Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টসের চার মিনিট আগেই এসেছিল বিসিসিআইয়ের বার্তা, সেদিন পাইক্রফটই সম্মান বাঁচান পাকিস্তানের

বার্তাটি আদতে পাঠিয়েছিল বিসিসিআই এবং এটি ভারত সরকারের অনুমোদন নিয়ে পাঠানো হয়েছিল।

টসের চার মিনিট আগেই এসেছিল বিসিসিআইয়ের বার্তা, সেদিন পাইক্রফটই সম্মান বাঁচান পাকিস্তানের

ভারত-পাকিস্তান ম্যাচের টস বিতর্ক

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 September 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ঠিক উলট পুরাণ। যে অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) নিয়ে বিস্তর নাটক করল পাকিস্তান, তিনিই নাকি পাক অধিনায়ক সলমন আঘার সম্মান বাঁচিয়ে দিয়েছিলেন।  

এশিয়া কাপের (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (Asia Cup 2025) ম্যাচে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আচরণ নিয়ে নতুন তথ্য সামনে এল। এশিয়া কাপের ম্যাচ থেকে পাইক্রফটকে অপসারণের দাবিতে পিসিবি আইসিসিকে বেশ কয়েকটি চিঠি লিখেছিল। তবেআইসিসি স্পষ্ট করে জানিয়েছে, পাইক্রফট কোনও নিয়ম লঙ্ঘন করেননি। এদিকেদুবাইয়ে খেলা গ্রুপ এ ম্যাচে টসের আগে (Toss Controversy) কী ঘটেছিল, তা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। 

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে করমর্দন বিতর্কের নতুন তথ্য উঠে এসেছে। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদন অনুসারেটসের মাত্র চার মিনিট আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে 'করমর্দনপ্রোটোকল সম্পর্কে অবহিত করা হয়েছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) ভেন্যু ম্যানেজার মাঠে যাওয়ার ঠিক আগে পাইক্রফটকে বার্তাটি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানি অধিনায়ক সলমন আলি আঘা টসের পরে করমর্দন করবেন না। এই বার্তাটি আদতে পাঠিয়েছিল বিসিসিআই এবং এটি ভারত সরকারের অনুমোদন নিয়ে পাঠানো হয়েছিল।

এরপরই মাঠে কোনও বিব্রতকর পরিস্থিতি এড়াতে পাইক্রফট তাৎক্ষণিকভাবে পাকিস্তানের অধিনায়ক সলমনের কাছে এই বার্তাটি পৌঁছে দেন। পাইক্রফটের কাছে এই বিষয়ে আইসিসিকে জানানোর সময় ছিল নাতাই তিনি পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে সরাসরি জানানোর সিদ্ধান্ত নেনযাতে মাঠে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়। 

এটি স্পষ্টভাবে দেখায় যে, পাইক্রফট আসলে এই বিতর্ক থেকে পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করছিলেন। পিসিবি পরে এই পুরো বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেকিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা পিসিবির দাবি প্রত্যাখ্যান করে বলে, পাইক্রফট পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের কাছে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অভিযোগ করে, পাইক্রফট আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং তাঁকে অবিলম্বে ম্যাচ রেফারি হিসাবে তাঁর দায়িত্ব থেকে অপসারণ করা উচিত। এমনকি পাইক্রফটকে অপসারণ না করা হলে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ না খেলার হুমকিও দিয়েছিল পিসিবি। তবেআইসিসি পিসিবির দাবি প্রত্যাখ্যান করে বলেছে, পরিস্থিতি বিবেচনা করে পাইক্রফট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসির প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হয়েপাকিস্তান আবারও নাটক তৈরি করে। যার ফলে সংযুক্ত আরব আমিশাহির বিরুদ্ধে তাদের ম্যাচ প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

পিসিবি দাবি করেছে, পাইক্রফট পাকিস্তানের ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। তবেপরে স্পষ্ট হয়ে যায় যে পাইক্রফট কেবল ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং কোনও নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেননি। আইসিসি পিসিবিকে আরও স্পষ্ট করে জানিয়েছে, পাইক্রফট কোনও প্রোটোকল লঙ্ঘন করেননি। যদি তাঁর সময় থাকততাহলে তিনি আইসিসিকে তা জানাতেন।

এই বিতর্কের পর আইসিসি পিসিবিকে সতর্ক দিয়েছে। আইসিসি মনে করছে, আমিরশাহির বিপক্ষে ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় মিটিংয়ের ফুটেজ শেয়ার করে পাকিস্তান দল নিয়ম লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এই ধরণের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য পাক বোর্ডকে পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়াআইসিসি নিয়ম লঙ্ঘন এবং নাটক সৃষ্টির জন্য পাকিস্তান লের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছে।


```