানকে রিপেচেজে সুযোগ দেওয়া হয়েছিলতবুও তিনি সেখানেও বাদ পড়েনইউক্রেনের ইহোর বাইচকভের কাছে হেরে গিয়ে।


```