Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে হেরে চায়না ওপেন থেকে বিদায় নিলেন সিন্ধু

দুইবারের অলিম্পিক পদকজয়ী আন সে ইয়ংয়ের বিরুদ্ধে এটি সিন্ধুর টানা অষ্টম পরাজয়। ২৩ বছর বয়সি কোরিয়ান খেলোয়াড়ের বিরুদ্ধে সিন্ধু একটিও ম্যাচ জিততে পারেননি। 

কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে হেরে চায়না ওপেন থেকে বিদায় নিলেন সিন্ধু

পিভি সিন্ধু

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 September 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: ভারতের তারকা শাটলার পিভি সিন্ধুর বিশ্বের এক নম্বর খেলোয়াড় আন সে ইয়ংয়ের বিরুদ্ধে হারের ধারা অব্যাহতই থেকে গেল। শুক্রবার চায়না মাস্টার্স (Chaina Masters) সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে কোরিয়ান শাটলার আনের কাছে স্ট্রেট গেমে ২১-১৪২১-১৩ ব্যাবধানে পরাজিত হন সিন্ধু (PV Sindhu lost in Quarter Final)।

সিন্ধু-আনের ম্যাচটি মাত্র ৩৮ মিনিট স্থায়ী হয়েছিল। দুইবারের অলিম্পিক পদকজয়ী আন সে ইয়ংয়ের বিরুদ্ধে এটি সিন্ধুর টানা অষ্টম পরাজয়। ২৩ বছর বয়সি কোরিয়ান খেলোয়াড়ের বিরুদ্ধে সিন্ধু একটিও ম্যাচ জিততে পারেননি। আন সে ইয়ং প্যারিস অলিম্পিকে রুপো জিতেছিলেন।

প্রথম গেমে সিন্ধুর শুরুটা ছিল খুবই দুর্বল। শুরুতে ১-৬ ব্যবধানে পিছিয়ে থাকা সিন্ধু আবারও ফিরে আসেন এবং স্কোর ৫-৯-এ নিয়ে আসেন। তবেপরে আন সে ইয়ং ১১-৫ ব্যবধানে এগিয়ে যান। সিন্ধু আবারও ফিরে আসার চেষ্টা করেন এবং স্কোর ১১-১৪-এ নিয়ে আসেনকিন্তু কোরিয়ান খেলোয়াড় তাঁর দখল ধরে রাখেন। অবশেষেআন সে ইয়ং প্রথম গেমটি ২১-১৪ ব্যবধানে জিতে নেন।

দ্বিতীয় গেমে সিন্ধু এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়েন। দ্বিতীয় গেমে সিন্ধু শুরুতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যানকিন্তু পরে আন ফিরে এসে স্কোর ৭-৮-এ নিয়ে যান এবং তারপর ১১-৭ ব্যবধানে এগিয়ে যান। আন পরে লিড ১৪-৭-এ বাড়িয়ে আর পিছনে ফিরে তাকাননি। কোরিয়ান এই খেলোয়াড় অবশেষে ২১-১৩ ব্যবধানে গেমে জিতে নেন।


```